আমার প্রিয় পোস্ট

ও ডাক্তার-কুমার বিশ্বজিত

২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৬

শেয়ার করুন:                   Facebook

ও ডাক্তার
আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি,
দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ে রূপসী ভারি,
ছুরি কাঁচি সুঁইয়ের খোঁচা তার যেন না লাগে,
আমার বাঁচা মরা পরে, তার জীবনটা আগে গো ডাক্তার,
ও ডাক্তার...

এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যাথা,
এই ব্যাথার মাঝে লাগছে ভাল বলতে তারি কথা,
দেখবেন কোন মতেই যেন ঘুম থেকে না জাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ও ডাক্তার...

মেয়েটির জন্য আহার নিদ্রা সবই গ্যাছে চলে,
তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে।
দু'জনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে,
আমার বাঁচা মরা পরে তার জীবনটা আগে গো ডাক্তার,
ও ডাক্তার...

 

 

  • ১২ টি মন্তব্য
  • ২২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩২
comment by: মুকুল বলেছেন: গানের লিঙ্ক না দেয়ার কারণে পয়েন্ট কাটা গেলো। তাই প্লাস ও দিলাম না, মাইনাস ও দিলাম না। :P
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: বস! গানটা যে সাইটে ছিলো সেই সাইট খান দুই সপ্তাহ হইলো ডাউন খাইছে। ওখানে অনেক অনেক গান আর নাটক পাবেন।

দেখতে পারেন এই লিঙ্কে...
http://www.bdgold.com

২. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৬
comment by: বিহংগ বলেছেন:
বেশ মজার গান।
আমার মুখস্ত আছে বলে + দিলাম।
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ বিহংগ দা। ভাল থাকবেন। শুভকামনা।

৩. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৭
comment by: মুনশী বলেছেন:

+

:)
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: ;)

৪. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৩
comment by: মুকুল বলেছেন: ও কে। মার্জনা করা হৈলো। এবার + দিলাম।
তয়, বি.মার ভাত মারণের অপচেষ্টার জন্য ভবিষ্যতের লাইগা হুশিয়ার কৈরা দিলাম। :P
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: দেখা যাক, বি মা কি কয়...হের লাইগ্যা বইস্যা রইছি।

৫. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫০
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: জট্টিল একখান গান!!!
লাইভ কনসার্টে আরও জট্টিল লাগে.......যখন সব্বাই মিইল্যা ও ডাক্তার ওডাক্তার করে....
পুরা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ নাইলে অপারেশন থিয়েটার মনে লয়!!!!
+
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ভিডিওটাও অবশ্য ওরকমই বানাইছে।

সুন্দর একটা মজার গান। কন্সার্টে শোনা হয় নাই :(

৬. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫১
comment by: সূর্যকুমার বলেছেন: +++++

Click This Link
২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ সূর্যকুমার...ভাল থাকবেন।

 



 


আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৪৯২৮