সেই আড্ডাটা তাহলে হারিয়েই গেল ?
২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই-গানটি ইদানীং আমার মধ্যে বেশ আলোড়ন তুলছে। ব্যস্ত নগরজীবনে মাত্র একটি ছুটির দিন ছিল। সেইদিন আমরা বেশ ক'জন মিলিত হতাম একটি জাতীয় দৈনিকের অফিসে। আমার কয়জন বন্ধু শ্রদ্ধেয় একজন বড় ভাইয়ের সান্নিধ্যে যেতাম, তুমুল আড্ডা জমাতাম, মনের কথা সুখ-দুঃখগুলো শেয়ার করতাম আপন মনে। কারো সুখে সবাই সুখী হতাম, কারো দুঃখে সবাই কষ্ট পেতাম, সহানুভূতি দেয়ার চেষ্টা করতাম। এভাবে বেশ ভালই যাচ্ছিল আমাদের দিনগুলো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস ! আমাদের সেই আড্ডার আসরটি হঠাৎ কোন একটি কালবৈশাখীর ছোবলে ভেঙ্গে গেছে। গত কয়েক মাস ধরে আর আড্ডা জমছে না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইটি তার প্রতিষ্ঠানের বড় কর্তার অনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমার বন্ধুরা একটি তুচ্ছ কারণে ভুল বুঝেছে আমাকে। আমি একা, বড় একা.....মনে হয় আমার আপন কেউ নেই। আড্ডাটা তাহলে ভেঙ্গেই গেল। পৃথিবীর নিষ্ঠুর নিয়তি কি এমনই হয়। এখন জীবন চলা আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। মাঝে মাঝে সান্ত্বনা খুঁজি কী করা যাবে ? কোন উত্তর পাই না, কেবল ঝিনুক নীরবে সহো.... অথবা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে....। কেউকি বন্ধু হতে পারেন, যার কাছ থেকে একটু ভালোবাস, প্রেম, দুঃখে সহানুভূতি আশা করতে পারি। জীবনের সুখগুলো ভাগাভাগি করতে পারি ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন