গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালী পাড়ায় এক পথ সভায় বলেন, 'আওয়ামী লীগ নেতৃত্বে মহাজোট ক্ষমতায় গেলে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরন করা হবে।' গত ২৪ ডিসেম্বর বগুড়া জেলার শেরপুর বাসষ্ট্যান্ডে পথসভায় তিনি বলেন, নৌকা এবার বিজয়ের মার্কা, ১০ টাকা কেজি চাল খাওযার মার্কা"। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য গত ১৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলো এবং ২৫ ডিসেম্বর দৈনিক জনকন্ঠ পত্রিকায় রিপোর্ট ছাপা হয়।
এখন তারা বলছে এই গুলি বি.এন.পি-র অপপ্রচার!! "কয়লা ধুইলেও ময়লা যায় না" এটা আবার তারা প্রমান করলেন।
সে দিন আমাদের স্ব-রাষ্ট্র মন্ত্রীর বক্তব্য শুনে আমিতো থ! এই সব কথাকি কোন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে মানায়? পাঠক আপনারাই বলুন।
একটা গাড়ী চালকের প্রথম যোগ্যতা হলো তার গাড়ী চালনা। সে যত সৎ, চরিত্রবান হোক না কেন প্রথমে গাড়ী চালনার যোগ্যতা তার না থাকলে সে কিভাবে গাড়ী চালাবে? মন্ত্রীসভা গঠনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই দিকটা বিবেচনা করা উচিৎ ছিল।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


