I still try to find my place........ @ hyperactve.blogspot.com

ফরম্যাট নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৬

শেয়ারঃ
0 3 0



পৃথিবীতে নানা রকম যুদ্ধ হয়। কমার্শিয়াল যুদ্ধগুলো আমাকে বারবারই আকর্ষন করে। এন্টারটেইনমেন্ট জগতে ফরম্যাট ওয়ার নামে একটা মজার যুদ্ধ আছে। আমরা গান শোনা, মুভিদেখার জন্য একের পর এক নতুন প্রযুক্তি দেখে আসছি। এই প্রযুক্তিগুলো কি আবিষ্কার হয়েই আমাদের দরজায় এসে পড়েছে? তা কখনোই সম্ভব নয়। এই নতুন প্রযুক্তিগুলো প্রচুর কাঠখর পুড়িয়ে বাজারে আসে। অনেক সময় বাজার থেকে ভো দৌড় দিয়ে এরা তাদের গর্তে গিয়ে লুকায়। অনেক সময় ভালো প্রযুক্তিগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যায়। এসবই কর্পোরেট বানিজ্যের ফসল।

বাজে কথা ছেড়ে কাজের কথায় আসা দরকার। গত ১০০বছর জুড়ে ফরম্যাট ওয়ার একটি ক্রুশাল জায়গে হয়ে গিয়েছে মানুষের লাইফস্টাইলে। এরকম কয়েকটা ওয়ার নিয়েই আজকে এই পোস্ট লিখতে বসলাম। আমার পছন্দ অনুসারে কয়েকটি ফরম্যাট যুদ্ধ নিচে বর্ননা করলাম।


০১। Phonograph Cylinder Vs. Gramophone Record



বিশেষজ্ঞদের মতে এটা দ্বিতীয় ফরম্যাট ওয়ার। ফোনোগ্রাফ সিলিন্ডারের আবিষ্কারক হলেন আমাদের সবার পরিচিত টমাস আলভা এডিসন। ১৮৭৭ সালে তিনি এটা আবিষ্কার করেন। তবে এটি প্রোডাকশন এ আসে কয়েক বছর পর। এরপর এটা অনেক জনপ্রিয়তা পায়। কিন্তু এরই মধ্যে একটি কান্ড ঘটে যায়। উদ্ভব হয় গ্রামোফোন রেকর্ড এর। আর এর আবিষ্কারের পরই সিলিন্ডারের ত্রুটিগুলো ধরা পরে। সিলিন্ডারে কর্নার থেকে কেন্দ্রের দিকে যয়ই অগ্রসর হতে থাকে ততই ভোকালের আওয়াজ বদলে যায়, যা গ্রামোফোন রেকর্ড এ ঘটে না। ফলে সিলিন্ডারের একধিক উন্নত সংস্করন বের করার পরও পৃথিবীর সেরা আবিষ্কারক এডিসনকে এখানে মুখ থুবরে পড়তে হয়। বিজয় হয় গ্রামোফোন রেকর্ড এর। আপনারা হয়ত অনেকেই জানেন না, গ্রামোফোন রেকর্ড এখনো মিউজিক ইন্ডাস্ট্রিতে ব্যাবহার করা হচ্ছে।


০২। 8-Track Tape Vs. Compact Cassette



ছবিটা দেখেই আপনারা বলুন কোনটা আপনারা দেখে আসছেন। আমি অবশ্য এটা বেশিদিন দেখিনি। এটার সাথে পরিচয় হওয়ার কয়েকমাসের মাথায় আমার সিডির সাথে পরিচয় হয়। যাই হোক ৮-ট্র্যাক ফরম্যাটে (১৯৪০) গানের ৮টা ট্র্যাক ধরত। আর ক্যাসেট (১৯৬৪) এ ধরত প্রায় ১২টা। কিন্তু কোয়ান্টিটি ক্যাসেটকে জাতায় নি। বরং ৮-ট্র্যাক ফরম্যাট এ কিছু ট্যাকনিকেল প্রব্লেম ছিল। অডিও কোয়ালিটি ভালো থাকার ক্ষেত্রে ক্যাসেট অনেক বেশি বিশ্বস্ততা অর্জন করে, তাছাড়া ডুয়াল সাইডেড হওয়ায় এটা ১২টা (প্রতি সাইডে ৬টা) গান দিতে পারত। যেখানে ৮-ট্র্যাক এর নির্মাতারা গানের বাইরে আর কিছু চিন্তা করেনি, সেখানে ক্যাসেটের নির্মাতা অনেক বুদ্ধির পরিচয় দেন। প্রাথমিক মাইক্রোকম্পিউটারগুলোর ডাটা স্টোরেজ (বর্তমানে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ বা হাল আমলের সলিড স্টেট ড্রাইভ) হিসেবে ক্যাসেট ব্যাবহৃত হয়। ১৯৯০ পর্যন্ত এটা উন্নত বিশ্বে টিকে ছিল। কিন্তু আমাদের দেশে মনে হয় এখনো পাওয়া যায় (উৎপাদনটা কোথায় হয়?)। যাই হোক ক্যাসেট, গ্রামোফোন রেকর্ড (তখন বলা হত ভিনাইল রেকর্ড) কেও রিপ্লেস করে। উল্লেখ্য যে, ক্যাসেট এ সিডি কোয়ালিটির সমান পর্যায়ের গান দেয়া যায়।


০৩। Compact Cassette Vs. Compact Disc



এন্টারটেইনমেন্ট জগৎ এবার অপ্টিক্যাল যুগে প্রবেশ করে। এই যুগে আমরা এখনো ভেসে যাচ্ছি। আরও কত বছর ভাসতে হবে কে জানে? যাই হোক সিডি (১৯৮২) শুরু থেকেই ক্যাসেট এর একটা প্রধান প্রতিদ্বন্দী হয়ে দাঁড়ায়। সিডি বাজারে আসে সনি ও ফিলিপস এর যৌথ প্রচেষ্টায়। মুল কৃতিত্বটা ফিলিপস এর হলেও সারা বিশ্ব সিডি বলতে সনিকেই চেনা শুরু করে। শুরুর দিকে সিডির জোয়ার কমে যায়, কারন সিডি প্লেয়ারগুলো ততটা স্টেবল ছিল না। কিন্তু ৯০ এর দশকে ভালো ভালো সিডি প্লেয়ার এসে পড়ল, আর আধুনিক ফ্যাশন হিসেবে সিডি ক্যাসেটকে মুহুর্তেই রিপ্লেস করে ফেলল।


০৪। ডিজিটাল যুগঃ MP3 Vs. Ogg Vorbis Vs. AAC Vs. WMA Vs.
FLAC

ডিজিটাল যুগ দেখেই বোধহয় এটা দ্বিপক্ষীয় যুদ্ধ না হয়ে বহুপক্ষীয় যুদ্ধ হয়েছে। প্রত্যেকটি তার নিজস্ব গুনাগুন নিয়ে এখনো টিকে আছে। এটি ফরম্যাট ওয়ার এর অমীমাংসিত একটি যুদ্ধ। তবে, MP3 কে প্রাথমিকভাবে জয়ী বলা যেতে পারে। প্রথম দিকে যুদ্ধটা ছিল কে কত কম জায়গায় সবচেয়ে ভালো কোয়ালিটি দিতে পারে। এক্ষেত্রে অনেকের মতে WMA (উইন্ডোজ মিডিয়া অডিও কোডেক) সেরা, আবার অনেকের মতে MP3 (এমপিইজি১ লেয়ার ৩ কোডেক) অদ্বিতীয়, Ogg Vorbis ও AAC (এডভান্স ওডিও কোডেক) এ আলোচনাতে কোন স্থান পায়নি। কিন্তু মেমোরী স্টিক এর দ্রুত উন্নতির ফলে এই যুদ্ধতে "কম জায়গা" কথাটি ডিলিট হয়ে যায়। ভালো কোয়ালিটি >> মানুষ তাই খুঁজতে থাকে। তখন আবির্ভাব হয় LWMA (লসলেস WMA) ও FLAC (ফ্রি লসলেস অডিও কোডেক) এর। সবদিক দিয়ে LWMA ভালো হলেও ওপেন সোর্স এর কল্যানে FLAC কোডেক সাবাই বিনামুল্যে ব্যাবহার করতে পারে ও উইন্ডোজ ছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেম FLAC কে সাদরে গ্রহন করে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয়ে যায় নি। বর্তমান যুগ হাই ডেফিনেশন এর যুগ। এই যুগে পুর্বের ২চ্যানেল এর সাউন্ডকে রিপ্লেস করে ফেলে ৬চ্যানেল এর ডলবি সারাউন্ড সাউন্ড (AC3), প্রায় একই সময়ে আবির্ভাব হয় ৭চ্যানেল এর ডিজিটাল সারাউন্ড সাউন্ড (DTS) ও ৮চ্যানেল এর সনি ডায়নামিক ডিজিটাল সাউন্ড (SDDS)। কর্পোরেট বানিজ্য SDDS কে প্রথমে প্রতিযোগীতা থেকে সরিয়ে দিলেও তা পরে ফেরত আসে। চ্যানেল সংখ্যা যত বেশি জায়গা তত বেশি। তাই এই সময় আবার শুরু হয় "কম জায়গা" নিয়ে হাহাকার। এবার MP3, WMA দুইটাই ফেল মারল। ২চ্যানেল এর উপরে এই কোডেকগুলো আর ভালো কাজ করতে পারল না। তখন AAC বিজয়ের হাসি হাসল। তা কম জায়গায় অনেক ভালো হাই ডেফিনেশন সাউন্ড দিতে থাকলো। এখন হাই ডেফিনেশন রিপ এর ক্ষেত্রে AAC বহুল ব্যাবহৃত কোডেক। তবে গত এক বছর ধরে আবার "কম জায়গা" কথাটি উঠে যাচ্ছে। "Give me the highest QUALITY. I don't care about space." স্লোগান নিয়ে অনেকেই ঝাঁপিয়ে পড়েছে। ফলে AC3 ক্রমেই জনপ্রিয় হচ্ছে।


০৫। High Definition Optical Disc Format War (HD War)



এ যাবৎকালে সবচেয়ে ব্যায়বহুল ফরম্যাট ওয়ার হল ব্লুরে বনাম এইচডি ডিভিডি। এই যুদ্ধটা শুরু হয় ২০০২ সালে (!!!!)। এই ওয়ারে পুরো বিশ্বের হার্ডওয়্যার কোম্পানী, প্রোডাকশন হাউজ ২ভাগ হয়ে গিয়েছিল। তবে তার আগে এই যুদ্ধকে পাশকাটিয়ে একটা সমঝোতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে ২০০৫সাল থেকে শুরু হয় অর্থের ছড়াছড়ি। সনি তাদের ব্লু-রে আর তোসিবা এইচডি ডিভিডি নিয়ে ক্যাম্পেইন শুরু করে। এইচডি ডিভিডি ব্লু-রের তুলনায় অনেক দুর্বল হওয়া সত্ত্বেও বিশ্বের জায়ান্ট কোম্পানীগুলো এইচডি ডিভিডিকে সাপোর্ট করা শুরু করে। এই দলে ছিল Toshiba, NEC, Sanyo, Memory-Tech Corporation, Microsoft, RCA, Intel, Venturer Electronics ইত্যাদি। এর পর সনি সরাসরি ব্লুরে ডিস্ক ফাউন্ডেশন গঠন করে। ফলে ব্লুরের দিকে দল ভারী হতে শুরু করে। এখানে ছিল Hitachi, LG, Panasonic, Pioneer, Philips, Samsung, Sharp, Sony, Thomson, Dell, HP, Mitsubishi, TDK, Acer, Alpine, Asus, Kenwood, Lite-On, Meridian, Onkyo, Samsung সহ ৭৩টি কোম্পানি। আর Paramount Pictures, BBC, First Look Studios,Image Entertainment, Magnolia Pictures প্রভৃতি দুটোকেই সাপোর্ট করে। ব্লুরেতে এতো সাপোর্ট পাওয়া সত্ত্বেও এইচডি ডিভিডি দমবার পাত্র নয়। ইতোমধ্যে ২০০৭ এ দুটি দলই প্লেয়ার বাজারজাত করা শুরু করে। দামে কম হওয়ায় এইচডি ডিভিডি কিছুটা পালে হাওয়া পায়।

অন্যদিকে Microsoft তাদের নতুন গেমিং কনসোল এক্সবক্স৩৬০ বাজারজাত করে। এইচডি (৭২০পি) গেমিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় কনসোলে পরিনিত হয়। অন্যদিকে সনির প্লে স্টেশন টু বাজার হারাতে থাকে। ফলে সনি বের করে প্লে স্টেশনের নতুন ভার্সন প্লে স্টেশন ৩। আর অতি বুদ্ধিমান সনি এই কনসোলে জুড়ে দেয় ব্লু-রে রম। অন্যদিকে এইচডি (১০৮০পি) গেমিং এর জন্য এক্সবক্স৩৬০ এর চেয়ে প্লে স্টেশন ৩ এর পারফর্মেন্স ভালো হওয়ায় মুলত এডভেঞ্চার গেমাররা প্লে স্টেশন ৩ মূখী হত্ থাকে। ফলে তারা একঈ সাথে কনসোল কাম ব্লুরে প্লেয়ার পেয়ে থাকে। ফলে অতিদ্রুত এইচডি ডিভিডি এর জনপ্রিয়তা হ্রাস পায়। এক সময় তা শুন্যের কোঠায় গিয়ে দাঁড়ায়। ফেব্রুয়ারী ৮, ২০০৮ এ এই যুদ্ধ সমাপ্ত হয়। মাঝের পাচটি বছরে খরচ হয় কোটি কোটি ডলার।


এইতো গেল ফরম্যাট ওয়ারের কথা। ভবিষ্যৎ এ আসছে ইউএইচডি। ইউএইচডি চালানোর জন্য এরমধ্যে 5D DVD এর ডেভেলপ করা হচ্ছে। সাথে আরও কয়েকটা অপ্টিক্যাল ডিস্ক ফরম্যাট থিওরী পর্যায়ে আছে। এটা নিয়ে কি হয় কে জানে?!?!?!? আমার কিন্তু জানা নাই।

 

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: আমি ইতিহাসের খুবই সংক্ষিপ্ত অংশ দিয়েছি। পুরোটা দিলে পোস্ট এর দৈর্ঘ্য অসীম হয়ে যাবে।

২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
শয়তান বলেছেন: ডিস্ক ফরম্যাট থিওরীর বাইরে সামনে আর কি আসতে পারে বলে ধারনা করেন ।

বাই দ্যা ওয়ে বিশটার এক প্যাক ব্ল্যান্ক টিডিকে ব্র্যান্ডের ক্যাসেট ( ৮০ মিনিট ) এখনও আমার স্টকে রয়ে গেছে :(( :(( :((
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: মিউজিয়াম ওয়ালারা আপনাকে পেলে তো লাইফ টাইম মেম্বার বানিয়ে ফেলবে ;) ;) ;) ;)

ঠিক বলতে পারলাম না। এখনো সারা দুনিয়াতে হলোগ্রাফিক ভার্সেটাইল ডিস্ক, প্রোটিন কোটেড ডিস্ক ইত্যাদি অপ্টিক্যাল ডিস্ক এর গবেষনা হচ্ছে। অপ্টিক্যাল ডিস্ক এর বাইরে কেউ চিন্তা করছে বলে মনে হয় না। আপনার কি ধারনা?

৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:২৯
অক্টোপাস বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১০

লেখক বলেছেন: :) :) :)

৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:

হু। পোষ্ট ভালো লাগলো। এমনে করেই করপরেটার তাদের পন্যের ভোক্তা তৈরি করতে টাকা উড়ায় আবার সেই টাকা সুদে-আসলে ভোক্তাদের পকেট থেকই তুলে নেয়।

কি বলেন?

২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: অনেক পুরানো কথা। প্রতিদিনই শুনতে হয়। আমরা এই জালে বন্দী। বের হওয়ার কোন উপায় আছে কী?

৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ইন্টারেস্টিং :) সুকেইসে থুইলাম পোস্টরে
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। :) :) :) :)

২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: :) :) :)

৮. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
সিউল রায়হান বলেছেন: দারুন লাগলো :) প্লাসের সংখ্যা ডজনে উন্নীত করে দিলাম
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: ইয়াহু! এই প্রথম এক ডজন প্লাস পেলাম।

৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
শয়তান বলেছেন: খিকজ । এ্যানটিকস কালেকশন আমার বরাবরই ভাল । ইভেন এই জিনিষও আছে



Click This Link

২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ভাবছি একটা মিউজিয়াম খুলব। আপনার বাসার ঠিকানা দেন। এই ফাঁকে আমি ডাকাত ভাড়া করে আসি। B:-/

১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
জামাল ঊদ্দিন বলেছেন: সবচেয়ে দারুন কিন্তু "০৪। ডিজিটাল যুগঃ MP3 Vs. Ogg Vorbis Vs. AAC Vs. WMA Vs. FLAC" অংশটা ..... এইটা মনে হয় থামার না .... :-B :-B
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: ডিজিটাল যুগে কয়েকদিন পর নতুন খেলোয়াড় প্রবেশ করবে। শুনলাম ২২ নাকি ২৩ চ্যানেল এর অডিও আসছে। ইউএইচডি অডিও। ২২ (!!!) হইলেই তো অনেক বেশি।

১১. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
শয়তান বলেছেন: ষাটের দশকের দুইখান কালা হাতুড়ি মার্কা টেলিফোন সেটও কালেকশনে আছে :D
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আরে মিয়া!!!! করেন কী!!!!! ডাকাতের সাথে তো ট্রাকও পাঠাইতে হবে!!!! বিপদে ফালাইয়া দিলেন!!!! এত রাতে ট্রাক কই পাই!!!! :(

এত এন্টিক!!!! :(( :((

১২. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬
জামাল ঊদ্দিন বলেছেন: সবাই জাইনা ফালাইতেসে তো ... আস্তে বলেন ... :) ;) :D @শয়তান
১৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৩
জামাল ঊদ্দিন বলেছেন: "লেখক বলেছেন: ডিজিটাল যুগে কয়েকদিন পর নতুন খেলোয়াড় প্রবেশ করবে। শুনলাম ২২ নাকি ২৩ চ্যানেল এর অডিও আসছে। ইউএইচডি অডিও। ২২ (!!!) হইলেই তো অনেক বেশি।"

আমার কান দিয়া হাইয়েস্ট মনে হয় ২ চ্যানেলই বুঝতে পারি ... ২২ চ্যানেল দিয়া কি করমু ... ৫ চ্যানেল mp3 ই পাইনা :( :( ...

আচ্ছা ২২ চ্যানেল অডিও যদি হয় তাইলে মিউজিক ডিরেক্টর আর সাউন্ড ইঞ্জিনিয়ারদের মাথাই খারাপ হয়ে যাবে কোন চ্যানেলে কোন সাউন্ডটা দিবে এইটা ভাবতে ভাবতে ......... :) :) :)
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: আপনার ৭.১ সাউন্ড সিস্টেম আছে? নাইলে জীবনে সারাউন্ড সাউন্ড বুঝবেন না। হেডফোন ইউজ করলে তো কথাই নাই। ২চ্যানেল এর উপরে বুঝার আশা ছেড়ে দেন।

আমার ৪.১ সাউন্ড সিস্টেম। আমার দৌড় টেনেটুনে AC3 পর্যন্ত, DTS ও SDDS এ আমার বেইল নাই। |-)

১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪
বেওউল্ফ বলেছেন: পিএস থ্রি বনাম এক্সবক্স ৩৬০
৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ভাইয়া এইটাতো ফরম্যাট ওয়ারের সাথে খাপ খায় না। কিন্তু আমার লেখায় এর একটা আভাস আছে। আরও কয়েকটা এরকম প্রতিযোগীতা নিয়ে লেখার ইচ্ছা ছিল। কিন্তু এখন ডুব দিতে হবে। কয়েকমাস পর আবার দিব।

১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯
বেওউল্ফ বলেছেন: কোথায় ডুব দিবেন?
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: পানিতে। :P ফেরত আসার আগ পর্যন্ত আর আপনার কোন পোস্টে আমার কমেন্ট যাচ্ছে না। হে হে। ;)

১৬. ০৮ ই জুন, ২০১০ রাত ৯:৩৮
অপ্রয়োজন বলেছেন: এই বিষয়ের (স্ট্যানডার্ডাইজেশন / ইকোনোমিক্স অফ নেটওয়ার্ক) উপরে ব্যাপক গবেষনা করতে হয়েছিলো একবার ... বেশ ইন্টারেস্টিং কিছু জিনিষ জেনেছিলাম এই ফরম্যাট/স্ট্যানডার্ড ওয়ার বিষয়ে। আপাতদৃষ্টিতে অনেক ফ্রি স্ট্যানডার্ডই যে 'ফ্রি' না তা তো আছেই, আর আছে ইন্ডাসট্রিতে আর্লি এ্যাডপ্টার এ্যাডভান্টেজ।
১০ ই জুন, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: আপনি মনে হয় অনেক ভালো জানেন এ বিষয়ে। আমাদেরকে জানালে উপকৃত হইতাম। :) :) :)

১৭. ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫১
সাধারণমানুষ বলেছেন: বিশাল ইতিহাস ...... অসাধারন পোষ্ট

এমন পোষ্ট পড়তে দারুন লাগে :) লেখকরে ধইন্যা :)
০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :`> :`>

১৮. ১১ ই মার্চ, ২০১১ রাত ৩:০৩
বাদ দেন বলেছেন: ফেইসবুকে শেয়ার দিলুম।
অসাধারন লিখেছেন
১১ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ। B-)

১৯. ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৯
িনদাল বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লাগলো।
০৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২০. ১৩ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৮
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: এতো কিছু জান ক্যামনে? খুব ভালো লাগছে লেখা টা। টুইটার এ শেয়ার দেই?
১৪ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৫৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাঘে ভড়া এ সামু।
ইদানীং অন্য দিকে ঝোঁক বাড়ছেঃ hyperactve.blogspot.com
:)
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই