আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

নজরুল যেভাবে অনুভূতি'রে আহত করলেন

০৬ ই জুন, ২০০৭ বিকাল ৩:৫৭

শেয়ারঃ
0 0 0

'কাটায়ে উঠেছি ধর্ম আফিম নেশা
ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা,
ভাংগি মন্দির ভাংগি মসজিদ
ভাংগি গীর্জা--গাহি সংগীত'

ইসলামী চেতনার (!)কবি কাজী নজরুল ধর্মশালা ভেংগে সঙ্গীত পরিবেশন করতে চান?
ধর্মানুভূতি তো আহত হয়ে প্রায় কোমায় চলে গেলো!

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:০৩
ধূসর ছায়া বলেছেন: "ধর্মানুভূতি তো আহত হয়ে প্রায় কোমায় চলে গেলো"

হাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহহাহাহাহহাহাহাহাহাহহাহাহা
২. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:০৬
হাসান মোরশেদ বলেছেন: বোঝেন এবার,বুজুর্গগন কেনো নজরুলকে 'কাফের কাজী' ঘোষনা দিয়েছিলেন
৩. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:১৬
হাসিব বলেছেন: আর কইয়েন না । স্কুলে রণ সঙ্গীত গাইতে হইতো । ঐখানে শ্মশানের বদলে গোরস্থান কইতে হইতো । ঐভাবে এই কবিতাটারেও মুসলমানি কইরা নেওন উচিত ।
৪. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:২৬
তারেক রহিম বলেছেন: ব্যাপক! চেতনার মুসলমানি করানো লাগবে আসলে।
৫. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:২৭
প্রমিত প্রবাল বলেছেন: কোমা থেইকা লাশ হইয়া বাইড়াইয়া গেছে গা। তাইতো কই অনুভূতির জায়গাটা এত খালি খালি লাগে ক্যান?
৬. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:২৮
জ্বিনের বাদশা বলেছেন: হা হা হা ... কবিতার মুসলমানী
৭. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৩১
আপন তারিক বলেছেন: হাহাহা ধর্মানুভুতি!
নোটিশ বোর্ড ভাই আজ থেকে ব্লগে কবি নজরুলের কবিতা নিষিদ্ধ করেন। বেটা তো মুরতাদ ছিল।
বস ওই বেকুবগুলো কি করে যে সুতোর মতো চিকন পুলসিরাত পার হইবো?
৮. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৫
মাহমুদ রহমান বলেছেন: কোরআন আমার ডংকা
আমার কিসের শংকা
আমার নাহি নাহি ভয়
মুসলিম আমার পরিচয়।
----- উনারই লেখা।
৯. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৫
কর্কট বলেছেন: ওই বেকুবগুলো? @ আপন তারিক
নজরুল কিন্তু প্রচলিত ধর্মের গোড়ামীর ব্যপারে ঠিকই বলেছে, যেখানে শুধু ধর্মান্ধদেরই আহত হবার চান্স থাকে।

যেই পোস্ট ডিলিট হইছে, ওখানে মুসলমানদের নবীরে মিথ্যুক, নারী লোভী, কামুক, সুবিধাবাদী ইত্যাদি বলা হয়েছে।

নজরুল কখনও নবীরে নিয়ে খারাপ/অসত্য কথা কইসে?

মুসলমানদের আর সব কিসু নিয়ে ঠাট্টা করা হোক, বিদ্রুপ করা হোক, মুসলমানরা 'আহত' হইলেও ক্ষেপে না, কিন্তু নবীরে নিয়ে কোন খারাপ কথা কইলে কি হয় সেইটা ইতিহাস বার বার দেখছে। ড্যানিশ কার্টুন, সালমান রুশদী... এইগুলা মুসলমানদের সাধারন চারিত্রিক অসততা/ভন্ডামি/ধর্মান্ধতা নিয়ে করা হয় নাই, সরাসরি নবীর উপর আক্রমন ছিল। এই জিনিসটা মুসলমানরা এখন সহ্য করে না, ১০০ বছর পরেও সহ্য করবে না, ১০০০ বছর পরেও মনে হয় না করবে। গত ১৪০০ বছর বয়সে এই জিনিসটা কমে নাই।

এইটা আর কিছু না, নবীরে খুব ভালবাসে বইলাই আক্রান্ত বোধ করে, খারাপ লাগা থেকে ক্ষেইপা যায়। নিজের মারে নিয়ে কেউ খারাপ কথা কইলে কোন বাপের ব্যাটা হাত গুটায় বসে থাকবে না। এইটা ওইরকমই।

নজরুলের চিন্তাশীল কবিতার সাথে নবীরে নিয়ে মিথ্যাচার আর কুৎসা গাওন এক কইরা নিজের অবস্থান খুব বাজে জায়গায় নিয়া গেলেন আপনারা। খেয়াল কইরা দেইখেন কারা কারা এই প্রসঙ্গে একদম চুপ ছিল। উপরে উপরে বাক স্বাধীনতা রোধ করতে সায় দিতাছিল না, কিন্তু ভিতরে ভিতরে খুশিই হইছে এতটা আঘাত দেয়া লেখা কর্তৃপক্ষ সরাইসে তাই।
১০. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৪:৫৫
মাহমুদ রহমান বলেছেন: ধর্মগ্রন্হ, ধর্মীয় স্থান, ধর্মগুরু.......এই তিন বিষয়ে সতর্কতার সাথে বক্তব্য দেয়া উচিত। সম্মান রেখে ভুল ত্রুটি থাকলে তুলে ধরা উচিত।

এভাবে যেকেউ শুধু স্রষ্টা কেন যাকে নিয়ে ইচ্ছা লিখতে পারেন--- আমার আপত্তি নাই। সত্যি কথা বলতে কি, যুক্তি তর্কে গেলে হেরে যাওয়ার যখন ভয় থাকে, তখনই কেবল উস্কানিমূলক কথা ছড়ানো হয়।
১১. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:০২
আরিফ জেবতিক বলেছেন: কাজী নজরুল ইসলাম কে?তার কোন ব্লগ তো দেখি না।
ব্যন খাইছে নাকি?কবে?
১৩. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:২০
রাজনীতিক বলেছেন: ধর্ম-ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরুল ছিলেন সদা খড়গহস্ত ৷ তাই জাত-পাত নিয়ে হিন্দুদের বাড়াবাড়িকে তিনি সুতীব্রভাবে কটাক্ষ করেছেন এই বলে :
‘বলতে পারিস বিশ্বপিতা নারায়ণের
কোন্‌ সে জাত?
কোন্‌ ছেলের তার লাগলে ছোঁয়া
অশুচি হন জগন্নাথ?
ভগবানের জাত যদি নাই তোদের
কেন জাতের বালাই!’

তিনি বলেছেন, ‘আমি কবি ৷ অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত ৷ আমি যা বলেছি তা রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে সে বাণী নিষ্কলুষ, অম্লান, অনির্বাণ, সত্যস্বরূপ ৷’
১৪. ০৬ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩০
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: দুখু মিয়ারে মুরতাদ ঘোষনা করা হউক। আর এই রকম পোস্ট ডিলিট খাবে ... ....
১৫. ০৭ ই জুন, ২০০৭ সকাল ১০:৪৯
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: কর্কট বলেছেন: এইটা আর কিছু না, নবীরে খুব ভালবাসে বইলাই আক্রান্ত বোধ করে, খারাপ লাগা থেকে ক্ষেইপা যায়। নিজের মারে নিয়ে কেউ খারাপ কথা কইলে কোন বাপের ব্যাটা হাত গুটায় বসে থাকবে না। এইটা ওইরকমই।

----
কেউ যদি আমাকে বলে তোমার বাবা অমুক প্রজেক্টে এই কাজে এত ঘুষ খেয়েছে তাই ঘুষখোর... তাহলে কিন্তু মারতে যাব না। তার তথ্য যে ভুল সেটা প্রমান করব। কিন্তু যদি কিভাবে উনি কুকুর সেটা না ব্যাখ্যা করেই আমারকে কুত্তার বাচ্চা বলে সেক্ষেত্রে যুক্তি ডিফেন্ড করার কিছু নাই.... মাইরই পথ।

কাজেই দুই রকম ঘটনার পরিপ্রেক্ষিত আমার বিবেচনায় ভিন্ন। নবীরে কেউ ডাইরেক্ট গালি দিলে তারে মাইর হবে .... যুক্তি দিয়ে প্রশ্ন করলে যুক্তি দিয়ে সেটা অসাড় প্রমাণ হবে। এক্ষেত্রে মাইর দেয়া মানে অপরে যে যুক্তি দিয়ে গালিটা দিছে ঐটাকে সঠিক স্বীকার করে নেয়া। ....

.... আমার সাথে আপনার বিবেচনা মিলতে হবে এমন কোন কথা নাই।
১৬. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৩:১৪
রাগ ইমন বলেছেন: হাসান ভাই ,
আপনার লেখা পড়ে মাঝে মাঝে মনে হয় ,

গো বর্জ্যে কোথা থেকে উদয় হলে পদ্ম?
জানো না ত , এই দেশে সব চালাক "বোকার হদ্দ"।
১৭. ২১ শে জুন, ২০০৭ দুপুর ১২:২৯
প্লাবন বলেছেন: নজরুলেক িবচােরর ক্ষমতা অামার েনই। অািম একজন নজরুল ভক্ত। তেব অামার েযটা মেন হয় িসংহভাগ মানুষ তঁােক বুঝেত ভুল কের। সাম্যবাদ, অিবশ্বাস িবপ্লব এবং েপ্রম এর সমন্বয় হল নজরুল
১৯. ১৯ শে মার্চ, ২০০৮ রাত ৮:৪৭
লাইটহাউজ বলেছেন: ভাংগি মন্দির ভাংগি মসজিদ
ভাংগি গীর্জা--গাহি সংগীত'

 

মোট সময় লেগেছে ০.৯৮৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ