যদিও অসম্ভব জানি, তবুও টিউলিপকে ভালোবেসেছি
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানিনা এই পোস্টটি দেয়ার জন্য আমার নিকটি ব্যান করা হবে কিনা ! তবুও হৃদয় ঘটিত ব্যাপার-স্যাপার চাপিয়ে রাখা যায় না, সেটা কোনভাবে প্রকাশ হলে হৃদয়টা একটু হালকা হয় বটে। সেই কারণেই এই পোস্টটি দেয়া।
টিউলিপের পুরো নামটি এখানে বলছি না, এতটুকুর মধ্যেই অনেকেই তাকে চিনে ফেলতে পারেন। আবার টিউলিপ জানলে তো খবরই আছে। তবে রিস্ক নেই কারণ আমি জানি টিউলিপ ব্লগিং করার সময় পাবে না। একটি টিভি চ্যানেলে টিউলিপকে প্রতিদিন দেখতে দেখতে ভালোবেসেছি। আমি তাকে ভালোবাসি সেটা অনুভব করছি এই ক'দিন ধরেই। তারপর খবর নিয়ে জেনেছি টিউলিপ বিবাহিত এবং জাদরেল লোকের বউ। এটা জানার পর থেকে আমার হৃদয়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। যদিও টিউলিপের সাথে কখনো দেখা হয়নি, কথা হয়নি, একসাথে বসা হয়নি, আড্ডা দেয়া হয়নি তবুও কেন যে মনে হচ্ছে টিউলিপ আমাকে ঠকিয়েছে ! সম্ভবত, প্রেমের কোন সংজ্ঞা নেই বলেই এমনটা হয়েছে। আমি জানিনা ব্লগে কোন মনোরোগ বিশেষজ্ঞ থাকলে আমাকে মানসিক রোগী বলেন কিনা। তবে আমি বলব, প্রেম আসলে কখন, কোথায়, কিভাবে, কাকে ঘিরে তৈরি হয়, হৃদয় কাজ জন্য হঠাৎ পাগল হয় তা কখনোই নির্ণয় করা যায় না। এখন সিদ্ধান্ত নিয়েছি, ভালোবাসলেই যে তাকে আমার করে পেতে হবে তা নয়, সুতরাং দূর থেকে ভালোবেসে যাব। চিরদিন টিউলিপের মঙ্গল কামনা করে যাব। আপনাদের কী অভিমত ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন