আমার প্রিয় পোস্ট

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

ধর্মানুভূতির ইতংবিতং ও সংখ্যাধিক্যের ষাঁড়ামী

০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:৩৩

শেয়ারঃ
0 0 0

এই যুক্তি আগেও শুনেছিলাম । সম্ভবতঃ আস্তমেয়ের(অধূনা সন্ধ্যাবাতি) লেখায় ।
নতুন করে আবারো দেখলাম কর্কটের মন্তব্যে ।
যুক্তিটা এরকম-- 'মুসলমান রা তাদের ধর্মের অন্যান্য বিষয়ে সমালোচনা মেনে নেন । কিন্তু হযরত মোহাম্মদ(দঃ) এর কোনো সমালোচনা বা তাকে নিয়ে কোনো ব্যাংগ-বিদ্রুপ সহ্য করতে পারেননা । সালমান রুশদীকে হত্যার ফতোয়া, ডেনিশ কার্টুনকে কেন্দ্র করে দুতাবাস পুড়ানো এসব থেকে শুরু করে সামহোয়ার ব্লগে সাম্প্রতিক পোষ্ট ডিলিট এসব কিছুর কারন সেই একটাই--মোহাম্মদ(দঃ) এর সমালোচনা ।
প্রতিক্রিয়াটা এরকম হওয়াটা স্বাভাবিক যেহেতু শেষনবী মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত,সকল সমালোচনার উর্ধ্বে । মা-বাবার সমালোচনাই আমরা সহ্য করতে পারিনা তো রাসুলের সমালোচনা সহ্য করবো কি করে?'

যুক্তি ঠিক আছে। খুবই ভালো যুক্তি । মোহাম্মদ(দঃ) সর্ব্বোচচ সম্মানিত,সকল সমালোচনার উর্ধ্বে । কিন্তু কার কাছে? মুসলমানদের কাছেই তো?
দুনিয়াতে কি কেবল মুসলমানই আছে? অমুসলিম একজন ও শেষনবী কে একই সম্মান দেখাতে বাধ্য নাকি? তার কি সমালোচনার অধিকার নাই? সে সমালোচনা করলেই মুসলমানের অনুভূতি আহত হয়ে যাবে?সমালোচকের ঠুটি চেপে ধরতে হবে? তাকে হত্যার ফতোয়া দিতে হবে? তার পোষ্ট মুছে ফেলতে হবে?

একজন ধার্মিক হিন্দুর কাছে কৃষ্ণ কিংবা রাম ধর্মাবতার । আমার কাছে চতুর শাসক ছাড়া আর কিছু নয় । রাম অনার্য সিংহলীদের পরাস্ত করে আর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন । রাম ছিলেন বহিরাগত । বিজয়ীদের লিখিত ইতিহাসে নিজদের তারা দেবতা বানিয়েছেন আর অনার্যদের বানিয়েছেন রাক্ষস ।
যেখানে হিন্দু আধিক্য সেখানে আমি আমার এই ভাবনাগুলো প্রকাশ করতে পারবোনা? তাদের অনুভূতি আহত হবে সেই দায় আমার? আমার ভাবনা, আমার জানা আমাকে গিলে রাখতে হবে?

এই সব সংখ্যাধ্যিকের ষাঁড়ামী যতোদিন চলে,মানুষ ঠিক ততোদিন অন্ধকারেই থাকে-- যেমন অন্ধকারে ছিলো ইউরোপ গির্জার শাসনকালে ।

[ জানি কেউ কেউ অতিযুক্তিবিদ আছেন, প্রশ্ন তোলবেন-- তাহলে স্বাধীনতাবিরোধীদের কথা বলতে দেয়া হবেনা কেনো?
কেনো? সেটা বলা যেতে পারে আরেক পোষ্টে । ইদানিং এই ব্লগে বেশী সময় দিতে ভাল্লাগেনা]

 

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:৩৯
মদন বলেছেন: হাসান মোরশেদ ভাই,
বিতর্কে যাচ্ছি না। শুধু বলবো আমার বাবাকে আমি যেভাবে সম্মান দেখাই তা আপনি দেখাবেন না এটাই স্বাভাবিক। আমি বাবা ডাকলে আপনি ডাকবেন আংকেল।
কিন্তু,

তাকে নিয়ে অশ্লীল মন্তব্য বা অহেতুক কুটতর্কে গেলে কি আমি চুপ করে থাকবো ?

(এ প্রসংগে জানিয়ে রাখি এটা আমার একান্ত ব্যক্তিগত মত। আর যুক্তির পোস্ট ডিলিট করা সমর্থন করিনি।)
২. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:৪৮
হাসান মোরশেদ বলেছেন: মদন,
আপনার কথা ঠিক আছে তো ।
যিনি আমার কাছে পিতৃদেব, তিনি আমার বন্ধুস্থানীয়দের কাছে 'আংকেল' হবেন- এটা স্বাভাবিক । কিন্তু পাড়ার অন্য আরেকজন যদি তাকে 'নারীলোলুপ' বলে গালি দেয়(সত্য কিংবা মিথ্যা যাই হোক)- আমি হয়তো পিতৃদেবের সম্মান রক্ষার্থে তার গলা টিপে ধরবো,যদি আমার ক্ষমতা থাকে ।
কিন্তু প্রশ্ন থেকে যাবে, এটাই কি সবচেয়ে শোভন প্রক্রিয়া? এই কাজটা করার পর ও নিজেকে পাড়ার সেরা ছেলে বলে নিজেকে দাবী করা কি একটু বাড়াবাড়ি হয়ে যায়না?
৩. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:৫৪
মদন বলেছেন: সত্যি কথা বলতে কি আমার বাবা যদি সত হোন এবং সবার কাছে যদি ভাল হোন তবে ২/১ জনের কুটচর্চায় তার তো কিছু হবেই না বরং যে কুটনামী করবে সেই সবার কাছে হাসির পাত্র হবে কারন সবাই জানে আমার বাবা কেমন।

আবেগ সবাই একরকমভাবে প্রকাশ করেনা। প্রকাশ ভংগী একেক রকম।
আবেগ প্রকাশ নিয়েই হিন্দী একটা সিনেমা আছে অমিতাভের। নাম মনে হয় "পরিবার"। সুযোগ পেলে দেখে নিয়েন :)
৪. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৪:৫৮
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: এত বেসিক কথা এই পর্যায়ে এসে বলতে হয়! হাহ্! এই কারণে আমি কখনো প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইনি।
সে যাক।
তারেকের দুর্নীতিতে খালেদা জিয়ার ভূমিকা কী হওয়া উচিত ছিল? মা হিসেবে সন্তানের পক্ষালম্বন?
নারী ধর্ষক, খুনি, রাজাকার পিতার সমর্থনে তার পুত্ররা কতটা অন্ধ হওয়া উচিত?
লম্পট বাবাকে লম্পট বলার অধিকার সন্তানেরও আছে। অবশ্যই লাম্পট্যের সংজ্ঞা জনে জনে আলাদা। অনেক সন্তান লম্পট বাবাকে আইনের হাতে তুলে দিতেও দ্বিধা করবেন না।

এসবই চিন্তার মুক্ততা, উদারতা ও যুক্তিনিষ্ঠতার সাথে জড়িত। এসব না থাকলেও মানবজীবন চলবে, তবে তাতে উত্কর্ষতা থাকবে না।
ইসলামের জঙ্গি অনুসারীরা অন্য ধর্মের মানুষের ধ্যান-ধারণাকে গোয়ার্তুমিতে ছোট করে দেখেন। উত্কর্ষতার অভাবের কারণে তাদের এসব মধ্যযুগীয় আচরণ বিশ্বসভায় নিন্দিত হবে ।
৫. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:০২
তারেক রহিম বলেছেন: বাংলাদেশের ৮৭ শতাংশ মুসলিম! আর আপনি এইটা মুসলমানের মত কথা বললেন? মা কালীর কসম এইরকম কইরা লেইখেন না।
৬. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৪
রাজনীতিক বলেছেন: ইসলামের নবী মুহাম্মদ মিথ্যুক, মুহাম্মদ কামুক, মুহাম্মদ সুবিধাবাদী বলে যখন যুঞ্চিক্তরা মিথ্যা অভিযোগ আনে তখন কতিপয় ধর্মনিরপেক্ষ ও নাস্তিক এই অপকর্মকে বৈধতা দেয়ার জন্য আদাজল খেয়ে লেগে পড়ে। তারা তখন অপ্রাসঙ্গিকভাবে একাত্তরকে টেনে আনে। কোথায় মুহাম্মদ আর কোথায় একাত্তর!
জেনে রাখবেন হাসান মোর্শেদ-নবী মুহাম্মদকে অবমাননা করা যদি বৈধ হয় তাহলে তাহলে ধর্মনিরপেক্ষতাবাদী ও নাস্তিকদের ফাসি দেয়াও বৈধ।
৭. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৫
মদন বলেছেন: গোড়ামীর মধ্যে মাহাত্য নাই।
আমি যদি ভুল না জানি তবে ইসলামে কোথাও গোড়ামীর কথা আছে বলে জানি না। শুধু ধর্ম কেন বলবো? কোন বিষয়েই গোড়ামী কাম্য নয়।

যুক্তির লেখায় ভুল ছিল নবীকে হেয় করার চেষ্টা ছিল এবং কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা ছিল।

এসব বিষয়গুলো তুলে ধরলেও চলতো। এমনকি এ বিষয় নিয়ে তার সাথে আমার বিতর্ক চলছিল এ সময় তার পোস্ট মোছা হয়।
৮. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:০৭
বন্ধনহীন বলেছেন: যুক্তির পোস্ট গায়েব করে দেয়ার প্রতিবাদ করে যাচ্ছি। আমরা কি এই প্রশ্ন কেউ করছি - "মৌলিকত্বহীন এই ধরনের কপি-পেস্ট মার্কা পোস্ট যুক্তি কেন করলো"? যা আগে অনেক ফোরামে করা হয়েছে। ঐ সব ফোরামে এর উদ্দেশ্যও নিয়েও আলোচনা হয়েছে। আপনি হয়ত আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন - "এইধরনের সত্যিকারের গবেষনালব্ধ কোন লেখায় কি পরিস্থিতি অন্যরকম হতো"? আমি মনে করি অবশ্যই হতো। তখন আলোচনার গতি অন্য রকম হতো।
৯. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:১৫
অচেনা বাঙালী বলেছেন: রাজনীতিকের মন্তব্যটা আমার পছন্দ হইছে।

মদন কি কন?
১০. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:১৯
অচেনা বাঙালী বলেছেন: বন্ধনহীন কি পোস্ট টা পড়েছিলেন?
যুঞ্চিক্তের যুক্তি কিন্তু মদন খন্ডন করছিল এবং আলোচনা কিন্তু ভালো মতই চলছিল।
১১. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:২১
মদন বলেছেন: নবী (স.) গালি দেয়া বৈধ কোন মতেই হতে পারেনা, যেমন হতে পারেনা নাস্তিকদের ফাসি দেয়া।
দুটো এক্সট্রিম।

আমার নবীকে কেউ গালি দিয়ে আমি তার প্রতিবাদ করবো অবশ্যই কিন্তু তাকে গালি দিলে তার অপমান হবে না গালি দাতাই নিন্দিত হবে।

আকাশে থুতু ফেলা যায় না, গায়েই পড়ে।
১২. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:২৫
রাজনীতিক বলেছেন: নবীজিকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদন্ড-এটাই ইসলামের বিধান। আর নবীজির গালিদাতার পক্ষে যারা ওকালতি করে তাদের শাস্তিও কঠোর বলেই আমি মনেকরি।
১৩. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:২৮
অচেনা বাঙালী বলেছেন: তাইলে কে কে মৃত্যুদন্ড পাইল?
১৪. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩২
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন: আসলে কোন ধরনের উগ্রতাই ভালো নয় - হোক সেটা ধর্মীয় অথবা ধর্মবিরোধী।
১৫. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩২
মদন বলেছেন: রাজনীতিক,
এটা তখন প্রযোজ্য হবে যখন দেশের শাসন ইসলামী হবে।
চুরি করলে হাত কাটতে হয়। এখন তো কাটা হয় না।

আর ব্লগে যদি নবীকে গালি দেয় আপনি তাকে পাচ্ছেন কোথায় ফাসির জন্য? নাকি তার পোস্ট মোছাই তার ফাসি?

একটা জিনিস আপনাদের মনে আছে কি না জানিনা।

যুক্তির পোস্টে মন্তব্য লক্ষ্য করলেই বোঝা যেত তার লেখা কত দুর্বল। অনেকেই তার লেখার অসাড়তা প্রমান করে দিয়েছিলেন। আলাদা করে পোস্ট মোছার দরকার ছিল না। বরং পোস্টটি থাকলে পরে উদাহরন হিসেবে ব্যবহার করা যেত।
১৬. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৩
মদন বলেছেন: মোজাম্মেল হোসেন (ত্বোহা)

একমত
১৭. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৪
অচেনা বাঙালী বলেছেন: /**
মদন বলেছেন:
নবী (স.) গালি দেয়া বৈধ কোন মতেই হতে পারেনা,
**/
যুঞ্চিক্তের বর্ণনা করা হযরত মোহাম্মদের তাঁর বিবির দাসীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পরার কথা কে কি গালি দেওয়া বলছেন?
এটা কিন্তু একটা হাদীস । আমার যদিও এইসব হাদীসে আস্থা নাই, কিন্তু এইসব কিন্তু বাংলাদেশেই প্রকাশ হয়।

১৮. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৬
মদন বলেছেন: এটা গালি না বরং আপনি যদি আরেক পোস্টে প্রমান করে দিতে পারতেন যে নবী এরকম কাজ করে নাই তাইলে যুক্তি নিজেই মিথ্যেবাদী প্রমানীত হতো।
১৯. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৩৮
রাজনীতিক বলেছেন: মদন - আপনার সাথে একমত। আমি কেবল ব্লাসফেমী আইনটির ব্যাপারে হাসান মোরশেদ গংদের ধারণা দিতে চেয়েছি। তারা একটা ফালতু পোষ্টের জন্য যেভাবে মায়াকান্না দেখাচ্ছে তা দেখলে মাথা ঠিক রাখা কঠিন। ধর্মনিরপেক্ষতা মানেই যে ইসলাম বিদ্বেষ তা এরা আবার প্রমাণ করেছে।
২২. ০৭ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৯
মদন বলেছেন: সত্যি কথা হলো আবেগ কখনও যুক্তি দিয়ে চলে না :)
২৩. ০৭ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
কাঠুরিয়া. বলেছেন: রাজনৈতিক ত্রিভূজ ??
@ অ বা
২৬. ০৭ ই জুন, ২০০৭ রাত ৯:৫৮
অমিত বলেছেন: "নবীজিকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদন্ড-এটাই ইসলামের বিধান। "----
এই বিধান কই পাইলেন ?? @রাজনীতিক
২৭. ০৭ ই জুন, ২০০৭ রাত ১০:০৫
আমিমানুষ বলেছেন: "নবীজিকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদন্ড-এটাই ইসলামের বিধান। "----
এই বিধান কই পাইলেন ?? @রাজনীতিক
২৮. ০৭ ই জুন, ২০০৭ রাত ১০:২১
পাশা বলেছেন: হাসান মোরশেদ,
আপনাকে একটা প্রশ্ন করি।
আপনি কি নবীকে গালি দেয়া সমর্থন করেন?

অচেনা বাঙালী ,
হাদীস কি বাংলাদেশে তৈরী হয়? কয়টা হাদীসের বই জীবনে দেখেছেন!!!!!
৩০. ০৭ ই জুন, ২০০৭ রাত ১০:৩৯
অমিত বলেছেন: কেউ যদি নবী রসুল এর চরিত্র বিশ্লেষণ করতে চায়, সেটা কি আপনি সমর্থন করেন ?@পাশা
৩১. ০৭ ই জুন, ২০০৭ রাত ১০:৫৯
হোসেইন বলেছেন: এত বেসিক কথা এই পর্যায়ে এসে বলতে হয়! হাহ্! এই কারণে আমি কখনো প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইনি।
৩২. ০৭ ই জুন, ২০০৭ রাত ১১:০০
আমিমানুষ বলেছেন: হোসেইন কারেকসন করো এগুলান প্লে গ্রুপের
৩৩. ০৮ ই জুন, ২০০৭ সকাল ১১:০৯
পাশা বলেছেন: অমিত ,
আপনার মায়ের মানে আমার খালাম্মাকে নিয়ে কেউ না জেনে উল্টাপাল্টা কথা (চরিত্র বিশ্লেষন) বললে আপনি বা আমি কি করতাম?

নবীর চরিত্র বিশ্লেষন করতে হলে নবীর জীবনী আগে জানতে হবে।যারা বলছে তারা কি জেনে বলছে। পারলে তারা রেফারেন্স দিক।
৩৫. ০১ লা আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৬
নেই মানুষ বলেছেন: came here after a long long time. may b a bit too late to comment on this topic, bt still... . Nobiji Hazrat (pbuh) himself prefferd to make people understand through his own calm and modest behaviours and talks. He never liked taking extreme measures or taking resort to extreme ways.

for a muslim it is a good thing to practise tolerance, and to let people express their feelings, and to throw discussion in case of disagreement rather than to howl.

and if someone still doesnt agree then they hav their own views to stick with, which they r entitled to do (islam says ''laakum deen_ukum waaliya din'' - jaar jaar dhormo taar taar kaase)

৩৬. ০১ লা আগস্ট, ২০০৭ সকাল ৮:৪৩
নিস্পাপ শয়তান বলেছেন: 'নবীজিকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদন্ড-এটাই ইসলামের বিধান। আর নবীজির গালিদাতার পক্ষে যারা ওকালতি করে তাদের শাস্তিও কঠোর বলেই আমি মনেকরি। '--- রাজনীতিক

এইটা খুবই ভালো প্রস্তাব । তাইলে রোজ কিয়ামতে আল্লাহর কাজ কমলো । আল্লাহর পেয়ারা বান্দারাই তো পাপী সিলেকশন কইরা শাস্তি দিয়া বসছে । সুবহানাল্লাহ

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পাঁজরে দাঁড়ের শব্দ,রক্তে জল ছলছল করে
নৌকার গলুই ভেংগে উঠে আসে কৃষ্ণা প্রতিপদ
জলজ গুল্মের ভারে ভরে আছে সমস্ত শরীর
আমার অতীত নেই,ভবিষ্যত...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ