এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

অপারেশন ষ্টক-এন-ট্রেন্ট, কাজী বাছিতের দাড়ি ও মাতাল রাতের ইতিকথা
০২ রা জুন, ২০০৭ সকাল ৮:৫৫
১।
গতকাল যখন আমরা ষ্টক-এন-ট্রেন্ট এ এসে ঢুকলাম, সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন । আমরা এসেছি ম্যানচেষ্টার থেকে । ম্যানচেষ্টার এ রাসেলের আবাস ।
আমি এসেছি দুপুরে, কাজী বাছিত সকালে বার্মিংহাম থেকে । ৯১-৯২ এ এম সি কলেজের জাসদের চ্যালা ছিলো এখন তাবলীগের পান্ডা । দাড়ি একাই রেখে দিয়েছে কয়েকজনের । ভালো চাকরী করে এখানে ,একটা ফিন্যান্স কোম্পানীর এসিস্টেন্ট ম্যানেজার ।
কিন্তু রয়ে গেছে সেই আগের মতোই । বন্ধু অন্তপ্রান । বন্ধুর বন্ধুর জন্য ও যেকোনো ঝুঁকি নেয়ার ছেলেমানুষী করতে পারে এখনো ।
সৈয়দ রাসেল ও তেমনি । পলাশের ওপর হামলাকারীদের একটা টেকওয়ে আছে, টেকওয়েতে কোনো সিসিটিভি নেই, ষ্টক এর পুলিশ খুবই গা ছাড়া, হামলা-পাল্টা হামলার ঘটনা সপ্তাহে দু' চারটা ঘটেই- সব তথ্য রাসেলের জোগাড় করা!
ষ্টক থেকে ম্যানচেষ্টার ফিরে আসতে আসতে রাত প্রায় এগারোটা । রাসেলের সেভেন সিটারে আমি , বাছিত, পলাশ ও লন্ডন থেকে যাওয়া পলাশের আরো দুই বন্ধু । পলাশ সুস্থ হয়ে উঠেছে , ষ্টক ছেড়ে চলে এসেছে পুরোপুরি, চলে যাবে গ্লাসগো ।
আজকের পর ষ্টক আর আমাদের কারোর জন্য নিরাপদ নয় । আমি অবশ্য অনেক অনেক দূরে ।
ছুন্নতি দাড়িমুখে তাবলীগি কাজী বাছিত , হাতে লোহার রড, টেকওয়ের গ্লাস ভাংগার শব্দ-- সে এক বড় জটিল কোলাজ সময়টা টানটান উততেজনার ছিলো, নয়তো ছবি তুলে রাখা যেতো ।
২।
সৈয়দ রাসেল একদা বড় পানপ্রিয় উচ্ছ্বল তরুন ছিল। লন্ডনী কন্যার গলায় ঝুলে সে মৃতপ্রায় গৃহস্ত হয়ে গেছে । তবু পানের পিয়াস সহজে ভুলার নয়, পিয়াসী মাত্রই জ্ঞাত ।
তাই পানপর্ব নিরুপদ্রব করার স্বার্থে রাসেল তার মুসল্লী বৌকে পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ী ।
দুই রুমের ফ্লাটে তুমুল হল্লা চলছে ।
তাবলীগের হুজুর বয়ান করছেন - পরকালে কোন দোযখে এইসব পানাসক্ত পাপীদের স্থান হবে আর তিনি কি করে কোন বেহেস্তে কতো নম্বর হুরপরীতে উপগত হবেন আর সিক্ত হবেন শরাবান তহুরা নামের শ্রেষ্ঠ পানীয়তে!
একফাঁকে এইসব পাগলামী আমি লিখে রাখি ব্লগের পাতায়, জুনের ২ ভোর ৩টা বেজে ৫০ মিনিটে ।
আজকেই প্রত্যেককে ফিরে যেতে হবে আবার নিজ নিজে আস্তাবলে । কে জানে আর কবে দেখা হয়, আর কবে এই সব পাগলামি, আর কবে কোন দুর্বিপাকে কার বাড়ানো হাত ছুঁয়ে মনে হবে- এইতো বন্ধুর হাত, এই হাত ছুঁয়ে বেঁচেছিলাম একটা জীবন ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফরিদ বলেছেন:
ইষ্টকের বদলে পিষ্টক এইডা যদিও তবলীগ পলিসি না, মাগার আমাগোরে চেতানোর একটা লিমিট তো থাকন দরকার। হাড্ডিহুড্ডি ভাংসে নি এক দুইটার
অমিত বলেছেন:
এরম আড্ডা কতদিন দেই না..হুজুররে জিগায়েন তো শরাবান তহুরা জিনিসটার অ্যালকোহল কনটেন্ট কতখানি...
ফরিদ বলেছেন:
ওইডা ১০০% এলকোহল ০% হ্যাংওভার। মাগার মরণের আগে বাজেটে নাই
হুজুর এখনো বয়ান করতেছে । বাকী মাতালগুলারে বোঝাচ্ছে বেহেশতের আপেল কেনো দুনিয়ার আপেল থাইকা বেশী মিঠা @অমিত
অমিত বলেছেন:
মনে হ্য় না..১০০% অ্যালকোহল জিনিসটার টেস্ট ভাল হওয়ার কথা না..
অমিত বলেছেন:
বেহেসতে নতুন ফল নাই ?? সেই পুরান আপেল, বেদানা...
ফরিদ বলেছেন:
@হামোঃ এইডা নয়া হুজুর মনে হয়, নাহলে ঘিলুতে কিছু তেল থাকত। হযরতরে কন থামতে, সিরিয়াসলি! লিকুইড অবস্থায় হুকুমই করা হইসে নমাজ অফ করনের লাইগা, এই অবস্থায় আপেল বুঝাইলে তরমুজ বুইঝা পাব্লিক বইসা থাকব। ধ্যাত্তেরিকা
ওইখানে মনে হয় ক্রসবিডিং হয় না ।
অমিত বলেছেন:
বেহেসতে তো মরবেন না..ঐখানে মরণ নাই..আইচ্ছা, আমার যদি বেহেসতে কাউরে খুন করতে ইচ্ছা করে তখন কি করুম ???
ফরিদ বলেছেন:
ওইটাই মিস্ট্রিঃ) পৃথিবীর জীবনে সংযমকারীদের জন্য প্রমিজ করা হয়েছে ফাস্কেলাশ সব চীজ। জান্নাতুল ফিরদাউসের ছাদ হইল আল্লাহর আরশ। নিয়তদর্শন হইবে মহাপ্রভূর, এইডার ওপর চীজ নাই। বাকি সব হইল বাচ্চাগোর খেলনা। এখন পাব্লিকে বুজলে হয়
অমিত বলেছেন:
বুঝলাম...
'বাকীর আশায় নগদ পাওনা কে ছাড়ে এই সংসারে.।.।.।।?'
অমিত বলেছেন:
সবই জাঝা !!!
ফরিদ বলেছেন:
হুমম... ঘুমাইতে গেলাম... কিছু মানুষ অহনো পেনশনের লাইগা পইসা জমায় আর পোলাপান রঙ্গবাজী না কইরা পড়াশুনা করে। যদিও নগন রিটান নাই।... জানে বাকিতে যা আইবো তাতে পোষায়ে যাইবঃ)
তারেক রহিম বলেছেন:
কঠিন তো!
কেমিকেল আলী বলেছেন:
টাকিলা !!!!
মেসবাহ য়াযাদ বলেছেন:
@হাসানস্মৃতির জাবর কাটছি ?
সেই আড্ডা, সেই আশার আলো, শাবিপ্রবি, রামকৃষঞ মিশন
কিঙবা প্রান্তিক চত্তর...
সেইসব অতীত... সোনালী
বা রুপালী......................
মাহিরাহি বলেছেন:
Alcohol wastes more money in the NHS then all other drugs, including smoking.এর পরিমান ১০ বিলিয়ন পাউন্ড। According to NHS It is estimated that 1 in 13 people in the UK are alcoholics, with several million drinking excessively, to the extent where they are putting their health at risk.Heavy drinking is linked to suicide, murder, fatal accidents, and many fatal diseases. It can increase your chances of developing cirrhosis of the liver, and it has been associated with many different types of cancer, including cancer of the breast, mouth, larynx (voicebox) and liver.
As well as being directly related to many serious diseases, drinking large amounts of alcohol can also lead to poor sexual performance, and it can harm an unborn baby
পৃথিবীতে প্রতিদিন গড়ে ৩০,০০০ শিশু মারা যায় অনাহারে।
মদকে পরিহার করে আমরা যেমন অনেক টাকার অপচয় রোধ করতে পারি যা দিয়ে রক্ষা করা যায় অনেক শিশুর প্রাণ আবার তা অনাগত শিশু জন্যও হুমকি হবেনা।
অতএব মদ নিয়ে এত উচ্ছাসের কিছু নেই।
(The National Health Service (NHS) is the "public face" of the three publicly funded health care systems of Great Britain)
আরিফ জেবতিক বলেছেন:
হে বৎস,তোমরা কি জানো না যে তোমাদের বয়েস হইয়াছে।শিবির পিডানোর জন্য তবে কেন তোমরা পরবাসে কষ্ট করিতেছ!(ঠিক মতো পিডাইছস তো?)নিশ্চয়ই তোমাদের জন্য রইয়াছে উত্তম ঝাজা।(বাসিতের দাড়ী?আমি হাসতে হাসতে গড়ায়া পড়লাম।হুজুরের একটা ছবি ইমেইল কইরা দিয়েন জনাব।)
কনফুসিয়াস বলেছেন:
এইটাই আশংকা করছিলাম! :-)
নজমুল আলবাব বলেছেন:
গতবার বা এর আগেরবার হবে, আতকা এক মোল্লা আমারে ডাক দিছে। আমিতো দেইখাই বুঝছি আইজ তাবলিগে আমার দিনটা শেষ কইরা দিব। তবুও আগাইলাম। অপু বইলা ডাকছে। খুব পরিচিত কেউ নিশ্চয়। কাছে গিয়া দেখি বাছিত ভাই! অনেক কথা হইছে তয় দাওয়াত দেয় নাই!
'কে বলে হে আড্ডা নাকি কম বয়সের কথকতা
বয়স হলেই বরং জমে আড্ডা এবং নীরবতা '
আন্ধার রাতঃ
২/১ জন নয় ভাই ২/৪ হালি আছে, কার কি পরিচয় জানতে চান আওয়াজ দিয়েন । এক একেকজন বহুবর্ন রক্তবীজ ।
মাহিরাহিঃ
আপনার কাটপেষ্ট উপদেশের জন্য অসীম কৃতজ্ঞতা জনাব । তবে একটা কথা, ঐদিন কোণ এক ব্লগারের (দুঃখিত নাম মনে করতে পারছিনা) একটা কমেন্ট দেখলাম- খুব ভালো লাগলো ' হরি নামের মর্ম পায়না ইতরে' । কি আর করা সবই তার ইচ্ছা । আপ্নারে তবু ধন্যবাদ ।
আরিফঃ
মন্দ না বন্ধু । বাছিতের দাড়ি মাশাল্লাহ । ওভালে খেলা দেখতে গেছি বাংলাদেশ-ইংল্যান্ড । পুলিশ ওরে সার্চ করে । সাচ্চা মুসলমান ।
কনফুঃ
আলবাবঃ রাসেল রে চিনতে পারছো তো?
ইমনঃ কোন মাত্রায় লিখলেন কবি, বোধগম্য হলোনা যে!
নজমুল আলবাব বলেছেন:
রাসেল? কোন রাসেল?
উপশহরের । খুব হাসতো । বাছিতের গ্রুপ ছিলো । আড্ডা ছিলো মালনচে
নজমুল আলবাব বলেছেন:
ওহহো। চশমা পাবলিক। দারুন মজাদার। আমরার পিচলামির একনিষ্ট ভক্ত। তুমিতাইন মাঝে মাঝে রাগ গোস্বা করলেও রাসেল ভাইয়ে খইতো, ইতা না ওইলে মজা নাইবা। চলউক চলউক... খইও রাবা আমার খতা।
সাধারন বলেছেন:
ধূর হাসান ভাই।কইলাম যে ম্যানচেষ্টার এ আছি আওয়াজ দিয়েন।আপনারা গিয়া অপারেশন সাইরা আইসা এখন পোষ্ট দিলেন।আপনে ম্যান কামের না।
ফারজানা মিলি বলেছেন:
অন্যদের চিনি না। আপনার নাম শুনেছি। বাছিত এবং রাসেল সাহেবকে আজ থেকে চিনলাম
ফারজানা মিলি বলেছেন:
চেনার কথা না। আমি অর্জুনের পরিচিত। একসময় বন্ধুসভায়ও ছিলাম। তেমনভাবে নয় অবশ্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















এইটা শিওর টপ রেটেডে উঠবো