somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুকোচুরি(আমার ছেলেবেলা)

২৭ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতটুকু মনে পড়ে তখন ক্লাস সেভেনে পড়ি।সারাদিন হৈ চৈ করতে করতে দিন পার করি। বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারতাম যে আম্মু পর্যন্ত আমার ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে গেল।আশে পাশের পাড়া প্রতিবেশি সবাই মোটামুটী আমার অত্যাচারে অতিষ্ঠ থাকত।কোন দিন ক্রিকেট খেলে কারও বাসার জানালার গ্লাস ভেঙ্গে ফেলা,কিংবা ক্রিকেট মাঠে কারও সাথে মারা মারি করা।এক কথায় প্রতি দিন আমার নামে অসংখ্য বিচার আসত।আম্মুর প্রস্রয় কিনা জানি না।তাদের বিচারে আমার উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে গেল।গ্লাসই যদি না ভাঙ্গি তাহলে আমি কিসের ক্রিকেটার?

সারা দিন বাঁদরামি করেও আমার শখ মিটে না।তাই ভাবতে বসে গেলাম।ভেবে ভেবে মাথায় নতুন বুদ্ধি খেলল।রাত তো পরে আছে।রাতে কিছু তো করা যায়।পরদিন মহল্লার সব ছেলেদের নিয়ে একটা বৈঠক ডাকলাম।বৈঠকে সিদ্ধান্ত হল এখন থেকে যখন রাতে লোডশেডিং হবে তখন আমরা সবাই বাসা থেকে বাইরে হব।আর লুকোচুরি খেলা খেলব।আমি ৩ বার হুক্কা হুয়া বুলে ডাকযলে সবাই বাসা থেকে বের হবে।যেই ভাবা সেই কাজ।আগে দোয়া করতাম যেন কারেন্ট না যায় আর এখন দোয়া করি কখন কারেন্ট যাবে? যথারীতি উপরওয়ালা আমার দোয়া শুনতে লাগলেন আর আমিও মহা উৎসাহ নিয়ে খেলতে লাগলাম।আশে পাশের ফ্রেন্ডদের বাবারা প্রতি দিন আমার বাবাকে বলতে লাগল ভাইসাহেব আপনের ছেলেটাকে একটু আটকান।সন্ধ্যাবেলায় আমাদের ছেলেদেরকে আমরা ঘরে রাখতে পারিনা।সবাই বাইর হয়ে যায়।বাবা কিছুই বলে না।শুধু মাথা নাড়ে

যাই হোক একদিন কারেন্ট চলে গেছে।আর আমিও বের হলাম।তারপর হুক্কা হুয়া বলে তিনবার ডাকলাম।সবাই বের হল।আমি সেদিন হলাম চোর।নিয়ম অনুসারে চোরের কাজ হল সবাইকে নাম ধরে ডাকা।অনেক কে নাম ধরে ডাকলে তারপরেও তারা পালায়।তো সেদিন আমি সবাইকে খুজতে লাগলাম।হটাৎ দেখলাম বন্ধু মামুনকে।মামুন কে আমি ডাকলাম।মামুন এক্সপ্রেস।দেখি মামুন আমার কথা না শুনার ভান করে অপরিচিত মানুষের মত হাঁটতে লাগল। আমি আবার ডাকলাম।কিন্তু শালা এইবারও আমার ডাক অগ্রাহ্য করল।আমার মেজাজ খারাপ হয়ে গেল।আমি কাছে গেলাম।ও কে জড়িয়ে ধরে বললাম,"এইবার চান্দু তোমারে পাইছি।কই যাইবা এখন?" দেখি মামুনের শরীরটা কেমন যেন নরম নরম লাগছে।আর ওর চুলগুলোও বেশ বড় ।গা থেকে মিষ্টি পারফিউমের কড়া গন্ধ আসছে।কিছু চিন্তা ভাবনা করে বুজে উঠার আগেই আমি নারী কন্ঠ শুন্তে পেলাম।"ভীত নারী কন্ঠ চিতকার করে বলছে,"কে কে?"আমার আর তখন কিছু বুঝার বাকি রইল না।আমি তাকে একেবারে ছেড়ে দিলাম এক দৌড়।দৌড় বললে ভুল হবে মহা দৌড়।এক নিঃশ্বাসে বাসায় চলে আসলাম।

এদিকে আমার বুন্ধুরা আমার অপেক্ষায় যে লুকিয়ে আছে আর তারা বের হচ্ছে না।এভাবে ঘন্টা খানেক তারা ছিল।অগ্যতা বিরক্তির চরম পর্যায়ে তারা আমার বাসায় এল।আমি তাদের সব খুলে বল্লাম।তারা তখন আমার অবস্থা দেখে মজা পেতে লাগল।

উল্লেখ্য সেদিনের পর আর লুকোচুরি খেলা হয় নি।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৪
১৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×