আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

রাষ্ট্রীয় মুলনীতি ও মুছে ফেলা পোষ্ট । । ব্লগ এডমিনদের সিদ্বান্ত ঠিক আছে

০৩ রা জুন, ২০০৭ রাত ৯:০৪

শেয়ারঃ
0 0 0


যদি আমার ভুল না হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় মুলনীতি গুলোর একটি হচ্ছে ' আল্লাহর উপর পূর্ন বিশ্বাস'
৭৫ এর পটপরিবর্তনের পর জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে এই মুলনীতি সংযোজন করেছিলেন ।

তো এই মুলনীতি কি বলে? আল্লাহর উপর যার পুর্নবিশ্বাস নাই? যার বিশ্বাস আছে ভগবান অথবা গড এর উপরে? অথবা কোন স্রষ্টাতেই যার কোন বিশ্বাস নাই?
সে তাহলে রাষ্ট্রীয় মুলনীতি মানছেনা? রাষ্ট্রীয় মুলনীতি না মানা তো রাষ্ট্রদ্রোহীতা? বাংলাদেশ রাষ্ট্রে তাহলে আল্লাহর উপর বিশ্বাস না রাখা কিংবা কোন সমালোচনা রাষ্ট্রদ্রোহীতা?

বেচারা ব্লগ এডমিন গন । এই জরুরী অবস্থায় তাদের এইসব হাস্যকর সিদ্বান্ত নেয়া ঠিকই আছে । পুঁটিমাছের জান নিয়ে পুকুরেই সাঁতার কাটা যায়, সাগর পেরোনো যায়না

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:০৮
এস্কিমো বলেছেন: হাসান ভাই, এটাও ঠিক কুয়াতে একটা ঢিল পড়লেই বিরাট জলোচ্ছাস হয় - ব্যঙের জন্যে সেটা সহ্য করা কঠিন। কয়েকটা রাজাকারের ঢিলে সামহয়্যার কর্তৃপক্ষ বড়ই উতলা হয়ে গেছে।

এখন দেখি রাজাকারের প্রচার মাধ্যম হিসাবে এটা কতদূর যায়।
২. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:০৯
তারেক রহিম বলেছেন: আল্লাহর উপর যাদের বিশ্বাস নাই তাদের জিব কেটে নেয়া হোক।
৩. ০৩ রা জুন, ২০০৭ রাত ৯:১০
হাসান মোরশেদ বলেছেন: এস্কিমো@সেটাই । সময়ই সব বলে দেবে ।
তারেক@রাষ্ট্র তো তাই বলে

 

মোট সময় লেগেছে ০.৯৫৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ