শেয়ারবাজারে ৯৬ সালের পুনরাবৃত্তি ঘটবে না: অর্থমন্ত্রী !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পুঁজিবাজারে ১৯৯৬ সালের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সন্ধ্যায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের শেয়ারবাজারের ব্যপ্তি অনেক বেড়েছে। বর্তমানে এখানে প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারী রয়েছে। খুব সহজেই এখানে ধস নামানো যাবে না। তবে দেশের শেয়ারবাজারকে স্থিতিশীল ও টেকসই করতে হলে বিনিয়োগকারীদের আরও ধৈর্যশীল হতে হবে। সাধারণ বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের সঙ্গে আছে। তারা যাতে টিকে থাকতে পারে, অবশ্যই সে ধরনের পদক্ষেপ নেয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারের দর যখন বাড়ে, তখন কেউ মিষ্টি বিতরণ করে না। কিন্তু দাম কমলেই রাস্তায় নেমে ভাঙচুর করা হয়। গত কয়েক দিনে যেভাবে ভাঙচুর করা হয়েছে- তা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে গেছে। সরকার এ ধরনের আচরণ সহ্য করবে না।
শেয়ারবাজারে অস্থিতিশীলতার পেছনে কিছু প্রতিষ্ঠানের কারসাজি যুক্ত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নিজেদের স্বার্থে বাজারে ভীতি ছড়ায়। ইউনিপে টু ইউসহ তিনটি প্রতিষ্ঠান অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। তাদেরকে যথাযথ শিক্ষা দেয়া হবে।পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার দরপতনের পরই পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে ইতিমধ্যেই এসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা তুলে নিয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের মনোবল ফেরাতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বাজারে তারল্য প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক রেপোর মাধ্যমে ব্যাংকগুলোকে অর্থ যোগান দিয়েছে।
তিনি বলেন, পুঁজিবাজার থেকে মুনাফা পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ব্যাংকে টাকা জমা রাখলে তো মুনাফা পেতে কিছুদিন অপেক্ষা করতে হয়। তাহলে শেয়ারবাজার থেকে আজ ১০ টাকা বিনিয়োগ করে কালই কেন ১৫ টাকা পাওয়ার আশা করবেন?
শেয়ারবাজারে ৯৬ সালের পুনরাবৃত্তি ঘটবে না: অর্থমন্ত্রী। হায়রে মিথ্যাচার! অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এবারের শেয়ার ধস। এটা সবারই জানা।
Click This Link
১০টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।