আমার প্রিয় পোস্ট

মানিবুকারস এ কি শুরু করেছে?

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৫

শেয়ারঃ
0 0 0

মানিবুকারস ব্যবহার করতাম সবচাইতে সহজ এবং সাশ্রয়ী টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে । কিন্তু গত কিছুদিন ধরে মানিবুকারস যা শুরু করেছে তাতে আর ওটাকে ব্যবহারের যো রইল না । আগে মানিবুকারস থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে ২.২-৩ ডলার খরচ হত । অথচ এখন সে খরচ এর পাশাপাশি আরও ১৫-১৮ ডলার অতিরিক্ত দিতে হচ্ছে । প্রথম এ অভিজ্ঞতার সম্মুখীন হই গত মাসে । ৫০ ডলার ট্রান্সফার করতে যাই । ২ দিন পর দেখি ট্রান্সফার ক্যানসেলড দেখাচ্ছে । ভাবলাম অন্য কোথাও কোন সমস্যা হয়েছে । কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম । ওরা জানাল, বৃটিশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে লেনদেন বন্ধ আছে । সো আপনার ব্যাংক যদি ওদের সাথে মাধ্যমে লেনদেন করে তাহলে এই সমস্যায় পড়বেন । কিন্ত ২ দিন পর যখন ১৩৫ ডলার ট্রান্সফার করলাম ঠিকই ট্রান্সফারড দেখাল এবং টাকাও পৌছাল কিন্তু পরিমাণে অনেক কম । ৭৮০০ টাকার মতো, যেখানে টাকা আসার কথা ৯০০০ এর উপর । ব্যাংকে যোগাযোগ করলাম, ওরা বলল আপনার অ্যাকাউন্টে ৯৫ ইউরো জমা হয়েছে, কিন্তু আমি পাঠিয়েছি ডলারে, আর বাকিটা সার্ভিস চার্জ হিসেবে কেটে নিয়েছে । এর পর ও আবার ১২৫ ডলার ট্রান্সফার করেছি, এবার ও একই অবস্থা । জমা হয়েছে ৭২০০ টাকার মতো ।
এমনিতেই ফ্রিল্যান্সিং সাইটকে কমিশন দিতে দিতে ক্লান্ত তার উপর যদি আবার প্রতি ট্রানজেকশনে ২০ ডলার বেরিয়ে যায়, তাহলে তো ফ্রিল্যান্সিং করাই দায় হয়ে পড়বে ।

আপনাদের অভিজ্ঞতা কিরকম ? কোন সমাধান কি জানা আছে কারও ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৪
টেকিবাবা বলেছেন: আপনার একাউন্ট কোন ব্যাংকে ভাই?
২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: ডাচবাংলা ব্যাংকে ।

৪. ০২ রা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: DBBL এ এই সমস্যা। আমি ৪০০ ডলারে ২৬০০০ পেয়েছি। আপাতত টাকা উইথড্রো বন্ধ রেখেছি। অন্য ব্যাংকে আগে অ্যাকাউন্ট খুলব, তারপর টাকা আানা।
৫. ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৫৪
নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: ভাই আপনারা কি কেউ আমাকে একটু হেল্প করতে পারেন? আমি কম্পিউটারে বেশ ভালই দক্ষ। আমি অনলাইন ইনকামের ব্যাপারে খুবই আগ্রহী। কেউ ইচ্ছা করলে আমাকে দিয়ে কাজ করাতে পারেন। আমার আয়ের একটা অংশ আপনি রেখে দিলেও আমার আপত্তি নাই।

 

মোট সময় লেগেছে ০.৯৩৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের ভাষায় লেখার মজাটাই আলাদা । ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে, বাংলা লেখালেখি টা অনেক কমে গিয়েছিল । ধন্যবাদ সামহয়ারইনব্লগ কে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই