somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাশেম
জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

প‌্যারিসে বিজয় দিবস উদযাপন...

২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফ্রান্সে হাড় কাপাঁনো শীত এবং শত ব্যস্হতাকে উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশীরা পালন করল বিজয়মেলা।

বিজয়ের মাসের প্রথম অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি উদীচী শিল্পী গোষ্ঠী, ফ্রান্স শাখার উদ্যোগে।
অনুষ্ঠানের প্রথম পর্বে: মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টরি ফরাসী ভাষায় অনুবাদ করে প্রদর্শিত হয়।

ভিডিও চিত্রটিতে ভারত ভাগ, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে পূর্ব বাংলার রাজনীতি, প্রবাসী সরকারের দিনগুলো,

যুদ্ধের ভয়াবহতা, শেয়াল কুকুরের টেনে খাওয়া লাশের দৃশ্য, ৭১ এ বাঙ্গালী জাতির উপর নির্মম-ভয়াবহ অত্যাচার দেখে অনেক দর্শকের অশ্রু সিক্ত হয়েছে।
দ্বিতীয় পর্বে: মুক্ত আলোচনা। "মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তির ঐক্য গড়তে এগিয়ে আসুন"- এই শ্লোগানকে সামনে রেখে আয়েজিত এই উৎসবে স্বাধীনতা বিরোধী সকল শক্তিকে প্রতিহত করার তাগিদ এসেছে, এসেছে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহবান।

উপস্হিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এনামুল কবির, অভারভিলিয়ের মেয়র মিঃ জ্যাক সালভাতর, ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তি, এটিএন বাংলা, চ্যানেল এস, বাংলা টিভির সাংবাদিক এবং ফরাসী দর্শক।


বাংলাদেশী বই, নকশীকাঁথা, দেশীয় খাবারের স্টল।

মুক্তিযুদ্ধের খন্ডচিত্র নিয়ে প্রদর্শনী।

তৃতীয় পর্বে: সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ছিল বাংলাদেশের পতাকা উড়িয়ে সমবেত কন্ঠে 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'....

উপস্হিত সবাই তখন দাড়িয়ে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এরপর একে-একে উদীচী'র শিল্পীরা গাইতে থাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ভিত্তিক গানগুলো যা মুক্তিযুদ্ধকালীন সময়ে গোটা বাঙ্গালী জাতিকে উজ্জীবিত করেছিল সশস্ত্র সংগ্রামে লিপ্ত থাকতে। সেই সমস্হ গান আজও যেমন মানুষের শরীরের লোমকে শিহরিত করে তেমনি স্বরণ করিয়ে দেয় মুক্তিযুদ্ধ দিনের বাঙ্গালীর আন্তরিক এবং অন্তস্হলের অকুত আকুতিকে যা সম্ভব করেছিল স্বাধীন বাংলাদেশের জন্ম।

যুদ্ধের সময় পাকিস্হানীরা এক মহিলাকে ধরে নিয়ে গন ধর্ষন করে, সেই মানষিক ভারসাম্যহীন ভূমিকায় প্রদর্শিত মর্মস্পর্শী নাটিকার দৃশ্য।
অনুষ্ঠান শেষ হয়: 'সবকটা জানালা খুলে দাওনা' গানটি এবং স্হানীয় শিল্পীর এই নৃত্যের মাধ্যমে।

বিদেশে অনেক সীমাবদ্ধতার মধ্যে এরকম অনুষ্ঠান আয়োজন করা কঠিন। দুই মাস ধরে প্রত্যেক রবিবার রিহার্সেল সহ প্রস্তুতি হয়েছিল। এই বিজয় উৎসবে ফ্রান্সের বুকে যেন জেগে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। আমরা যারা এতদিন বড়দের কাছ থেকে স্বাধীনতার গল্প শুনে এসেছি এবার তারা যুদ্ধভিত্তিক এই অনুষ্ঠানের মাধ্যমে দেখে নিল স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক ঝলক।

বিজয়ের মাসে প‌্যারিসে উদীচীর এই আয়োজন ছাড়াও বাংলাদেশ দূতাবাস ১৬ ই ডিসেম্বর পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত আলোচনা এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪
১১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×