আমার প্রিয় পোস্ট
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- অবশেষে টুথব্রাশ কিনলাম
- মানুষ
- শূণ্যস্থান___পূরণ - ইফতেখার ইনান
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- পেনড্রাইভের ভাইরাস থেকে মুক্তির উপায় - লংকার রাজা
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- ইঁদুর ও সুদর্শন মানুষটি একই জায়গায় মৃত পড়েছিলো /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
কোয়ান্টামে একদিন !
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২
আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের ফ্রী তে দুইদিন মেডিটেশন করেছি। তার কিছু তুলে ধরছি আপনাদের কাছে। ইনভার্টেড কমার ভিতরে সিডিতে লোকটার কথা। আর বাকি সব আমার।
"জোরে জোরে শ্বাস নিন"
"নাক দিয়ে শ্বাস নিন আর মুখ দিয়ে ছেড়ে দিন"
"নাক দিয়ে শ্বাস নেওয়ার সাথে সাথে প্রকৃতি থেকে সব সুবাতাস আপনার ভেতরে প্রবেশ করছে, আর নিশ্বাস ছাড়ার সাথে সাথে আপনার শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে যাচ্ছে"।
আমি তো জানতাম বিষাক্ত পদার্থ পশ্চাতদেশ দিয়ে বের হয়![]()
"নাক দিয়ে ধীরে নিশ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন"- একটানা ৭ বার।
হালা অফ যাবি?![]()
"এখন নিশ্বাস স্বাভাবিক হতে দিন"। যাক, আরেকটু হইলে আমার ইনহেলার লাগতো!
"এবার চোখ আলতো করে বন্ধ করে ফেলুন"
আমি বন্ধ করলাম। আশে-পাশের লোকজনের মুজার গন্ধে আর টিকা যাইতেছিলো না![]()
"আমি ২০ থেকে পিছন দিকে ০ পর্যন্ত গুনবো, শূন্যে এলে আপনারা মনের বাড়ি যাবেন"
২০!!!! ![]()
শুরু হইলো ওনার গোনা। "২০, ১৯,১৮, আপনার শরীর ভারী ভারী মনে হচ্ছে" - হো তরে কইছে!![]()
"১৭,১৬,১৫ ভাবুন আপনার শরীর অনেকগুলো বালু কণা দিয়ে গঠিত
"
"১৪,১৩,১২,১১,১০ সেই সব বালু কণা ভেঙ্গে যাচ্ছে, আপনার শরীর এখন বালুকণার মত নিঃশ্বেষ হয়ে গেছে"।
যাহোক, ০ পর্যন্ত গিয়া আমি আলফা স্টেশনে পৌছাইলাম। এইখান থেকে মনের বাড়িতে যাইতে হইবেক। কিন্তু তার আগে স্টেশনের ওয়েটিং রুমে একটু বিশ্রাম নিতে কইলো। আমার পা ঝি ঝি ধইরা ব্যাথা হইয়া হাউমাউ কইরা কান্না শুরু করার জোগাড়। হালায় কয় আমাকে ওয়েটিং রুমে ওয়েট করতে! ![]()
"এখন আপনি আলফা স্টেশন থেকে মনের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পথে একরাশ নীল আলোয় আপনি অবগাহন করছেন"। -এত আলো থাকতে নীল আলো কেন? হালা নীল ছবি দেইখ্যা দেইখ্যা তোমাগো অভ্যাস খারাপ হইয়া গেছে না?![]()
চোখ খুইল্যা ফেলাইছি। কিন্তু মাথা নিচু কইরা রাখছি। যাতে কেউ না বুঝে। পাশের জনের প্যান্টের ভেতর মোবাইল আমারে শুদ্ধা ভাইব্রেট করতাছে
মেজাজটা কেমুন লাগে!
"দরবার হলে আপনার প্রিয় আসনে বসে আছেন"- প্রিয় আসনে বসলে কী আর এই অবস্থা হয়?
"এখন মনের বাড়ির জিনিসগুলো আপনি ধরে ধরে দেখছেন দারুণ সুবাতাস আসছে"- হালা মুজার গন্ধে মইরা যাইতেছি আর তুমি তামশা কর?![]()
এরপর লেক টেক বহুত জায়গায় মনে মনে অনেক ঘুরলাম। যদিও মনছবি তেছড়া হইয়া গেছিলো, পায়ের ব্যাথায়। কতক্ষণ একভাবে বসে থাকা যায়?
চোখ খুইল্যা আমি দেখতেছিলাম আমার পা আসলে আসে কী না, নাকি কাইট্যা লইয়া গেছে কেউ
আছে কিন্তু সেটাতে কোন অনুভূতি নাই। উঠতে গিয়ে পাশের জনরে ধইরা ধুম কইরা শব্দ হইলো। আমি তো মনে করছি শেষ সবাই আমারে লইয়া হাসবো, কিন্তু দেখি আমি পরি নাইক্কা, যারে ধরছিলাম হে হুরমুর কইরা পরছে
আমি লগে লগে তারে সরিটরি কইয়া অফিসে কোয়ান্টামের অফিসে গেছি, লোকে জিগায় "কেমুন লাগলো"?
আমি হাসি দিয়া মনে মনে কইলাম, হালা আর যদি আইছি![]()
![]()
![]()
মুখে কইলাম, "এত মজা জীবনেও পাইনাই"। কথাখান শুইন্যা আমারে সাথে সাথে ৮০০০টেকার ফরম ধরায় কয় টাকা সহ পরে ফেরত দিয়ে দিয়েন।![]()
হেরপর থেইক্যা আমারে কেউ সেখানে নিতে পারেনাই!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফান-পোস্ট ;
হাসিব মাহমুদ বলেছেন:
হাহাপগে
লেখক বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই!
ইফতেখার ইনান বলেছেন:
আমিও হাহাপগে..
লেখক বলেছেন: হেইটা কী?
নীল লাল সবুজ বলেছেন:
অ !
লেখক বলেছেন: আ
বিডি আইডল বলেছেন:
হাহাভগে (ভচকাইয়া গেলাম)
লেখক বলেছেন: জাঝা!
লেখক বলেছেন: *ঁঁ*ঁ(ঁ*ঁ%ঁ%ঁঁ!
রাগান্বিত এলিয়েন!
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন:
হুমম, আমিও বটে একবার গিয়েছিলাম এদের ডেমো ক্লাসে, তেমন একটা ভাল লাগে নাই ।আমার মনে হয় এই দিবা স্বপ্নের একটা বড় সমস্যা আছে, এতে মানুষ কাজের চেয়ে দিবা স্বপ্ন বেশী দেখবে । যার ফলে অলস আর ব্যতিক্রম ধরনের আচারন করতে পারে ।
যাই হক আমি বটে বেশি আগ্রহী লুসিড ড্রিম এর ব্যপারে । (লুসিড ড্রিম হল, এক পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ঘুম কে আরো নিজের মত করে নিতে পারবেন ) এখানে এর সম্পর্কে পড়তে পারেন - Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। লিঙ্কটা সময় নিয়ে দেখবো!
দস্যু বনহুর বলেছেন:
মনের বাড়িতে যামু তাও হালার পুতেগো ৮০০০ টেকা গুনতে হৈব। ..... আইচ্ছা মনের বাড়িতে কি ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা সবগুলানরে একলগে পাওন সমভেব লেখক বলেছেন: আপনার ইচ্ছা হইলে রাখতে পারেন। আপনার মনের বাড়ি বলে কথা, তয় তাগো লগে কিছু করবার পারবেন না! ![]()
লেখক বলেছেন: আছে, আরেকটি হইলে ছিন্তাই হইছিলো!
k-79er34b বলেছেন:
মনের বাড়িতে গিয়ে sf-4785 কে দেখার সম্ভাবনা ছিলো ।
লেখক বলেছেন: হুম...কষ্টান্বিত এলিয়েন্স!
একজন ব্লগার বলেছেন:
"পাশের জনের প্যান্টের ভেতর মোবাইল আমারে শুদ্ধা ভাইব্রেট করতাছে"--------------- হাসতে হাসতে শেষ! প্রিয়তে রাখলাম!লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই! ![]()
অ্যামাটার বলেছেন:
হা হা হা হা হা...ভাইরে...এদের আর দোষ কি...খাবার-দাবার থেকে শুরু করে জীবনরক্ষাকারী ঔষধ পর্যন্ত সব কিছুতেই জখন ভেজাল...
অফটপিক:দারোয়ান!!
আপনাকে ডেডিকেট কৈরা পুষ্ডাইছিলাম...তয় লুকাই রাকসিলাম...
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ অ্যামাটার!
লেখক বলেছেন: হায় হায় কয় কী?
আমি কাউরে হাসপাতালে পাঠাইতে পারি? :#
আসিফ বলেছেন:
আমি ফ্রি ক্লাসে গেসিলাম, গুরুজিরে ভাল লাগে নাই, হাসি পাইসে। তবে মেডিটেশান এ ইনটারেস্ট আছে।
লেখক বলেছেন: হুমম!
রিয়াজ শাহেদ বলেছেন:
ধুর ধুর তোমার লেখা পইড়া হাসতে হাসতে চেয়ার থেইক্কা পইড়া গিয়া আমি এখন হাসপাতালে। একজন নিরীহ ব্লগারকে হত্যাচেষ্টার দায়ে হমপগ্র ওরফে ইমরোজের আইপিসহ ব্যান চাই।
লেখক বলেছেন: আমিও তার ব্যান দাবী করছি! তীব্র পোরতিবাদ!
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা!
লেখক বলেছেন: এইতো ভালাই!
ধন্যবাদ!
পলাশমিঞা বলেছেন:
ভাইসাব*
লেখক বলেছেন: ধন্যবাদ হাছিব ভাই!
অক্ষর বলেছেন:
হাহাপগে
লেখক বলেছেন: আমিও হাহাপগে!
আরিফুর রহমান বলেছেন:
মেডিটেশন সবার জন্য না! এইটা প্রমানিত হৈলো। আপনার কি আদৌ ইন্টারেস আছিলো? মনে তো হয় না! থাকলে এটলিস্ট স্টেপ গুলা ঠিকমতো কৈতেন। আগেরটা পরে আর পরেরটা আগে না।
ক্যাপশনিং মজার হৈছে সন্দ নাই।
তোবে, যারা মেডিটেশন, শিথিলায়ন বা ধ্যানের বেফারে আগ্রহী তারা আগেই এট্টু পড়াশোনা কৈরা তারপরে যায়।
আপনে যদি আগ্রহ না থাকে তাইলে সবই এরম ফাউল লাগতে পারে। আমার কাছে যেমুন 'ধর্ম' পুরা ফাউল লাগে!
লেখক বলেছেন: আমার মজা করতে ইচ্ছা করলো তাই করলাম।
এখানে শিখার ইচ্ছা টিচ্ছা পরের ব্যাপার!
খুশবু বলেছেন:
কিছু তখনই শেখা দরকার যখন সেটার প্রতি সম্মান থাকা দরকার ।আমার আপু মেডিটেশনের ক্লাস করেছে । সব ক্লাস শেষ করতে পারেনি তারপরও সে কিছু পাওয়ার পেয়েছে ।
লেখক বলেছেন: হুমমম!
তারার হাসি বলেছেন:
আমি অনেকবার ভেবেছি এই কোর্স করার, কিন্তু সময় এবং সুযোগ হয় নাই। এমন হয় প্রায় সবার, প্রথম দিকে।
লেখক বলেছেন: ধন্যবাদ!
শিট সুজি বলেছেন:
কোয়ান্টাম মেথডের একটা পোষ্টার দেখছিলাম ।নানারকম হাবিজাবি কথা লেইখ্যা তারপর কয় অমুক জায়গায় আসুন , এর টাকা দিয়ে ভর্তি হ । স্বপ্নজগতের রাজা-মহারাজা হওয়ার গ্যারান্টি ।


















