somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই পাশে দুই তরুণী মাঝে বিপদ

১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন এইচ এস সি পাস করলাম মাত্র।তারপর কোথাও তো ভর্তি হতে হবে।তাই নেমে গেলাম ভর্তি যুদ্ধে।যাই হোক অবশেষে একটা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলাম।আমার সীট পড়ল ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে।জীবনে প্রথম ভর্তি পরীক্ষা তাই কিছুটা নার্ভাস আমি।যাই হোক আমি আমার রুমে গেলাম ভর্তি পরীক্ষার জন্য।গিয়ে দেখি আমার বেনচিতে আমরা ৩ জন।আমার দুই পাশে দুই তরুণী আর মাঝে আমি।
ভর্তি পরিক্ষা তখনও শুরু হয় নাই।এর মাঝে ভাবলাম পরিচয় পর্বটা তাদের সাথে সারব কিনা?আমি আবার মেয়েদের সাথে ভাল একটা কথা বলতে পারি না।তাই ভাবলাম দরকার নেই।যা হবার হবে।যাই হোক ওরা নিজেরাই আমার সাথে পরিচিত হতে আগ্রহ প্রকাশ করল।প্রথমে বাম পাশের জন আমাকে বলল আমার নাম ফারিয়া আমি ভিকারুন্নেসা থেকে এইচ এস সি পাশ করলাম।কিছু না বললে আবার কি মনে করে তাই ভদ্রতা করে বললাম,আমি বললাম আমি ইমির ,নটর ডেম থেকে পাশ করলাম।ডান পাশের জনের নামটা মনে নেই।কিন্তু তার কলেজের নামটা মনে আচ্ছে,বদরুন্নেসা কলেজ।
প্রথমে ফারিয়া বলল দেখ ইমির এইটা ভর্তি পরিক্ষা ।এত সিরিয়াসের কিছু নাই।তা ছাড়া তুমি ছেলে তোমার সাথে আমার কোন বিরোধ নাই।সো আমি আশা করব তুমি আমাকে হেল্প করবা।আমি কোন মতে ঢোক গিল্লাম
আমি মনে মনে বললাম এই মেয়ে বলে কি?আমি ওকে বললাম দেখ আমি কিছু পারি না।আমারটা দেখলে তুমি আরও ধরা খাবা।
-তুমি নটর ডেম থেকে পাশ করছ।নিশ্চয়ই ঘাস খেয়ে পাশ করনি।
তুমি যে ঢং করছ তা আমি বুজতে পারছি।সো নো মোড় টক প্লিজ।
ডান পাশের জন তখনও কিছু বলে নি।
ভর্তি পরিক্ষা শুরু হল।আর একটু পর পর ফারিয়া দেখি আমাকে ডাকছে।হায়রে আমার কপাল।এমন সময়েই আমাকে ডাকলা যখন আমি ভর্তি যুদ্ধে ব্যাস্ত।আমি তার কথায় কান দিলাম না।আমাকে বলে এই ইমির।ইমির শোন।
আমি তাও কান দিলাম না।এবার ডান পাশের জন।সে বোরখা পরিহিতা অবস্থায় ছিল।
সে আমাকে বলল এই, এই তোমার হাতটা প্রশ্ন থেকে সরাও না।
এই দিকে আমার মেজাজটাও খারাপ হয়ে যাচ্ছে।
আমি হাতও সরালাম না।যথারীতি লিখতে লাগলাম।হটাত দেখি হাতে নরম কি যেন লাগছে।দেখি ফারিয়া আমার হাত ধরে ফেলেছে।আমার হাতটা খাতা থেকে সরিয়ে নিল।একি একে বারে হাত!জীবনে ফার্স্ট টাইম কেউ আমার হাত ধরল তাও এ অবস্থায়!
ডান পাশের জন আমার শার্ট ধরে টানছে।বলছে
আরেকবার দেখাও।
আমি পড়লাম মর জালা অবস্থায়।খুব বিরক্ত হতে লাগলাম।আমাদের দেশের মেয়েরা যে এত খানি এগিয়ে গিয়েছে যে পর পুরুষের হাত ধরে টানা টানি।আরেকজন আবার জামা কাপড় ধরে টানা টানি।
হটাত আল্লাহ আমাকে রহম করল।আমাদের যেই ম্যাডামটা গার্ড দিচ্ছিলেন তিনি ফারিয়াকে বললেন এই যে মেয়ে ,এসব কি হচ্ছে?তুমি ঐ পিছনের বেনচিতে গিয়ে বস তো।
মেয়েটা গাই গুই করছিল ।যেতে চাচ্ছিল না।ম্যাডাম একটা ধমক দেয়াতে সে ভয়ে ভয়ে চলে গেল।এইটা দেখে পাশের মেয়েটাও একটু সাবধান হয়ে গেল।যাই হোক বাকি সময়টা বেশ আরামেই পরিক্ষা দিলাম।

পরিক্ষার পর মনে হল যদি আজ পরিক্ষার হলে না থেকে অন্য কোথাও থাকতাম ।তাহলে স্মৃতিটা খারাপ না হয়ে মধুর তো হতে পারত।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৬
৪৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×