আমার প্রিয় পোস্ট

অ্যাডসেন্স মিথ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪০

শেয়ারঃ
0 0 1

অনলাইনে যারা রোজগারের চিন্তা করেন, বেশীরভাগ ক্ষেত্রেই তারা প্রথম টার্গেট করেন গুগল অ্যাডসেন্স । সহজে ফ্রি তেই ব্লগ তৈরী করা যায় । আর এতে গুগলের অ্যাড বসিয়ে দিলেই, টাকা । মানুষের ধারনা এরকমই । এরপর যখন কয়দিন যায়, কোন ভিজিটর এবং ক্লিক না পেয়ে একসময় নিজেই ক্লিক করা শুরু করে দেয় । সাথে সাথে না হলেও একটা সময় গুগল ঠিকই এটা ধরে ফেলে এবং অ্যাকাউন্ট ব্যান করে দেয় । ফলে সাঙ্গ হয় অ্যাডসেন্স স্বপ্ন ।

বেশির ভাগ ক্ষেত্রেই এই ঘটনা ঘটে । অল্প দুই একটা ব্যতিক্রম ছাড়া ।

দেখতে সহজ মনে হলেও আমার মনে হয় অনলাইনে রোজগারের যে কয়টি উপায় রয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করা । অনলাইনে ওয়েবসাইটের কোন অভাব নেই । পাঠক যেখানে ভালোমানের লেখা পাবে সেখানেই যাবে । আমাদের মধ্যে ইংরেজীতে দক্ষ লোকের সংখ্যা খুবই কম । তাই বেশিরভাগ সময়ই মানসম্পন্ন লেখা আমরা লিখতে পারি না । ইন্টারনেটে অসংখ্য ব্লগার রয়েছে যাদের মাতৃভাষা ইংরেজী । তাদের চাইতে ভালো লিখতে পারার যোগ্যতা আমাদের কয়জনের রয়েছে ?

তাছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর কিভাবে পাবেন ?

আমার নিজের ঘটনা বলি, সবার মতই আমার প্রাথমিক টার্গেট ছিল অ্যাডসেন্স । কিন্তু টার্মস অব সার্ভিস সম্পর্কে মোটামুটি জানতাম বলে নিজের অ্যাডে নিজে কখনো ক্লিক করিনি । কিন্তু ক্লিক তো দুরের কথা, ভিজিটরও খুব কম পাচ্ছিলাম । সামহয়ারইনব্লগে হাসান ভাইয়ের লেখা পড়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করি । প্রথম দিকে অনেক কঠিন লাগলেও আস্তে আস্তে মজা পেয়ে যাই । কিছুদিন পরই দেখতে পাই নির্দিষ্ট কিছু কিওয়ার্ড এর জন্যে আমার ব্লগ গুগল এর প্রথম পেজে চলে এসেছে । কিন্তু তারপরও আশানুরূপ ভিজিটর এবং ক্লিক কোনটাই পাইনি । কয়দিন পর পেজরেঙ্ক আপডেট এর পর দেখি আমার একটা ব্লগ পিআর ২ তে উঠে এসেছে ।

গেটএফ্রিল্যান্সারে আগেই অ্যাকাউন্ট করা ছিল । একদিন চেক করে দেখি আমার সাইটের রিলেটেড একটা সাইটের জন্যে এসইও এক্সপার্ট চাচ্ছে । সেখানে বিড করলাম, আর ক্লায়েন্ট কে আমার সাইটটা দেখালাম আমার কাজের অভিজ্ঞতা হিসেরে । ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে আমাকে কাজটা দিল । সেই থেকে শুরু হলো আমার নতুন অধ্যায় । এখন প্রায় ১০০০ ডলার এর উপরে কাজ আমার হাতে আছে । এমনকি গতকাল আমার ক্লায়েন্ট কে না করে দিতে হয়েছে নতুন প্রজেক্ট নিতে । এত প্রেসার সইবে না ।

কিন্তু অ্যাডসেন্সের সেই ১০০ ডলারের মাইলস্টোন এখনও পূরণ হয়নি ।

তাই নতুন যারা আসছেন এ লাইনে তাদের বলব ওই ১০০ ডলারের সোনার হরিণের পিছনে না দৌড়িয়ে অন্য যে কোনো কাজ শিখে ফেলুন । দেখবেন ওই ১০০ ডলারের চাইতে অনেক বেশি আপনি ফ্রিল্যান্সিং করে কামাতে পারবেন ।

যারা এসইও শিখতে চান তারা ব্লগিং করতে পারেন, এবং সেই ব্লগ নিয়ে যে কোন একটা কিওয়ার্ড এর জন্য কাজ শুরু করে দেন । যখন দেখবেন আপনার সাইটটা সেই কিওয়ার্ডের জন্য গুগলের প্রথম পেজে চলে এসেছেন তখন বুঝবেন আপনি এসইও কাজ শিখে গেছেন । এরপর আস্তে আস্তে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বিড করতে শুরু করবেন ।
এসইও কাজে ডাটা এন্ট্রির চাইতে অনেক বেশি টাকা । যারা টেকনিক্যাল কিছু জানেন না, তাদের জন্য এটা হতে পারে অনলাইনে উপার্জনের প্রধান ক্ষেত্র ।
বাংলাদেশে এসইও এক্সপার্ট খুবই কম, এটার মার্কেটের বেশিরভাগ অংশই ভারতীয়দের দখলে ।

সবশেষে বলি, এসইও কাজ কঠিন না হলেও এটার জন্যে দরকার প্রচুর ধৈর্য্য । একটা কিওয়ার্ডের জন্য কাজের রেজাল্ট পেতে দুইমাস পর্যন্ত সময় লাগে । আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে প্রচুর পড়াশোনা ।
পরবর্তীতে এ সংক্রান্ত আরও কিছু লিখব ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১৩
মতিউর রহমান সাগর বলেছেন: ধন্যবাদ শেয়ার এবং পরামর্শ দেবার জন্য।
৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:২৭
হাসান বলেছেন: আমার নাম দেখে মন্তব্য না করে পারলাম না। জেনে খুশি লাগছে যে আপনি অন্তত আমার লেখা পড়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখেছেন এবং সাফল্য পেতে শুরু করেছেন।

গর্ব বোধ করছি।

একটা কথা বলতে চাই, দেখুন আমি কিন্তু বারবারই বলেছি যে ইন্টারনেটে আয়ের জন্য এডসেন্সই একমাত্র উপায় নয়। হাজারও উপায় আছে ইন্টারনেটে। আমি শুধু একটি/দুইটি উপায় বাতলে দিচ্ছি।

আমি ব্লগিংয়ে সাফল্য লাভ করেছি, তাই এই বিষয়ে লিখতে পছন্দ করি। আমি যা জানি না, তাই নিয়ে লিখলে কি আপনি আমার কথা বিশ্বাস করতেন?

তখন হাসান ভাই না বলে হাসান চাপাবাজ বলতেন।

যাহোক, সময় করে সবার সাথে আপনার সাফল্য কাহিনী শেয়ার করুন। অন্যদেরও সফলতা লাভে অনুপ্রানিত করুন।

--------------------------------------------
জিন্নাত উল হাসান (আমার ব্লগ )
৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১১
হাল্ক বলেছেন: ভালো লাগল।


গুগল থেইক্যা পয়সা আমিও বাইর করতে পারি নাই। :(
৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৪
জামাল ঊদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া পোষ্টের জন্য ।
আমারও কাজ করার ইচ্চা আছে কিন্তু আমি এখনও কাজ শিখছি , যখন একটা মোটামুটি পর্‌যায়ে যাবো কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ । পোষ্টে প্লাস +++
৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৩
টেকি মামুন বলেছেন: ভালো লাগলো আপনার লেখা পড়ে
৮. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
গুরুজী বলেছেন: ভাল লাগল পড়ে। পুরো সত্যি কথাটাই লিখেছেন।

আমিও এস ই ও নিয়া হালকা পাতলা কাজ করি। এডসেন্সের মাধ্যমেও আসে মাসে ২০০-৩০০ ডলার।

 

মোট সময় লেগেছে ০.৯৪০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের ভাষায় লেখার মজাটাই আলাদা । ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে, বাংলা লেখালেখি টা অনেক কমে গিয়েছিল । ধন্যবাদ সামহয়ারইনব্লগ কে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই