আগেও পোস্টটি দিয়েছিলাম। তবে এই পোস্টটিতে অনেক সংশোধিত, নতুন ও দরকারী তথ্য আছে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। যদি এখন
ও না করে থাকেন তবে আর দেরি না করে তাড়াতাড়ি নটর ডেমে কলেজে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করে আসুন। আগামী ৬ নভেম্বর ২০০৯ হতে যাচ্ছে নটর ডেম কলেজের ৬০ বছর পূর্তি উৎসব। কলেজের বর্তমান ও পুরানো ছাত্রদের এক মহামিলনের মাধ্যমে নটর ডেম পালন করতে যাচ্ছে তার ৬০ তম জন্মদিন। তবে এক্ষেত্রে কলেজের পুরানো ছাত্রদেরকে তাদের নিজ নিজ নাম রেজিস্ট্রেশন করতে হবে । নিবন্ধনের পরই হবে সেই মহামিলন।
ভাবতেই ভাল লাগছে এরকম একটা দিন আমরা উৎসবে মেতে উঠতে পারব। কত দিন দেখি না আমার সেই ক্যান্টিন, ক্লাস রুম। ফিজিক্স ল্যাবে ফিলিপের ঝাড়ি আর কেমিস্ট্রি ল্যাব। মুখতার স্যারকে সবচেয়ে বেশি মিস করি। দেখি এবার ৬০ বছর পূর্তি উৎসবে স্যার আমাদের কি উপহার দেন। আজমল স্যারের ক্লাস, সুসান্ত স্যার, সবার ক্লাসই অনেক মিস করি। কি যে সুন্দর দিন গুলো ছিল। আজম্ল স্যার খুব সুন্দর করে আমাদের গল্পে গল্পে পড়াতেন। উনার ক্লাস কেউই সহজে মিস করতে চাইতনা। স্যার জানতেন কিভাবে ছাত্রদের কে পড়াতে হয়। ক্যান্টিনের আড্ডা আর টেবিল টেনিস খেলা খুবিই মিস করি। ম্যাথ ল্যাবের সময় জহর স্যার অনেক রিপিট দিলেও এখন খুবই মিস করি। হোয়াট এ লাইফ আই স্পেন্ট ইন এন ডি সি...?আমি খুবই ভাগ্যবান যে জহরলাল স্যারের ক্লাস পুরো ২ বৎসর পেয়েছি। স্যার শুধু আমাদের অংক করা শেখাতেনই না। স্যার শেখাতেন কি করে প্রকৃত মানুষ হওয়া যায়। কি করে অসৎ জিনিস থেকে নিজেকে দূরে রাখা হয়।সর্বোপরি জীবন সম্পর্কে গভীর মূল্যবোধ ও চেতনা আমি জহরলাল স্যারের ক্লাসের মাধ্যমেই পাই। আমার মনে আছে এক বার আমাদের ক্লাসের ২ টা ছেলেকে স্যার চড় মেরে ছিলেন। কারণ তারা মিথ্যা কথা বলেছিল। স্যার মিথ্যা একদমই সহ্য করতে পারতেননা। পরে স্যার ২ হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ছিলেন। শেষ দিন স্যার আমাদের জীবন সম্পর্কে যে গভীর মূল্যবোধের ধারণা দেন ,আমার খুব কষ্ট হচ্ছিল চোখের পানি আটকে রাখার।
যাই হোক আশা করি সকল নটরডেমিয়ানরা এই উৎসবে আবার এক প্রাণে একই উদ্যমে মিলিত হবে। সবাই যে যেখানে যেভাবে পারেন আপনার নটরডেমিয়ান বন্ধুকে এই মেসেজ পৌঁছে দিয়েন
7192325 , 7192598 এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন আরও অধিক ইনফরমেশন এবং রেজিঃ বিষয়ে যাবতীয় তথ্য
এক্স নটর ডেমিয়ান এবং বর্তমানে কোন প্রতিষ্ঠানের ছাত্র -টাকা ২০০
এক্স নটর ডেমিয়ান এবং বর্তমানে চাকুরীজীবী অথবা ব্যাবসা করছেন-টাকা ৫০০
কাপল-১০০০
রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। নটর ডেমিয়ানরা আওয়াজ দেন.....আগামী ৬ নভেম্বর ২০০৯ হতে যাচ্ছে নটর ডেম কলেজের ৬০ বছর পূর্তি উৎসব।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।