খুব বেশী কিছু লিখার দরকার আছে বলে মনে হয় না । শুধু কয়েকটা কথাই যথেষ্ট ।
কিছু কিছু যোদ্ধা থাকে যারা যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মাটি আঁকড়ে লড়াই করে যায় । হয়তো পরাজিত হয়, কিন্তু দিনশেষে পরাক্রমশালী বিজয়ী প্রতিপক্ষও তার সামনে মাথা নিচু করে বলে, "আজকে তুমিই জয়ী, আজকের শ্রেষ্ঠত্বের মুকুট শুধুই তোমার ।"
নাসির হোসেন আউট হওয়ার পর দর্শকেরা যেভাবে দাঁড়িয়ে সম্মান জানালো, স্টেডিয়াম ভর্তি দর্শকেরা 'নাসির নাসির' ধ্বনিতে উল্লাসে ফেটে পড়ল এবং তারচেয়েও বড় কথা পাকিস্তানের খেলোয়াড়েরা তাকে যেভাবে অভিবাদন জানালো - তা এককথায় অসাধারণ ।
ওমর গুল, শহীদ আফ্রিদি, ওমর আকমলেরা হচ্ছে সেই পরাক্রমশালী বিজয়ী প্রতিপক্ষ । আর আমাদের আগামীর সম্পদ নাসির হোসেন হচ্ছে পরাজিত দলের সেই হার না মানা যোদ্ধা । প্রথম ওয়ানডে সেঞ্চুরী এবং ম্যান অফ দি ম্যাচের পুরস্কার অর্জন করায় নাসির হোসেনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা । আজকের জয়টা শুধুই তোমার ।
মুখের স্বভাবসুলভ লাজুক হাসিটা যেন সবসময় থাকে, এই শুভকামনা রইলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



