আমার প্রিয় পোস্ট
- মৌলিক সংখ্যা নিয়ে আমার কিছু কথা - তারছিড়া..
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়! - হাসান জোবায়ের
- এবার যে কোন অনলাইন রেডিও শুনুন আপনার (ওয়ার্ডপ্রেস বা জুমলা) সাইটে!!! - রাসেল আহমেদ (রাসেল)
- php mysql coonection দিতে হলে নিচের নিয়ম দেখুন - স্বনীড়
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- আপনি কি আপনার কম্পিউটারের "Autorun.inf " Remove করতে চান - মোস্তাফিক
- Wavin' Flag - গানে গানে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা... - দি ফ্লাইং ডাচম্যান
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা.... - সারওয়ার ইবনে কায়সার
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- কথোপকথন: পূর্ণেন্দু পত্রী - সুজন ১২
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
আমার বিচার চাই! (উৎসর্গ- আবূসামিহা)
০৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০১
আমি ব্যাপারটি নিয়ে বলতে চাইনি। কিন্তু আজকে বলতে বাধ্য হলাম।
আমার একটা পোস্ট রিপ্লাই তুলে একটি পোস্ট দিয়েছেন আবূসামিহা।
দেখুন ব্লগ হবে মুক্ত মঞ্চের মত। এখানে আমরা নিজেদের কথা লিখে যাব। মানুষের কথা জানবো। ধর্ম সম্পর্কে আলোচনা খারাপ আমি তা কখনই বলি নাই। কিন্তু ধর্মের উপরে জাতীয়তাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ধর্ম নিয়ে অহরহ মসজিদ থেকে জানতে পারছি, পারছি বাসায় হাদীসের বই পড়ে। কুর-আন পড়ে।
বাংলাদেশকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কেননা এই দেশে যে হিন্দু আর খ্রীষ্টান আছে তাদের কথা আমরা অস্বীকার করতে পারি না। আজকে যদি ব্লগটা খ্রীস্টান কোন দেশে হতো, সেখানে যদি খ্রীস্টান ধর্ম সংক্রান্ত পোস্টে ভর্তি থাকতো তাহলে কি আমরা যারা মুসলমান আমাদের ভাল লাগতো?
ঠিক নিজেদেরকে একটা হিন্দুর জায়গায় অথবা একজন খ্রীস্টানের জায়গায় দাড় করিয়ে চিন্তা করুন। কেন বলছি, তারা আমাদেরই ভাই। তাদের নিয়েই বাংলাদেশ।
আপনারা ধর্ম নিয়ে যত পোস্ট দেন জাতীয়তা ভিত্তিক কতগুলো দেন? ভারতের জাতীয়তা নিয়ে কথা বলতে গেলে তো ভারতের দালাল হয়ে যাই। কিন্তু দেখুন ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র হয়েও দুই দুই বার তাদের প্রেসিডেন্ট ছিলো দুইজন মুসলিম। সেটা কি আমাদের দেশে সম্ভব? দেখুন ডঃ জাকির নায়েকের বিশাল সমাবেশ হয় মুম্বাইতে। আপনার দেশে কি হিন্দু কেউ এরকম করে সমাবেশ করতে পারতো?
আচ্ছা বলুন তো ইন্ডিয়ার যে মুসলমান আছেন, তারা ধর্মের জন্য নিজেদের দেশ কখনও ত্যাগ করবেন কি? জীবনেও করবেন না। কারণ জাতীয়তাবোধ ওদের মধ্যে সবচেয়ে বেশি। তাই ইন্ডিয়া এই অঞ্চলের সব থেকে স্থিতিশীল রাষ্ট্র।
আচ্ছা বলুন তো সৌদি আরব ইরানের ৪০২ জন হাজি মেরে ফেলেছিলো কেন? তারা তো সেখানে ইসরাইল বিরোধি র্যালী করছিলো। কারণ হলো, সৌদির লোকদের জাতীয়তা। জাতীয়তাকে তারা সব থেকে বেশি মর্যাদা দেয় অন্য সব কিছুর থেকে। ইরানের মুসলিম রা মক্কা দখলের চেস্টা করেছিলো।
সৌদি রাজা একজন মুসলমান হয়ে খ্রীস্টান সিভিল ইঞ্জিনিয়ারের সাথে হাত মেলান। কেন? কারণ লোকটি তার দেশের জন্য কাজ করছেন। সেইটাই সব থেকে বড় হওয়া উচিত। ধর্মকে যে রাষ্ট্র বড় করে দেখেছে সেই রাষ্ট্রেই অশান্তি বিরাজ করছে। পাকিস্তান, আফগানিস্তান এর প্রকৃষ্ট উদাহরণ।
আপনি বলবেন ইরানের কথা। মজার ব্যাপার হলো ইরানে খ্রীস্টানরাও থাকেন। ইরান তাদের ফেলতে পারে না। ইসলামিক প্রজাতন্ত্র করেছেন ঠিকই কিন্তু জাতীয়তা ওদের ঠিকই আছে। দেখুন আজকে তুরুস্কের দিকে, পৃথিবীর সব থেকে উন্নত দেশ গুলোর মধ্যে একটি।
পৃথিবীর অধিকাংশ মিডিয়ার মালিক পশ্চিমা বিশ্ব। কিন্তু কয়টা চ্যানেল দেখলে মনে হয় তারা খ্রীস্টান ধর্ম প্রচার করছে?
আমার কথা হলো, ব্লগে অনেক ধর্ম অনেক মতের লোক আছেন। এইখানে একটা ধর্মকে হাইলাইট করা মানেই তার এক ধর্মের সাথে আর ধর্মের লোকদের বিভাজিত করা। যেটা নিশ্চয়ই মানবতার জন্য ভাল একটি কাজ নয়। আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙ্গালি। যে যার ধর্ম পালন করি, আর সত্ত্বায় আমরা এক। এইটাই আমাদের সব থেকে বড় চাওয়া হোক।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
আমরা বাংলাদেশী ।
লেখক বলেছেন: জ্বি সেটাই। আমরা ধর্ম্ নিয়ে বিবাদ করতে চাই না। আমরা সবাই বাঙ্গালি।
বিষাক্ত মানুষ বলেছেন:
চমৎকার হয়েছে ইমরোজ....+++++
লেখক বলেছেন: ধন্যবাদ বিষাক্ত মানুষ। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ! স্যালুট জেনারেল।
লেখক বলেছেন: ধন্যবাদ নাদান। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। আশা করি সবাই বুঝতে পারবেন।
শাহেদুর রহমান বলেছেন:
এরকম আরো লেখা চাই...চমৎকার
লেখক বলেছেন: অবশ্যই চেষ্টা করবো।
আবূসামীহা বলেছেন:
"আমার কথা হলো, ব্লগে অনেক ধর্ম অনেক মতের লোক আছেন। এইখানে একটা ধর্মকে হাইলাইট করা মানেই তার এক ধর্মের সাথে আর ধর্মের লোকদের বিভাজিত করা। যেটা নিশ্চয়ই মানবতার জন্য ভাল একটি কাজ নয়।"============
প্রকৃত ব্যাপার হল ব্লগ একটা ফ্রী মিডিয়া (অবশ্য মডারেটরদের ও মালিকদের মর্জির ভিত্তিতে)। এখানে কোন ধর্মকে হাইলাইট করলে কোন সমস্য হবার কথাতো নয়, যদি অন্য ধর্মের প্রতি কটাক্ষ করা না হয়। আর মিডিয়ার পাঠকরা সিলেক্টিভ মূলতঃ। সুতরাং যার যা ভাল লাগে তিনি তা পড়বেন এবং বাকীগুলো এড়িয়ে যাবেন। এমনই হয় সাধারণত। অবশ্য কারো প্রতি আক্রমনাত্বক/ব্যঙ্গাত্বক হলে সেখানেও কেউ প্রতিবাদী মানসিকতা নিয়ে পড়তে যেতে পারে। এজন্য এ ব্যাপারটা ইস্যূ হতে পারত না।
ধর্ম যদি মানবতাকে বিভাজিত করে থাকে তবে জাতীয়তাবাদ মানুষকে আরো অনেক বেশী বিভাজিত করেছে। সেজন্য আমি জাতীয়তাবাদী নই। এজন্য জাতীয়তাবাদী কোন কিছু আমাকে টানেনা। কিন্তু নিজের চারপাশের পরিবেশের মানুষ ও অন্যান্য সবকিছুর কল্যাণাকাংখী সবসময়ই এবং সবার আগে চাই আমার জন্মভূমির কল্যাণ,কারণ সেখানেই আমার শেকড়।
আর আপনার বিচার চাওয়ার মত মানসিকতা আমার নেই। আমি শুধু আপনার করা মন্তব্যটা ব্যবহার করেছিলাম প্রকৃত ব্যাপারটা তুলে ধরার জন্য। সেখানকার জিজ্ঞাসাগুলোও ব্যক্তিগতভাবে আপনাকে করা হয়নি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আমি আমার বিচার চাই বলতে বুঝিয়েছি, আপনি আমার লেখাটা বিবেচনা করুন। মানে লেখাটা বিচার করে দিন।
আমি আপনাকে আঘাত করতে চাই নি। আঘাত করিও নেই। একটা কথা মনে রাখবেন, জাতীয়তাবাদে যে দেশের মানুষ বিশ্বাসি, তারা ধর্মপ্রাণও বটে। ধর্ম আর জাতীয়তাকে এক সমান্তরালে পরিচালিত করুন। তাহলে বুঝবেন, অন্যের কথা।
১৯৭১ সালে যুদ্ধ হয়েছিলো জাতীয়তা ভিত্তিতে। ধর্ম ভিত্তিতে নয়। জাতীয়তা না থাকলে, নিজেকে বাংলাদেশি বলে দাবী করেন কিভাবে?
জেনারেল বলেছেন:
ধর্ম নিয়ে বসে থাকি বলেই আমাগো দ্যাশে আইজ এই দশা।
লেখক বলেছেন: সেটা ক জন বুঝে? দেখেন না মর্ডান এইজে আইসেও ধর্মীয় গড়ামী তাদের যায় না।
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
আমরা বাংলাদেশী,আপনি বাঙ্গালি হতে পারেন।ধর্ম যদি মানবতাকে বিভাজিত করে থাকে তবে জাতীয়তাবাদ মানুষকে আরো অনেক বেশী বিভাজিত করেছে।
লেখক বলেছেন: ভাই, একটা উদাহরণ দেন জাতীয়তা বেশি বিভেদ করে। দেখি!
নরাধম বলেছেন:
বস্, মনের কথাগুলা একদম এত সুন্দর করে বলে দিছেন। আমি এরকম একটা পোস্ট ডিতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। তবে এরকম পোস্ট দিন। অবশ্যই ভাল হবে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: থ্যাঙ্কু জেনারেল।
আবূসামীহা বলেছেন:
হমপগ্র বলেছেনঃএকটা কথা মনে রাখবেন, জাতীয়তাবাদে যে দেশের মানুষ বিশ্বাসি, তারা ধর্মপ্রাণও বটে। ধর্ম আর জাতীয়তাকে এক সমান্তরালে পরিচালিত করুন। তাহলে বুঝবেন, অন্যের কথা।
====================
তাহলেতো ব্যাপারটা চুকেই গেল। ধর্মীয় পোস্ট দিতেতো তাহলে আপনার আপত্তি থাকার কথা নয়।
লেখক বলেছেন: তার আগে বলেন জাতীয়তাবাদে বিশ্বাসি না হয়ে আপনি কেমন করে নিজেকে বাংলাদেশি দাবী করছেন?
মদনবাবু বলেছেন:
গাড়ি যেনো না থামে । চলতে থাকুক ।
নরাধম বলেছেন:
চলুক।
লেখক বলেছেন: অবশ্যই চলবে।
নগর বাউল বলেছেন:
ভাইয়া,খুব ভাল বলেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকে। অনেক ভাল থাকবেন।
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
আবু সামীহা নিজেকে বাংলাদেশি দাবী করেননি,করছি আমি ।পৃথিবীতে কতগুলি জাতি আর কতগুলি ধর্ম আছে হিসাব মিলান ,তাহলে বুজবেন কে বেশি বিভেদ করে।
পান্জেরী বলেছেন:
ভাইজান,ধর্মকে পৃথক করার চেষ্টা সেক্যুলার দর্শন। ধর্মপ্রাণ যেকোন মানুষ, মুসলমান, হিন্দু, খ্রীস্টান কেউ তা মেনে নিতে পারেন না।
লেখক বলেছেন: আমার পুস্টের মানে বুঝেন নাই।
শান্ত বলেছেন:
ধর্মের কথা শুনলে কিছু লোকের চুলকানি শুরু হয়, তুমিও তাদের একজন। কারণ, প্রকৃত ধার্মিক হতে হলে সকল অন্যায় ও খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে- এটাই সবচেয়ে বড় সমস্যা, অন্যকিছু নয়। ব্লগ হলো নীতিমালা মেনে সকল মত প্রকাশের মাধ্যম। কোন হিন্দু-বৌদ্ধ-খৃস্টান যদি এখানে লেখে, কেউ নিষেধ করবেনা, তোমার মত কিছু শয়তান ব্যতিত, যারা মুখে স্বাধীনতার কথা বলে, কিন্তু কোন কিছু নিজে বিপক্ষে গেলে তা গলা টিপে হত্যা করতে চায়। - দাগাইলাম।
আবূসামীহা বলেছেন:
লেখক বলেছেন: তার আগে বলেন জাতীয়তাবাদে বিশ্বাসি না হয়ে আপনি কেমন করে নিজেকে বাংলাদেশি দাবী করছেন?=================
"হে মানুষেরা আমি তোমাদেরকে একজন নারী ও একজন পুরূষ থেকে সৃষ্টি করেছি। এবং তোমাদেরকে বিভক্ত করেছি জাতি ও গোষ্ঠিতে। যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পার।" [কুর'আন ৪৯/১৩]
আমার কাছে আমার বাংলাদেশী পরিচয় এই "পরিচিতি"র অংশ। আমার এ নিয়ে গর্বও নেই, হীনমন্যতাও নেই। এটা আমার কাছে পরিচিতির একটা উপাদান মাত্র। আমি নিজেকে নিজে বাংলাদেশে জন্ম দেয়নি। আমার যে বাদামী বর্ণ তাও আমার নিজের সৃষ্টি করা নয়। আমি যে বাংলায় কথা বলতে শিখেছি তাও আমার নিজের বিশেষ পসন্দে নয়। আমি এর মধ্যেই জন্ম নিয়েছি এবং এটা আমার অংশ হয়ে গিয়েছে, আর একে আমি ভালবাসি। কিন্তু অন্য ভাষা, বর্ণ বা দেশকে ঘৃণা করিনা। আর এটাও আমি আমার প্রভূর নিদর্শন হিসেবেই মানি। "আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। আর নিঃসন্দেহে জ্ঞানীদের জন্য এগুলোতে রয়েছে নিদর্শন।"
আর আপনি কথা উঠিয়েছেন মানবতাকে বিভাজনের। সেটা করেছে সবচেয়ে বেশী জাতীয়তাবাদ। আপনি নিজেকে প্রশ্ন করুন নিজের ভাষা ও বর্ণের এবং গোত্রের লোকদের ছাড়া অন্যদেরকে সমান দৃষ্টিতে দেখেন কিনা?
যাইহোক এগুলো মূল বিষয় ছিলনা। বিষয় ছিলনা ধর্মীয় পোস্ট না দেয়ার জন্য আপনার আহবান। সে আহবান কোন যুক্তিতে? মানবতাবাদের ভিত্তিতে? যদি তা হয় তাহলে তা ধোপে টিকে না। ফ্রীডম অফ এক্সপ্রেশনের ভিত্তিতে? তাহলেতো আপনি পুরো বিষয়টাকেও গুলিয়ে ফেলেছেন। জাতীয়তাবাদের বিরোধী বলে? অথচ আপনি নিজেই বললেন "ধর্ম আর জাতীয়তাকে এক সমান্তরালে পরিচালিত" করতে।
আসুন এসব বাদ দিই। আপনি আপনার মত পোস্ট দিতে থাকুন, আমি আমার মত। তবে লক্ষ্য রাখি যেন আমাদের স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন না ঘটাই। এখানকার কিছু নীতিমালা আছে। সেগুলো মেনেই আমি এবং আপনি ও অন্যরা ব্লগিং করতে এসেছি। যদি নীতিমালা না ভাঙ্গা হয় তাহলে কোন যুক্তিতেই কাউকে বারণ করা যেতে পারেনা।
আবারো ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি বাঙ্গালি এইটা নিয়ে আপনার গর্ব নেই? কথাটায় কষ্ট পেলেও আপনার রিপ্লাইয়ে মার্জিত আচরণ খুব ভাল লাগলো।
আপনি আমার সাথে দুর্ব্যবহার করেননি। সেইটাই এইখানে সব থেকে বড়। দেখুন সৈরাচারির কথা বলেছেন। আপনার ঠিক আগের রিপ্লাইটি দেখুন, হ্যা শান্ত-র কথা বলছি। এইটা কি ধরণের বক্তব্য? আপনি তো এরকম করে কথা বলেননি।
কিন্তু উপরে যিনি বলেছেন, তিনি যখন ধর্মীয় পোস্ট দিবেন তখন ব্যাপারটা স্বৈরাচারিতার চুড়ান্তে দাঁড়াবে।
যাই হোক আপনার কাছ থেকে আশা থাকবে, শিক্ষামূলক পোস্ট দিয়ে যাবেন। আর জাতীয়তাবাদে বিশ্বাস করুণ। কারণ আল্লাহ আমাদের এই জাতীয় করে পাঠিয়েছেন, যা কুর-আনে তিনি উল্লেখ করেছেন।
ধন্যবাদ আপনাকেও।
চির সবুজ বলেছেন:
লেখক বলেছেন: সেটা ক জন বুঝে? দেখেন না মর্ডান এইজে আইসেও ধর্মীয় গড়ামী তাদের যায় না। লেখক বলবেন, আমরা কোন ধর্মীয় গোড়ামীর জন্য পিছিয়ে আছি?
আমি মনে করি ধর্ম, ধর্মের জায়গায়, আর জাতীয়তা, জাতীয়তার জায়গায়।
লেখক বলেছেন: দুটোর সমন্বয় না করলে হবে না।
লেখক বলেছেন: ঢুকবে। এইটাই আশা করি।
সাবাডিয়া বলেছেন:
সুন্দর পোস্ট ভাল লাগ্ল আপনার লিখা। আজকেই আমি প্রথম লিখছি
লেখক বলেছেন: ধন্যবাদ। লিখতে থাকুন। আমরা আছি।
আবূসামীহা বলেছেন:
লেখক বলেছেনঃ "আপনি বাঙ্গালি এইটা নিয়ে আপনার গর্ব নেই?"===================
মানুষ হিসেবেই আমার যত গর্ব। জাতীয়তাবাদের সঙ্কীর্ণ গণ্ডিতে নিজেকে আমি আবদ্ধ করিনা। আমার বাঙ্গালীত্বকে আমি ভালবাসি, কিন্তু এ নিয়ে গর্বও করিনা আবার হীনমন্যতায়ও ভূগিনা। দুনিয়ার সব মানুষই আমার কাছে প্রিয়। তাদের সবার সাথেই আমার উঠা-বসা, চলা-ফেরা।
বাঙ্গালী, পাঞ্জাবী, সিন্ধি, গুজরাটি, ইংরেজ, জার্মান, ওলন্দাজ ইত্যাদি হওয়ার মাঝে কোন গর্ব আছে বলে আমার জানা নেই।
অমি রহমান পিয়াল বলেছেন:
++
নেই মানুষ বলেছেন:
হমপগ্র, জটিল হয়েছে। চলুক।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@আবুসামীহা,"বাঙ্গালী, পাঞ্জাবী, সিন্ধি, গুজরাটি, ইংরেজ, জার্মান, ওলন্দাজ ইত্যাদি হওয়ার মাঝে কোন গর্ব আছে বলে আমার জানা নেই।"
বহুভাষাবিদ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ'র নাম শুনেছেন আশা করি। ভদ্রলোক সম্পর্কে যতটুকু শুনেছি তিনি প্রচন্ড ধার্মিক ছিলেন। বংগীয় সাহিত্য সন্মেলনে তাঁর একটি উক্তি তুলে দিচ্ছি :
"আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাংগালী।
প্রকৃতি তার নিজ হাতে মালা তিলক টুপি লুংগি শাড়ীতে যে ছাপ দিয়েছে, তা মুছবার জো নেই।"
এরপরও যদি বলেন যে বাংগালী হতে কি গর্ব তা আপনার জানা নেই, তাহলে বলব ইসলামের অন্যতম বিশ্বাস দেশপ্রেম সম্পর্কে হয়ত জানেন না।
আর বাংগালী নিয়ে গর্ব না থাকলে তো আপনি যে মুসলিম এটি নিয়েও গর্ব থাকার কথা নয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















হ্যা লাগত ।