এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

সোনা
১৯ শে মে, ২০০৬ রাত ৯:২১
সব কি বোঝানো যায়?এত সোজা? না আমি প্রত্যেকদিন অত বোঝাতে পারবোনা কেন চাঁদ এসে আটকে যায় চুড়ার ত্রিভূজে কেন বা ভোরের দিকে দুএকটা কিশোর গ্রহ কিছুই না- বোঝে তোমার ঘরের চালে খসে পড়ে । কেনই বা বাতাসে উদ্যত শিখা আঁকড়ে ধ'রে তুমি কেঁদে বলো: 'দ্যাখো দ্যাখো আমার কি লাঞ্ছনা !'
একে কি লাঞ্ছনা বলে? আমি জানি ওই অন্ধকার বনে আধপোড়া শরীর দুটো পড়ে আছে কাঁটাবাবলার এক কোনে, এক্ষুনি শকুন এসে ঠুকরে খাবে । কেন খাবে সেকথা জানোনা ?
জানোসব, তবুকিছুস্বীকার করবেনা । কিন্তুওই স্বর্গজাত গ্রহেরাও তোমারই সংকেত পেয়ে নেমে এসেছিল,আর এত, এত জ্বলজ্বলে সোনা খোলা আছে গরীবের জন্য বোঝেনি তা ! এখন তুমিও বুঝতে চাইছোনা কখনো না কখনো অগগাত লাঙল তোমাকে পাবে,নিয়েযাবে ঘরে, শেষে কনকদুহিতা একদিন তো আগুনে হাঁটবে, সেদিন সমস্ত সোনা পুড়ে যাবে না তো !
[এটা জয়ের একটা কবিতা । মাঝে মাঝে কিছুই আর ভাল্লাগেনা । না যুক্তি , না ভাবনা , না শিল্প না ধর্ম... কবিতাই তখন ঘরপোড়া আশ্রয় । কেন? কি জানি । সব কি বোঝানো যায়? ]
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
শুভ বলেছেন:
চমৎকার তো!
ময়ূরী বলেছেন:
এটা কি আপনার লেখা ? খুব সুন্দর । যদি ও সব বোঝতে পারিনি
বিষাক্ত মানুষ বলেছেন:
+++++
















