জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি -প্রথম আলোঃ
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় সাত সাংবাদিকসহ ছাত্রলীগের উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। Click This Link
চট্টগ্রামে এমইএস কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৩ -প্রথম আলোঃ
নগরের ওমরগনি এমইএস কলেজে আজ বুধবার দুপুরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে শওকতের ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে ঝুলে আছে। সংঘর্ষের সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। Click This Link
ইবিতে ভর্তি চলাকালে অফিসে তালা, ছাত্রলীগের ভাঙচুর -প্রথম আলোঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাক্ষাৎকার চলার সময় ‘খ’ ইউনিট সমন্বয়কারী অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের কিছু কর্মী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভর্তির সাক্ষাৎকার-কার্যক্রম বন্ধ হয়ে যায়। বুধবার সকালে অনুষদের ভবনে অবস্থিত ‘খ’ ইউনিট সমন্বয়কারী অফিসে এ ঘটনা ঘটে। অন্যদিকে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর চালান এবং তাঁদের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন বলেও জানা গেছে। Click This Link
পলিটেকনিকে ছাত্র ছুরিকাহত: ছাত্রলীগ ২ গ্রুপে উত্তেজনা -শীর্ষ নিউজঃ
রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে রাকিব (২০) নামের এক ছাত্র চাপাতির আঘাতে আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউটের পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। Click This Link
জাবিতে ছাত্রলীগ কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত -শীর্ষ নিউজঃ
প্রক্টরের সামনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার সাংবাদিককে লাঞ্ছিত করেছে। বুধবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হলের বিদ্রোহী ক্যাডাররা এ ঘটনা ঘটায়। ওই কাডারদের শাস্তির দাবিতে সন্ধ্যায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
একজন খেলোয়ারই জানে কিভাবে জিততে হয়। আর ছাত্রলীগই জানে কিভাবে কোপাতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

