আমার প্রিয় পোস্ট
- অবিশ্বাসের জন্মঃ নতজানু থেকে মেরুদন্ড সোজা করে দাড়াবার মেটামরফোসিস। পর্ব-৩ - আসিফ মহিউদ্দীন
- ইসলামের নামে মুসলিম জ্ঞানীঁদের হত্যা ও নিযার্তনের কথা - নুরুজ্জামান মানিক
- সবচেয়ে সহজ সিস্টেমে সারাজীবনের জন্য উইন্ডোজ ৭ এক্টিভেট করুন!!! - মুভি পাগল
- ধর্ম বনাম রাজনীতিঃ পর্ব-১ - আসিফ মহিউদ্দীন
- ঈশ্বর ও ধর্মঃ আরণ্যিক নির্বোধের ভ্রান্ত দুঃস্বপন? - সজীব আকিব
- ধর্মানুভুতিতে আঘাতের দোহাই তোলা মুসলিমদের অনুসরনীয় আদর্শ আসলে কোনটি? - স্টাডি-ইটিই
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- ওহে পাকনার দল , বাচ্চার বাপ কে এইটা মা নিজেও জানেন না । - দুরের পাখি
- ইভটিজিং লইয়া ইহা কোন আলগা আলোচনা না। অপ্রিয় সত্যের আঘাতে আহত হইতে পারেন। (পর্ব-৩) - পারভেজ আলম
- জনাব সার্জন, আপনার অভিনয় আর ছলচাতুরির উদ্দেশ্য কি???? - পারভেজ আলম
- প্রিয় হুমায়ুন আজাদ, প্রবচনগুচ্ছ এবং বিতর্ক - সবাক
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- সত্যি কি মানুষ গিয়েছিলো চাঁদে নাকি পড়েছিলো আমেরিকার ফাঁদে !!! - কিংকর্তব্যবিমূঢ়
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > ২ > আমরা ছুটে চলেছি অচেনা গন্তব্যে.... - মনজুরুল হক
- AVI বা DivX থেকে DVD তে কনভার্ট করা - নাসির খান
- ধরা যাবে না ছোঁয়া যাবে না বোঝা যাবে না মর্ম, জন্মসূত্রে পেলাম এমন ঠুনকো কাঁচের ধর্ম! - অরণ্যদেব
- রাজনীতিবিধেরা কেন ধর্মকে দূরে রাখতে চায়??
- কঠিন চিজ
- সম্প্রতি মুক্তি পাওয়া কিছু সাইন্স ফিকশন মুভি - বিডি আইডল
- ঋত্বিক ঘটকের - সুবর্ণ-রেখা - র হাসান
- সুর্যদেবতার আজ জন্ম হয়েছিল - শয়তান
- বাংলা ই-বুকের ভান্ডার, ডাউনলোডান ইচ্ছামতো - ঊনমানুষ
- সংখ্যা'গরিষ্ঠদের বিশ্বাস বা ধর্মানুভুতি'তে আঘাতের দোহাইঃ গত সহশ্রাব্দের প্রচলিত দমন'নীতি ... ... এটা ২০০৯ ... - মনির হাসান
- JPG, PNG নাকি GIF কখন কোনটি বেছে নিবেন আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য........ - তারেকবিডি
- বাংলা গান Download করার লিন্ক - সাহোশি৬
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- ইমোটিকন টেস্ট পোস্ট! - মিঠাই নদীর পাড়ে
- বিষু উৎসবঃ বর্ষবরণ নানান জাতিতে নানান রূপে - কুঙ্গ থাঙ
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- রেডিমেড এনিমেটেড ইমো - ভেংচুক
- নবীনদের জন্য - নাদান
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- আমার অমর হতে ইচ্ছা করে- - রাসেল ( ........)
ওমর ফারুক আব্দুলমোত্তালেব - দোয়া করি পরের বার যেন তুমি জান্নাতুল ফেরদৌস নিবাসী হইতে পারো।
০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৭
এখন থেকে যখনই কোন আন্তর্জাতিক রুটের বিমানে উঠিতে যাইব এবং আমার বা আমাদের নামএবং চেহারা দেখিয়া যখন নিরাপত্তারক্ষীরা বলিবে আপনি একটু এইদিকে আসুন, আপনার ফুল বডি সার্চ করা হইবে; আমার তখন নিশ্চিত করিয়াই তোমার কথা মনে পরিবে। আমি মুগ্ধ হয়ে যাই যখন ভাবি আফ্রিকার অন্যতম ধনী নাইজেরিয়ান ব্যাংকার পিতার সন্তান হয়েও, লন্ডনের মত কুফর দেশে চার মিলিয়ন ডলার দামের এপার্টমেন্টে থেকেও মাত্র ২৩ বছর বয়সে তুমি বিশ্বব্যাপী তোমার মুসলিম ভাই-ব্রাদারদের দুঃখে ব্যথিত হয়েছো। তাদের কষ্ট লাঘবের জন্য তুমি তোমার পিতার অঢেল সম্পদের কিছু অংশ শিক্ষা, চিকিৎসা, বা অন্যান্য সেবা খাতে ব্যয় না করিয়া ইয়েমেনীয় আল কায়েদার ট্রেনিং প্রাপ্ত হইয়া ক্রিসমাস ডে'তে ৩০০ জন (তুমি বাদে ২৯৯ জন) নিরীহ কাফের হত্যার যে মহতী উদ্যোগ নিয়েছিলে তা বাস্তবায়িত হয়নাই জন্যে আমি তোমার দুঃখে সমব্যাথী।
আমস্টার্ডাম হইতে প্লেনে ডেট্রয়েট নামিবার পথে তুমি তোমার নুনুর সাথে বাঁধা নতুন ধরণের এক বোমা ফাটাইবার যে ব্যর্থ চেষ্টা করিয়া নিজেকে এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বকে আবার নতুন করিয়া এক ঝামেলায় ফেলাইয়া দিয়াছো তাহাতে মনোকষ্ট পাইবার কোন কারণ নাই। তোমার এই প্রচেষ্টার ফলে সম্প্রতি হল্যান্ড, ইংল্যান্ড, এবং আমেরিকা সহ অন্যান্য দেশ এখন এয়ারপোর্টে নতুন করিয়া ফুল বডি স্ক্যানার বসাইবার যে মোক্ষম সুযোগ পাইয়াছে তাহার জন্য তোমার দুঃখিত হইবারও কোন কারণ নাই। বলাই বাহুল্য এতে করিয়া যাত্রীদের বিশেষ করিয়া মুসলিম ব্রাদার এবং সিস্টারদের বডিই সবচাইতে বেশি বেশি করিয়া চেক করা হইবে। ইহাতে সবাই কাফের-নাসারাদের আরেকবার করিয়া গালি দেয়ার সুযোগ পাইবে এবং তোমার প্রতি অশেষ দোয়া বর্ষন করিবে। দুর্জনেরা বলে ফুল বডি স্ক্যানে নাকি শরীরের সব ভাঁজই প্রস্ফুটিত হয়ে উঠে। আমাদের পরহেজগার সিস্টাররা বুরকা পরিয়াও তাহাদের ইজ্জত রাখিতে পারিবে কিনা সন্দেহ আছে!
![]()
গত ২৫শে ডিসেম্বর, ২০০৯ সালের তোমার এই মহান কীর্তির ফলে সমগ্র বিশ্ব ব্যাপী ব্রাদারহুড আরও যে সকল সুবিধা বা অসুবিধার সম্মুখীন হইবে সেগুলো হলো:
১) অসংখ্য ভাই-ব্রাদারের নাম সন্ত্রাসী তালিকায়এবং নো ফ্লাই লিস্টে উঠিয়াছে এবং আরও উঠিবে। যাহাদের নাম সন্ত্রাসী তালিকায় উঠিবে তাহাদের অতিরিক্ত তল্লাসীর সম্মউখীন হইতে হইবে। আর যাহাদের নাম নো ফ্লাই লিস্টে উঠিয়াছে তাহাদের ইউরোপ বা আমেরিকাগামী কোন বিমানে উঠিতে দেয়া হইবে না।
২) ইয়েমেন, নাইজেরিয়া, সৌদি আরব সহ ১৪টি দেশে নাগরিককে অতইরিক্ত নিরাপত্তা তল্লাসীর মধ্য দিয়া যাইতে হইবে। এই লিস্টের বাজি ১১টি দেশ হইলো ইরান, কিউবা, সুদান, সিরিয়া, আফগানিস্হান, আলজেরিয়া, ইরাক, লেবানন, লিবিয়া, পাকিস্হান, এবং সোমালিয়া।
কিউবা, ইরান, সিরিয়া, এবং সুদানকে সন্ত্রাস লালন করা রাস্ট্র হিসাবে ঘোষণা করা হইয়াছে। আর বাকি ১০টি দেশের নাগরিকদের প্রতি বিশেষ আগ্রহের কারণ আছে বলিয়া উল্লেখ করা হইয়াছে। ঐ সমস্ত দেশের যাত্রীরা বা ঐ সমস্ত দেশ হয়ে যারা ভ্রমণ করিবে তাহাদেরকেও ফুল বডি স্ক্যানের মধ্যে দিয়া যাইতে হইবে।
৩) উপরোক্ত ১৪টি দেশের যাত্রীরা ছাড়াও অন্যান্য দেশের যাত্রীদের কিছু অতিরিক্ত তল্লাসীর মধ্য দিয়া যাইতে হইবে।
৪) এখন হইতে বিমানের কাপ্তান সিদ্ধান্ত লইবেন কোন কোন যাত্রী বিমানে তাকাকালীন অবস্হায় কোন ধরণের ইলেকট্রনিক যন্ত্র নিজের সাথে রাখিতে পারিবেন নাকি কতৃপক্ষের কাছে জমা দিবেন। তিনি আরও সিদ্ধান্ত লইবেন বিমানের শেষ ১ ঘন্টায় কোন কোন যাত্রী আসন হইতে উঠিতে পারিবেন না।
যদি কোন এয়ারলাইন এই সকল পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে তাহাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্হা নেয়া হইবে বলে জানানো হয়েছে। ইতিমধ্য সৌদি আরব এবং পাকিস্হান সহ অন্যান্য দেশে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্হা নেয়া হইয়াছে বলিয়া জানা গিয়াছে।
তোমার প্রতি আমার অশেষ দোয়া রইল যাহাতে তুমি পরের বার কৃতকার্য হইতে পারো এবং সোজা জান্নাতুল ফেরদৌসে গমন করিতে পারো। আমিন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মানবতা, রম্য, ফুল বডি স্ক্যানার, এয়ারপোর্ট সিকিউরিটি, মানবতা, রম্য, ফুল বডি স্ক্যানার, এয়ারপোর্ট সিকিউরিটি ;
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
খুবই হতাশাজনক। এয়ারপোর্টে সিকিউরিটি চেকপয়েন্টে এমনিতেই যা অবস্থা ছিল, এখন আরো বাড়বে। লাইনে ওয়েটিং টাইম বাড়বে। ফুল বডি স্ক্যানারের ভিডিও দেখে আরো মেজাজ খারাপ হলো। প্লাস।
লেখক বলেছেন: কি আর করবেনরে ভাই, এরেই কয় নিয়তি!! মানুষের জীবনে দুর্দশা কমানোর বদলে এরা আরও বাড়াইতেছে।
ব্রাইট স্মাইল্ বলেছেন:
সকল মুসলিম ব্রাদার ও সিস্টার গন যে যেখানে থাকেন, আমেরিকা যাওয়া বয়কট করলেইতো পারেন। নাকি ঘরেরটা খাইব, বনেরটাও কুড়াইব।
লেখক বলেছেন: এইটা কোন ভাল সমাধান হইলো না।
স্তব্ধতা' বলেছেন:
দু:খের সাথে হাসতে হাসতে পেটে ব্যথা হইয়া গেছে ভাই।প্যারাসিটামল দেন।মনের দু:খ কমাই।++++++++ 'ব্রাইট স্মাইল' কি বিশেষ কোন গোত্রের মগজহীন প্রাণী না কি?
লেখক বলেছেন: এত অল্পতেই পেট ব্যাথা হলে চলবে? এখন থেকে প্রতিদিন ৫ মিনিট হাসির ব্যায়াম করবেন। ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো। ![]()
নার্ডী বয় বলেছেন:
সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির পাশাপাশি ধর্মকে এরা বিকৃত করছে।এদের কারণেই আজ মানুষ ধর্মকে ভুল বুঝছে।
লেখক বলেছেন: এই সবের শক্ত প্রতিবাদ হওয়া দরকার। আর সেটা হতে হবে মুসলিম কমিউনিটি থেকেই। গতকাল দেখলাম ইয়েমেনের আল-কা্যেদা আরব ভূমিতে থাকা সব পশ্চিমা কুটনীতিকদের হত্যার হুমকি দিয়েছে। ফলাফল, ইংল্যান্ড সহ কয়েকটি দেশের দূতাবাস বন্ধ।
সাদাকালোরঙিন বলেছেন:
খাইছে !! আমি তো বছর দুই নাইজেরিয়া ছিলাম । এখন আবার ইউরোপ চষে বেড়াচ্ছি। পাসপোর্টে তো নাইজেরিয়ার ভিসা দিয়ে ভর্তি। আবার দুই একটা ইউএই, কাতারের আরবী সিল ও আছে। এখন আমার ও কি পুরুষাঙ্গ নেড়েচেড়ে দেখবে নাকি ??? গাধার দল নিজেদের বেহেশতের লোভে দুনিয়াটারে দোজখ বানায়ে রাখছে।
লেখক বলেছেন: আপনার কপালে জামাই আদর আছে সেটা দিব্য চোখে দেখতে পাচ্ছি। ![]()
লেখক বলেছেন: ওমর ফারুকের যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেই পরিপ্রেক্ষিতে এটা একটু বিস্ময়কর তো বটেই।
সাদাকালোরঙিন বলেছেন:
@ব্রাইট স্মাইল, ভাইজান কি ১৪০০ বছর আগে উটের জগতে আছেন নাকি ?
লেখক বলেছেন: লেখক বলেছেন: শয়তান বলেছেন: ব্রাইট স্মাইল্ রে সবাই মনে হয় ভুল বুঝতেছেন।
বিডিআর বলেছেন:
গ্রাম বাংলার এক নাম্বার আইক্কা ওয়ালা বাঁশ সরবরাহ করা হোক ওমর ফারুক আব্দুলমোত্তালেব এর জন্য। এগুলো দিয়ে তাকে বোঙ্গাবোঙ্গা দেয়া হবে।
লেখক বলেছেন: বোঙ্গাবোঙ্গা কি জিনিষ ভাই। ওমর ফারুকের কথা ভেবে আমিই ডরাইছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ঢাকাইয়া টোকাই বলেছেন:
বেপক মজা পাইলাম। বাই দা ওয়ে এই ফুল বডি স্কেন করার ভিডিও টি তখনি সিকিরউটি অফিসাররা দেখবেন যখন নাকি কম্পিউটারে কোনো কিছু ধরা পরবে। আর না হলে সিকিরউটি অফিসাররা ভিডিও টি দেখার অনুমতি পাবেন না।
লেখক বলেছেন: আপনি তো ভাল লোক না, এয়ারপোর্টে চাকরী নিতে চাইছিলাম। ![]()
লেখক বলেছেন: আমিও এপ্লাই করমু ভাবছি। যদি জোলির দেখা পাইয়া যাই। ![]()
বিডি আইডল বলেছেন:
ব্রাইট স্মাইল্ বলেছেন: সকল মুসলিম ব্রাদার ও সিস্টার গন যে যেখানে থাকেন, আমেরিকা যাওয়া বয়কট করলেইতো পারেন। নাকি ঘরেরটা খাইব, বনেরটাও কুড়াইব। বিষয়টা আমেরিকার সাথে জড়িত না...২০০৪ এ আমি প্রথম হিথ্রো এয়ারপোর্টে ট্রানজিট নেই....সে সময় যে সিকিউরিটির বাড়াবাড়ি (ক্ষেত্রবিশেষে কাপড়-চোপড় খুলে) সেটার জন্ম ৯/১১ থেকে...আর আমি যাচ্ছিলাম জার্মানি!
যারা ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্ট দিয়ে যাতায়ত করেন....মুসলিম সবার জন্যই নতুন যন্ত্রণার উদ্ভব করবে এই ঘটনা...আর সবুজ পাসপোর্ট হলে তো হলোই!
লেখক বলেছেন: আপাতত: আমেরিকা গামী যাত্রীদের ব্যাপারেই এটা কঠোরভাবে পালন করা হবে। অন্যান্য দেশেও হয়ত আস্তে আস্তে একই পন্হা অবলম্বন করবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: চিন্তা করেন অবস্হাটা। বাপে চার মিলিয়ন ডলার দিয়া এপার্টমেন্ট কিনা দিছে। গাড়ীও নিশ্চয়ই সেইরকম। হাত খরচ বাদই দিলাম। তারেও দুনিয়ার মায়া ছাইড়া বেহেশতে যাইতে রাজী করাইয়া ফেলাইছে।
লেখক বলেছেন: এটা আমি আগেই পড়ছি। সেই আমলে ইমাম গাজ্জালী আর এই আমলে কুতুব মিয়াই সব সর্বনাশ করছে।
কালের কুতুব বলেছেন:
ব্রাইট স্মাইল্ বলেছেন: সকল মুসলিম ব্রাদার ও সিস্টার গন যে যেখানে থাকেন, আমেরিকা যাওয়া বয়কট করলেইতো পারেন। নাকি ঘরেরটা খাইব, বনেরটাও কুড়াইব। ব্রাইট স্মাইল্কে মগবাজার,ঢাকা হতে সরাসরি পরিচালিত হেমায়েতপুরস্থ ছাগুতলা ফাজিল মাদ্রাসায় ফুল-ব্রাইট স্কলারশীপ (বিরল কাঠাল পাতা ফান্ডিং সহ) দেয়ার জোর দাবী জানাচ্ছি।
লেখক বলেছেন: শয়তান বলেছেন: ব্রাইট স্মাইল্ রে সবাই মনে হয় ভুল বুঝতেছেন ।
শয়তান বলেছেন:
ব্রাইট স্মাইল্ রে সবাই মনে হয় ভুল বুঝতেছেন ।
লেখক বলেছেন:
শয়তান বলেছেন:
অটঃ মেইলে একটা জিনিষ পাঠাইছিলাম । পড়ছেন ? অনুবাদ এ হাত দেন এক ফাক এ
লেখক বলেছেন: পাইছি, কিন্তু ব্যস্ততার জন্য ফিরতি ডাক পাঠানো হয় নাই।
বাঙ্গাল বলেছেন:
সঠিক ইসলামিক জ্ঞানের অভাবে... পোলাগুলার জীবন গেল।
লেখক বলেছেন: যাদের কাছে সঠিক জ্ঞান আছে তারা কেউ সেটা বিতরন করতেছে না, সমস্যাটা সেখানেই।
হোসাইন১৯৫০ বলেছেন:
কিছু অতি উৎসাহী মুসলমানের জন্য পুরো মুসলিম জাতির সমস্যা হয় ।
এই সকল বিপথগামী মুসলিমরা যদি তাদের এই অর্থ ও মেধা আল কায়েদার পিছনে না ঢেলে মুসলিমদের শিক্ষা , চিকিৎসা ও অন্যান্য মৌলিক প্রযোজনে ব্যয় করতো , তাহলে মুসলিমরা অনেক উন্নতভাবে পৃথিবীতে থাকতে পারতো ।
চোরের মত পিছন থেকে আঘাত করে কিছুই অর্জন করা যায় না ।
লেখক বলেছেন: "চোরের মত পিছন থেকে আঘাত করে কিছুই অর্জন করা যায় না ।" --
হক কথা।
লেখক বলেছেন: সুন্দর উদ্যোগ। বিদেশ থেকে কিভাবে সাহায্য করা যায় জানাবেন।
জাকির হোসেন বিডি বলেছেন:
লেখক বলেছেন: চিন্তা করেন অবস্হাটা। বাপে চার মিলিয়ন ডলার দিয়া এপার্টমেন্ট কিনা দিছে। গাড়ীও নিশ্চয়ই সেইরকম। হাত খরচ বাদই দিলাম। তারেও দুনিয়ার মায়া ছাইড়া বেহেশতে যাইতে রাজী করাইয়া ফেলাইছে। লেখক বলেছেন: ঠিক কথা বলছেন, ভাই। ও, এইটা তো আমার নিজেরই কথা।
লোকটি অবশ্যই ভুল করেছে, যেমন করেছিল ১১ সেপ্টেম্বরের হোতারা। এমন ভুল নতুন নয়। ১৪০০ বছর আগে খারেজীরা এর চেয়েও জঘন্য ভুল করেছিল - যেমন করেছিল পরর্বতী সময়ের বাতিনী শিয়ারা(হাসহাসিন বা এসাসিনরা): যারা তাদের ভ্রান্ত মতবাদের কারণে বহু মানুষ হত্যা করে। তাদেরকে আমরা অবশ্যই ধিক্কার দেবো। একইভাবে ক্রুসেডাররা, ইনকুইজিশনের হোতারা বা ভারতের নরেন্দর মোদীরাও ধর্মের নামে বহু বহু মানুষ জবাই করেছিল/করেছে। আমরা এধরনের সকল খুনীদেরও ধিক্কার দেবো। কিন্তু তা করতে গিয়ে আমরা যেন "লাইন ক্রস" না করি বা নিজেদের ঈমান না হারাই! আমি আগেই বলেছি - লেখকের উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। কিন্তু একটা তুচ্ছ মানুষের তুচ্ছ ভুলের কারণে, আমরা রসিয়ে রসিয়ে কিছু লিখতে গিয়ে, নিজেদের ঈমান যেন না হারাই। একজন মুসলিমকে বেহেশতের কনসেপ্টে অবশ্যই বিশ্বাস করতে হবে। লেখক নিশ্চয়ই জানেন যে, ইম্যানুয়েল কান্টও একজন বিশ্বাসী ছিলেন - কিন্তু ধর্মের পক্ষে কাজ করতে গিয়ে বা ধর্মকে বিতর্কের বাইরে রাখতে চেয়ে এমন কিছু কাজ করেন, যা তার অগোচরেই তার ধর্মের মারাত্মক ক্ষতি করে।
লেখক বলেছেন: সত্যি কথা সব সময় নাইসলি বলা যায় না, বলার চেষ্টা করাও বৃথা। সত্যি কথা কুইনাইনের মত তিতা হলেও সেটা হজম করতে হবে তাতে, আখেরে মানব জাতিরই লাভ।
লেখক বলেছেন: এইসব অর্বাচীনদের যারা পুতুল নাচের মত নাচাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা উচ্চকিত নই সেটা হলো আরও বড় আফসোসের ব্যাপার।
সাদাকালোরঙিন বলেছেন:
আমার দুই বছর নাইজেরিয়া জীবনের অভিজ্ঞতা থেকে জানি, সেখানে যারা বড়লোক তারা সীমাহীন বড়লোক ( এমনকি অনেক পশ্চিমা ধনীরাও ওদের কাছে কিছু না । আর ব্যাংকার হলে তো কথাই নেই। আবুজা জায়গাটাও বড়লোক ও হাই অফিসিয়ালদের জায়গা। সুতরাং ধরেই নেওয়া যায় যে ছেলেটা ধনীর মহাদুলাল।
লেখক বলেছেন: কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়!
প্রায়াপাস বলেছেন:
@মেরিনারঃ আপ্নে ব্যপারটা ধরতে পারেন নাই মনেহয়। ওমর ফারুক যে কাজটা করছে, সেইটার অন্যতম প্রভাবক হইল তার পাক্কা ইমান। আমার ধারণা, আমাদের সবার ইমান একটু আধটু কমানো দরকার। যত কমে তত ভাল।
লেখক বলেছেন: নিঃসন্দেহে ওমর ফারুকের মত ছেলেদের ঈমান অন্য যে কারও চেয়ে অনেক অনেক বেশি।
শয়তান বলেছেন:
EHSANUL ISLAM SADEQUEE র আপডেট নিউজ জানেন ? এফবিআই তো সেদিন দেখলাম ডিটেইল রিপোর্ট দিলো । খালি নাইজিরিয়ারে দোষেন কেন ? বাংলাদেশও কি কোন অংশে কম লেখক বলেছেন:
লেখক বলেছেন: এখনও ১৪টা দেশের লিস্টে বাংলাদেশের নাম উঠে নাই। দোয়া করেন আর কোন সাদেকিদের যেন ওমর ফারুক হওয়ার সাধ না জাগে। তাইলেই খবর আছে।
লেখক বলেছেন: নজর বুলায়া আসলাম। পরে ভাল করে পড়ুমনে।
শয়তান বলেছেন:
সাদেকিরে ঢাকার থিকা এফবিআইরা ধৈরা নিয়া গেছে তো । সো ঐ সুযোগ আর নাই ।
লেখক বলেছেন: আজকা নিউজে দেখলাম এখানেও সব এয়ারপোর্টে ফুল বডি স্ক্যানার বসাইব। ওমের ফারুক, সাদেকি ..... জিতে রহো বেটা ....
সাইফ শিশির বলেছেন:
সরি স্যার।মোতালেবের জান্নাতবাসী হওয়ার কোনো বিন্দুমাত্র আগ্রহ আছে বইলা জানা যায় নাই।
কাহীনি সাজাইতে গিয়া এবারকার দুর্বলতাগুলো বড় বেশি হইয়া গেছে। গোয়েন্দা কাহীনি হিসাবে ফ্লপ।
লেখক বলেছেন: মোতালেবের মনর খবরও রাখেন দেখি। কামেল মানুষ আপনি।
সাইফ শিশির বলেছেন:
আপনে জ্ঞানী মানুষ। তো ফুল বডি স্কানার যারা তৈয়ার করে- তারা তো এই চান্সে ভালো একটা টেন্ডার নিতে পারে যে শুধু তা ই না। টেন্ডারের চান্স আর গোয়েন্দা কাহীনির প্লট তো একসাথেই হইতে পারে। সবগুলাই মাথায় রাখেন। বিকল্প হিসাবে। ঘটনা বুঝে উঠতে সুবিধা তাহলে।কষ্ট কইরা এই লিংকেও একটা খুচা দিতে পারেন।
ইয়েমেন । সাতকোটি ডলার : কুড়ি বছর আগে ও পরে
লেখক বলেছেন:
সাইফ শিশির বলেছেন:
অডিও টেপ সম্বল কইরা টিইক্যা থাকা আল কায়দা থেইকা শুরু কইরা আজকের আমেরিকার কৌশলগত সমরাস্ত্র কারখানার কর্মকর্তার ছেলে মোতালিবদের কারা নাচায় তা তো জানেনই।সুতরাং সেই বিশ্বপুজির মোড়লদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি। উচ্চকিত হওয়া জরুরি। নয়তো আফসোস বাড়তেই থাকবো।
লেখক বলেছেন: সমরাস্ত্র কারখানার কর্মকর্তার ছেলে মোতালিব - এইটা কই পাইলেন? হের বাপেতো ব্যাংকার।
শয়তান বলেছেন:
ইসলামি ব্রাদারহুডের লোকজন কৈ গেল ?
লেখক বলেছেন: আপনি তাদের কেনু খুঁজতেছেন? এইখানে পাইবেন বলে মনে হয় না। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















