somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাক ভারত উপমহাদেশে বরকতময রজনী ১৫ ই শাবান ‘শবে বরাত’ হিসেবে পরিচিত হওয়ার কারণ

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থান, কাল, পরিবেশ ভেদে বিভিন্ন ভাষাভাষী মানুষের স্থানান্তরের কারণে এবং তাদের আধিপত্য বিস্তারের কারণে একই অঞ্চলের ভাষা অন্য অঞ্চলেও প্রাধান্য তথা মাশহুবিয়াত লাভ করে থাকে। যা মূলত একই বিষয় ও বস্তুকে বুঝিয়ে থাকে।
যেমন, উল্লিখিত নামসমূহ দ্বারা ليلة النصف من شعبان বা শা’বানের ১৫ তারিখ রাতকে বুঝানো হয়। একে ফারসীতে ‘শবে বরাত’ বাংলায় ‘মুক্তির রাত’ বা ‘ভাগ্য রজনী’ বলে থাকে। আর এই ‘শবে বরাত’ শব্দটি যদিও বাহ্যত আরবী ও ফারসীর সমন্বয়ে গঠিত। তবুও তা ফারসী ভাষা। কেননা, ফারসী ভাষা মূলত আরবী ও ফারসীর সংমিশ্রণে গঠিত। তদ্রুপ উর্দূ ভাষাও মূলত আরবী উর্দূ এর সংমিশ্রণে গঠিত।
যেমন,
افتاب الدين عالمگیر شاه مخدوم شاه كبير. شاه عالم شاه صوفى. فول صراط. غول نور. شب معراد. اب حياة. قدرة خدا. اب زمزم. شب قدر
অনুরূপভাবে شب براءة শব্দটিও আরবী ফারসীর সমন্বয়ে গঠিত। এরূপ আরো কোটি কোটি শব্দ রয়েছে। যা দ্বারা অসংখ্য অগণিত বিশ্বখ্যাত কিতাবও রচিত হয়েছে।
তবে আমাদের দেশে ফারসী ও আরবী ভাষার প্রচলন এত ব্যাপক কেন?

এ প্রশ্নের জবাব হচ্ছে, এদেশের মানুষ ছিল বিভিন্ন বাতিল ধর্মের করাগ্রাসে নিমজ্জিত। আরবী ও ফারসী দেশ থেকে অসংখ্য আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা ইসলামের মর্মবাণী এদেশের মানুষদের মাঝে প্রচার করে তাদেরকে কালিমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। ফলে এদেশের মানুষ মুসলমানের মহা সনদ লাভ করেন। বিশেষ করে ফারসী ভাষাভাষী আওলিয়ায়ে কিরামগণ উনাদের অবদান বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। উনাদের ছোহবত ও কুরবতের কারণে তাদের ফারসী ভাষাগুলো আমাদের কাছে ক্রিয়া করে মাশহূরিয়াত লাভ করেছে। তন্মধ্যে একটি হচ্ছে ‘শবে বরাত।’

উল্লেখ্য, এক ভাষায় অপর ভাষার শব্দের মিশ্রণ মূলত একটি অনিবার্য ঐতিহ্য। প্রায় সব ভাষায়ই এর নিদর্শন রয়েছে। আমাদের বাংলা ভাষায়ও এর নিদর্শন অনেক। এবং এটি প্রায় সব ভাষারই প্রকৃতি। ব্যাকরণের ভাষায় একে বলা হয় মিশ্র শব্দ। প্রতি ভাষায়ই মিশ্র শব্দের ব্যবহার রয়েছে।

কাজেই যারা বলবে যে, অর্ধেক আরবী আর অর্ধেক ফারসী ভাষার শব্দের মিশ্রন গ্রহণযোগ্য নয়। তারা মূলত শুধু ইসলাম সম্পর্কেই অজ্ঞ নয় বরং দুনিয়াবী জ্ঞানের দিক থেকেও তারা প্রাইমারি স্তরের জ্ঞানও রাখে না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×