আমার প্রিয় পোস্ট

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে, পর্ব-৩

০২ রা মার্চ, ২০১০ রাত ১:২৭

শেয়ারঃ
0 0 0

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গত পোস্টের পর নতুন পোস্ট দিতে দেরি হয়েছে বলে । আসলে পড়ালেখাই তো সবার আগে, তারপর তো অন্যকিছু!

গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আর্টিকেল লেখা এরং ফোরামে অংশগ্রহণ করে আপনার সাইটের ব্যাকলিঙ্ক বাড়াবেন । আজ নতুন আলোচনায় যাবার আগে আসুন বেসিক কয়েকটা টার্ম জেনে নিই ।

ডু ফলো এবং নো ফলো লিংক

ডু ফলো লিংক হচ্ছে সেই লিংকগুলো যে গুলো বিভিন্ন সার্চ ইঞ্জিন তাদের রেংকিং এর জন্যে বিবেচনা করবে । আর নো ফলো হচ্ছে যে লিংকগুলো সার্চ ইঞ্জিন রেংকিং এর জন্য বিবেচিত হবে না । অর্থাৎ আপনি যতবেশিই নো ফলো লিংক অর্জন করুন না কেন, সার্চ ইঞ্জিন রেংকিং এ আপনার অবস্থানের কোন পরিবর্তন হবে না ।

নো ফলো লিংক কোনগুলো?

সাধারণত অতিরিক্ত স্পামিং নিয়ন্ত্রণ করার জন্যই য়ে কোন লিংক এর সাথে নো ফলো ট্যাগ জুড়ে দেয়া হয় । জনপ্রিয় সাইট ফেসবুক, মাইস্পেস, ডিগ, ইয়াহু আনসারস এবং ব্লগস্পট এর ডিফল্ট কমেন্ট বক্স সহ আরও অনেক খ্যাতনামা সাইট এই ট্যাগ ব্যবহার করে । ফলে এসব সাইট থেকে আপনি যত লিংকই লাভ করুন না কেন, তাতে আপনার সার্চ ইঞ্জিনে পজিশন এ কোন উন্নতি হবে না । কিন্তু আপনি সরাসরি কিছু ভিজিটর অবশ্যই পাবেন ।
নো ফলো লিংক ডিটেক্ট করার জন্য অনলাইনে অনেক টুল পাওয়া যায় । ফায়ারফক্সের জন্য এসইও প্লাগিন ও পাওয়া যায় ।

এবার লিংক বিল্ডিং এর আরেকটি গুরুত্বপুর্ন উপায় নিয়ে আলোচনা করব ।

ডু ফলো ব্লগ কমেন্টিং
ডু ফলো ব্লগ কমেন্টিং ব্যাকলিংক বাড়ানোর একটি সহজ উপায় । এর জন্য প্রথমেই আপনাকে কমেন্ট করার উপযোগী সাইট বাছাই করতে হবে । ভালো পেজরেংক এবং ভালো কন্টেন্টধারী ডু ফলো ব্লগে কমেন্ট করতে পারলে ভালো ফল পাবেন । এজন্য ব্যবহার করতে পারেন গুগল ব্লগসার্চ, টেকনোরাটি, ডিগ স্টাম্বলআপন প্রভৃতি সাইট । বর্তমান সময়ে কেউ কমেন্ট এর সাথে কোন সাইট এর ইউআরএল জুড়ে দেয়াকে অ্যালাউ করে না । যদি আপনি আপনার কমেন্ট এর সাথে লিংক জুড়ে দেন সেক্ষেত্রে আপনার কমেন্ট মডারেশন এর মাধ্যমে বাদ পড়ে যাওয়ার আশংকাই বেশি । সেজন্য কমেন্ট সেকশনে ওয়েবসাইটের জন্য নির্ধারিত বক্সে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি প্রবেশ করিয়েই সন্তুষ্ট থাকতে হবে । লিংক ডুফলো হলে আপনি আপনার কাংখিত এসইও ভ্যালু ঠিকই পাবেন । আপনি যদি একটু চালাক হন তাহলে নামের বক্সে আপনার নামের পরিবর্তে অ্যাংকর টেক্সট ( যে কিওয়ার্ডের জন্য আপনি সার্চ ইঞ্জিনে অবস্থান চান )বসিয়ে দিতে পারেন । এতে আপনি অপেক্ষাকৃত ভালো ফল পেতে পারেন ।

আজ এ পর্যন্তই ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৯
আট আনা বলেছেন: বাড়াবাড়ি বা আপনাকে উৎসাহ দেয়ার জন্য বলছি না, আপনার পোস্ট পড়ে সত্যি অনেক কিছু জানা হচ্ছে। আশা করি এসইও এর মোটামুটি সবগুলি টেকনিক নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের ভাষায় লেখার মজাটাই আলাদা । ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে, বাংলা লেখালেখি টা অনেক কমে গিয়েছিল । ধন্যবাদ সামহয়ারইনব্লগ কে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই