আমি সামহয়্যার ইন এবং আমারব্লগে শখের বশে টুকটাক লেখালেখি করে থাকি। সেটা নিয়ে ভাবতে গিয়েই একটি মজার দৃশ্যের কথা মাথায় আসলো। সেই দৃশ্যটিকেই এক প্রেমিক যুগলের মধ্যে ঘটে যাওয়া কাল্পনিক কথোপকথন হিসাবে লিখে ফেললাম। যদিও লেখাটিতে আমারব্লগের কথা প্রথমে এসেছে তবুও আশা করি যারা শুধু সামহ্য়্যার ইনের লেখক কিংবা পাঠক তারাও এটি পড়ে মজা পাবেন।
প্রেমিকাঃ আচ্ছা, যখন তুমি আমার সাথে থাকোনা তখন তুমি কি করো?
প্রেমিকঃ এই তেমন কিছুনা, ব্লগে লেখালেখি করি।
প্রেমিকাঃ তাই! আমি ব্লগের কথা শুনেছি, তো কোন ব্লগে লেখো?
প্রেমিকঃ আমারব্লগে।
প্রেমিকাঃ তোমার ব্লগ?
প্রেমিকঃ না না তোমার ব্লগ না আমারব্লগ।
প্রেমিকাঃ আমিও তো সেটাই বলছি, তোমার ব্লগ। আমার ব্লগ হলে তো ভালই হতো, বুঝতাম তুমি আমাকে অনেক ভালোবাসো।
প্রেমিকঃ আরে, এটা আমার ব্লগ না, এটা হলো আমারব্লগ।
প্রেমিকাঃ কি মুশকিল! সারাক্ষণ শুধু আমার ব্লগ, আমার ব্লগ করতেছো কেন? আমি তো বুঝছি যে এটা তোমার ব্লগ।
প্রেমিকঃ সমস্যাটা বুঝতে পেরে, শোনো ব্লগটার নাম হলো আমারব্লগ, বুঝেছো? কিন্তু আসলে এটা আমার ব্লগ না।
প্রেমিকাঃ হাল ছেড়ে দিয়ে...... ঠিক আছে বুঝেছি। আচ্ছা তুমি আর কোনো ব্লগে লেখোনা?
প্রেমিকঃ হ্যা লিখি আরও একটা ব্লগে। সামহয়্যার ইন।
প্রেমিকাঃ কোথায়?
প্রেমিকঃ সামহয়্যার ইন।
প্রেমিকাঃ বুঝলাম তো কোথাও না কোথাও আছে, কিন্তু নামটা কি?
প্রেমিকঃ বললাম না সামহয়্যার ইন।
প্রেমিকাঃ পুরাই হতাশ। আর কথা না বাড়িয়ে........ চলো বাসায় যাবো। এখানে বসতে আর ভালো লাগছে না ।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



