ওরে ও সারথি, আজ রাঙা প্রভাতে উঠেছে নতুন রবি
অলসতা কেন, আড় মোড় ভাঙ, আজি সেজেছে ভূবন সবি
আজ ভোরের আকাশে সুমধুর ডাক কে আছ কোথায় ওরে
জাগিয়া ওঠো আহবান শোন পদ্মার জল তরঙ্গ তরে
কতো মায়া করে আজি ডাকে আমাদেরে
"এসো আনন্দ ধারায় ছুটে যাই নদীর মোহনায়"
কি সে মায়া কি সে সুর কতইনা সুমধুর
ভেবে আমি লেভাতুর কূজন ধরায়
ওরে ও নবীন ওরে ও কিশোর ওরে জাতির মহীরূহ
কি ভাব বৃথা মনে? হীন সংগোপনে, সাজাবেনা ভূবন কভু?
আজ আধারে ঘেরা ভূবন সবি তোমরাই তার জ্বল জ্বল রবি
তোমরাই হবে সজীব কবি ভুবন ফিরে পাবে সজীবতা তবি
তোমরাই গাইবে সুমধুর সুরে
পুলকিত হবে ব্যকুল ধরণ
আজি প্রভাতের সমীরণে তোমাদের ডাকি আমি গানে গানে
যাবো সমুদ্রের টানে, ভুলে দুঃখ মনে, উচ্ছল ছল প্রাণে
মোরা সকল জনে...
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



