
একবিংশ শতাব্দীর প্রথম দশক প্রায় শেষ হয়ে আসল। আর মাত্র দুই সপ্তাহ বাকি। অনেক বছর পরে কোন একদিন হয়ত আমরা পিছন ফিরে ভাবার চেষ্টা করব এই দশকের গুরুত্বপূর্ন ঘটনাগুলো কি কি ছিলো যেগুলো আমাদের সবার জীবনকে কোন না কোন ভাবে ষ্পর্শ করে গেছে। রেখে গেছে আমাদের চেতন বা অবচেতন মনে গভীর কোন প্রভাব যা আমাদের সবার জীবনকে একটু হলেও দিয়েছে বদলে। যেমন উদাহরণ হিসাবে দেখা যেতে পারে বিংশ শতাব্দীর শেষ তিনটি দশকের কথা।
৭০ এর দশক
- বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ।
- স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যু।
- চার নেতার জেল হত্যা।
- বাংলা সিনেমার স্বর্ণযুগ
৮০ এর দশক
- জিয়াউর রহমানের হত্যা এবং এরশাদের ক্ষমতা গ্রহন
- ৮৮ সালের বন্যা
- বাংলা নাটকের স্বর্ণযুগ
- হুমায়ুন আহমেদের হাত ধরে কিশোর এবং তরুণ প্রজন্মের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি।
৯০ এর দশক
- নব্বইয়ের গণ আন্দোলন এবং এরশাদের পতন
- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রথমবারেরে মত নিরপেক্ষ এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে বিএনপির সরকার গঠন।
- ডিশ সংস্কৃতির প্রচার এবং প্রসার।
- ব্যক্তি মালিকানাধীন টিভি চ্যানেলের সম্প্রচার শুরু।
- বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে স্ট্যাটাস এবং বিশ্বকাপে অংশগ্রহণ
এবার আসি বর্তমান সময়ে......... একবিংশ শতাব্দীর প্রথম দশকঃ
- বাংলাদেশ ক্রিকেটের টেষ্ট স্ট্যাটাস লাভ
- ৯/১১ পরবর্তী বাংলা ভাই এবং জঙ্গীবাদের উত্থান
- ডঃ ইউনুসের নোবেল প্রাপ্তি
- বাংলা ব্লগিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু....
উপরে আমার কাছে গুরুত্বপূর্ন কিছু ঘটনা যেগুলো এই মুহুর্তে আমার মনে পড়ছে সেগুলো দিলাম। আপনাদের কাছ থেকেও এরকম কিছু গুরুত্বপূর্ন ঘটনার কথা জানতে চাই যেগুলো ভবিষ্যতে বর্তমান দশককেআমাদের কাছে আলাদা করে তুলে ধরবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

