কালপুরুষ শব্দটি খুব নাম করা। এই নিকের পেছনের লোকটির জন্য শুধু নয়। কালপুরুষ শব্দটি যেন "মেঘ" এর মত বহুকিছু প্রকাশের একটি শব্দ। মেঘ শুধুই মেঘ নয়, আমাদের কল্পনায় তা অনেক কিছুর রূপ ধারণ করতে পারে। তেমনি কালপুরুষ একটি সুন্দর শব্দ, যা আমাদের কল্পনায় কাল জয়ী কোন অর্থ খুজে পায়।
তবে কাল শব্দটির সাথে কালপুরুষ শব্দটির কোন সম্পর্ক নেই। এর কোন সমাস বিশ্লেষণও আমি পাইনি। অর্থ পার্থক্য নিম্নে দেখানো হলো-
কালপুরুষ- নক্ষত্রপুঞ্জ বিশেষ; আদমসুরত।
আজকে "আমাদের সময়" পত্রিকাটির একটি শিরোনাম ছিলো, "আজম যে চৌধুরী হাসিনাকে শনাক্ত করেননি"। এইখানে লক্ষ্য করলাম সনাক্ত বানানটি। আসলে শনাক্ত বানানটা ঠিক বানান। তবে এটিকে আরও সহজ করে সনাক্ত করা হয়েছে। সুতরাং দুটো বানানই গ্রহণযোগ্য। ব্যাপারটা ইংরেজি শব্দ honour এবং honor এর মত।
শনাক্ত, সনাক্ত- নিশানাদিহি; পরিচিত বলে নির্দেশ বা উল্লেখ; চিহ্নিতকরণ। যেমন, কেউ তাদেরকে সনাক্ত করতে পারেনি।
(সূত্র-বাংলা একাডেমি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


