somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম! সব থেকে প্রিয়

১৬ ই মে, ২০০৮ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসময়ে ঘুম আমার অনেক প্রিয় একটা জিনিস। সেই অসময়টা কিন্তু স্থান নিরপেক্ষ নয়। যেমন বাসে, স্পিড বোটে, গাছে, মাটিতে, লেপের উপরে নিচে, দুনিয়ার তাবৎ স্থানে আমি ঘুমিয়েছি। তা নিয়ে বিশেষ কোন বিপত্তি কিন্তু হয়নি।

অনেকের যেমন হয়, বাসেই ধরুন। ঘুমাতে ঘুমাতে পাশের জনের ঘাড়ে লালা ফেলে দিলেন। কিংবা স্পিড বোটে থেকে উলটে পড়ে গেলেন। আবার এমনও হয়, লঞ্চ ডুবে গেছে, আপনার কোন খবর নাই। উঠে দেখেন আপনার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি আপনি।

যাহোক, তো ঘুম আমাদের জাতিগত স্বভাব। রাতের বেলায় ঘুম হয়না, সকালে স্যারেরা অফিসে ঘুমান। পিওন ঘুমায়, দারোয়ানও ঘুমায়। অনেক জটিল আমাদের এই ঘুমকে আটকে রাখা। সেরকম একজন বাঙ্গালী হতে পেরে আমি অনেক গর্বিত। সেদিন যেমন বাসের মধ্যে ঘুম থেকে উঠে দেখি পল্টনের পাশ দিয়ে যাচ্ছি। কন্ডাক্টরের উপর চিৎকার।

"ঐ মিয়ে, মিরপুরে আমারে ডাকলা না কেন?"
কন্ডাক্টর জীবনে এমন পাগল দেখছে নাকি সন্দেহ। আমি ঠান্ডা হলে আস্তে করে জিজ্ঞেস করলেন, "ঢাকায় কী নতুন আইছেন?" "বাড়ি কই" ইত্যাদি ইত্যাদি।

আসল কথা মতিঝিলের বাস মিরপুরে যায় না। ঘুমের জন্য উঠছি ভুল বাসে। রাস্তায় নামলাম। পাশেই নেশাখোরদের আড্ডা। মানে নগরভবনের উলটো দিক। পুলিশের নাকের ডগার সামনে নেশাখোর, পতিতা সব ঘুরছে, পুলিশ সাহেব ঘুমাচ্ছে। আহা! কী সুন্দর, হঠাৎ আমি পাশ দিয়ে যেতেই দেখি হুরমুর করে উঠে গেলেন। হাতের থ্রি নট থ্রি উঠিয়ে দাঁড়িয়ে পড়লেন। এখন বোধহয় ঘড়ার মত ঘুমাবেন। এমন সময়, "স্যার" বলে বড়কর্তার কাছে ছুটে গেলেন।

আমার সেদিন মিরপুর যাবার বিষম তাড়া। কীভাবে যাবো বুঝতে পারছি না। বেলা তখন বারোটা বাজে। ঘুমাতে ইচ্ছে করছিল যদিও তার বাসায় না গেলেই না। একটা কাগজ আজকে আনতেই হবে। একটা বাস পাওয়া গেল, সাইন্সল্যাব যায়। সেখান থেকে মিরপুরের বাস পাওয়া যাবে। উঠে পড়লাম। বাসে বেশ ভীড়। এবার আমার ঘুমের কোন সম্ভাবনাই নাই। কিন্তু ঘুমকাতুরে পুলিশ আর তার বড় কর্তা বাসটি থামিয়ে দিলেন। কাগজ নাই, ধুর ছাই, পাঁচ দশটাকার মামলা। কিন্তু না!

সে কিনা বাসকে খালি করে রিক্যুইজিসন করে দিলো! আমরা রাস্তায়। "হুর মিয়া কাগজ ছাড়া গাড়ি চালাও কেন"?

সেদিন মিরপুরে যাওয়া হয়েছিল। কিন্তু তিনটা বাস টপকে। সাথে মাথার মধ্যে কাকের ইয়েও নিয়ে গেছিলাম। দিন শেষে ভেবে দেখলাম দিনটা মাটি হওয়ার একটাই কারণ ছিল, "ঘুম"। পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। শুরুতেই বলেছিলাম, আমার ঘুমে কখনই বিপত্তি হয়নাই। আসলেই বিপত্তি হয়নাই। আমি মিরপুরে পৌছেছিলাম।
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×