আমার প্রিয় পোস্ট
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- কীবোর্ডের সমস্যা হলেও পাসওয়ার্ড লিখে কম্পিউটার ওপেন করার উপায় - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- অবশেষে টুথব্রাশ কিনলাম
- মানুষ
- শূণ্যস্থান___পূরণ - ইফতেখার ইনান
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- পেনড্রাইভের ভাইরাস থেকে মুক্তির উপায় - লংকার রাজা
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- ইঁদুর ও সুদর্শন মানুষটি একই জায়গায় মৃত পড়েছিলো /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
জীবন থেকে অনেক দূরে সরে গেছি
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮
প্রিয়তমাসু,
আজকের এই ই-মেইল আর ইন্টারনেট এর যুগে তোমাকে চিঠি লিখতে নিজেরই বড়ই অবাক লাগছে। রেডিও কেমন বন্ধ হয়ে গেছিল মাঝখানে। কিন্তু কেমন করে তা মোবাইলের ভেতর ঢুকে জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু এই চিঠির কোন উন্নতি নাই! কোন আধুনিক পোস্ট আপিসও নেই। তোমার কাছে চিঠিটা যাবে নাকি তা আমি মাত্র পঞ্চাশভাগ নিশ্চিত।
মনে আছে? আমাদের গ্রামের বাড়ির উঠোনে পোস্ট আফিসের আর্দালি এসে প্রতি-রাতে বাবাকে চিঠি দিত। বাবা সুন্দর করে চশমাটা নাকে পরে চিঠি গুলো দেখত। আর তুমি আর আমি অবাক হয়ে বাবার মত হইতে চেতাম। ছোট্ট উঠানের কোণায় সংসার পাততাম। তুমি বউ আর আমি বর। ছোট ছোট হাড়ি-পাতিল আর মায়ের কাছ থেকে চুরি করে আনা কতগুলো আটা আর ময়দার গুড়া। সেটা দিয়ে আমরা দিব্যি ভাত রেধে খাওয়ার ভান করতাম। আবার মাঝে মাঝে ঝগড়া হত। তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার মা কে আমার নামে বলে কান্না-কাটি করতে কত! মনে আছে?
আজকে আমার খুব মনে পড়ছে। যখন তোমার শুধু এই একটি ঠিকানা আমার কাছে বিদ্যমান। তোমার ওখানে কী সেরকম উঠোন আছে? তোমার স্বামী কী আমার মত ঝগড়া করে? আমার মত হাড়িগুলো ছুড়ে ফেলে দেয়?
সেদিন হঠাৎ উত্তরা যেতে বাসে উঠেছিলাম। আরে সেই বাসটা। একদিন পাগলামো করে তোমাকে নিয়ে উঠে উত্তরা পর্যন্ত গেলাম। তুমি যাবে না যাবে না করে কী মজার একটা দিন হয়ে গেল। গেলাম, ঘুরলাম কত কিছু। কিন্তু আচমকা আমার পাশের সীট টা আজকে খালি ছিল। সেটা এত যন্ত্রণা দিলো...যে তোমাকে লিখতে বসে গেলাম। এছাড়া আমার কীই বা করার ছিল?
আমাদের চিরচেনা সেই রেস্টুরেন্টটা আর নেই। সেখানে বিশাল শোপিং মল হয়ে গেছে। ভেতরে ঢুকে সেই কালাম ভাইকে কত করে খুজলাম, পেলাম না। একদিন মানি ব্যাগ না নিয়ে গেছিলাম। কালাম ভাই কীভাবে আমাদের বাঁচিয়ে দিল!
মনে আছে নিশ্চয়ই? অযথা স্মৃতিগুলো আজও আমাকে কাঁদিয়ে মারে। কোন কাজে মন বসাতে দেয় না। অবশ্য কাজও তেমন কিছুই না। ছাপোষা সংসার চালাতে যা লাগে। অথবা বলতে পার, আমার কিছুতেই মন নেই।
অর্পিতাকে বিয়ে করেছিলাম তোমার উপর জিদ ধরে। তুমি কেন সেই ছেলেটাকে বিয়ে করলে তাই। কিন্তু ভাবিনি সারাজীবন আমাকে এভাবে হেরে যেতে হবে। অন্ধের মত করে তোমাকে খুজি সারাটাক্ষণ। কেন জান? শুধু তুমিই জান, অর্পিতা জানে না। মানুষ কীভাবে বদলে যায় তাই না?
আজকে আমিও বদলেছি। কিন্তু কিছুই বদলাতে পারিনি। তোমার কাছে লেখার আর কিচ্ছু নেই। শুধু বলি, গো-ধূলি তে পা ফেলে যখন তুমি বড় হয়েছিলে সেইরকম গো-ধূলি আজকাল গ্রামেও দেখি না। কোথায় হারালো সব! ফিরে পেতে বড় ইচ্ছে হয়!
ইতি
তোমারই কেউ!
তারার হাসি বলেছেন:
চিঠিখানি পড়তে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম কিছুক্ষণের জন্য।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তারার হাসি আপনাকে!
শুভেচ্ছা!
আবু সালেহ বলেছেন:
কোথায় হারালো সব! ফিরে পেতে বড় ইচ্ছে হয়!
ইচ্ছে হলেই কি আর সব ফিরে পাওয়া যাবে...যা হারিয়ে গেছে তাকে শুধু স্বরন করাই যাবে...
তবে লেখার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম...
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই!
শুভকামনা!
রাতমজুর বলেছেন:
১০+
লেখক বলেছেন: ধ্রুব ভাই, ধন্যবাদ।
নতুন ফিচার পাইছেন? আমি পাইনা! ![]()
লেখক বলেছেন: মেহরাব ভাই,
অনেক খুশি হলাম।
ধন্যবাদ...ভালো থাকবেন!
শিরোনামহীন বলেছেন:
হারিয়ে যায় রে ভাই সব হারায়.... স্মৃতি গুলো এভাবে কষ্ট দেয়।
লেখক বলেছেন: ধন্যবাদ শিরোনামহীন,
অনেক ভালো থাকবেন!
রাজর্ষী বলেছেন:
সুন্দর!!
লেখক বলেছেন: ধন্যবাদ!
শুভকামনা রইল!
সবাক বলেছেন:
চিঠি তোমায় এখনো লিখি প্রতিরাতে ১টি করে।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন ভাই!
সবাক বলেছেন:
আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। প্রতিরাতেই নৈ:শ্বব্দ্যের কাছে একটি করে চিঠি লিখি। অনেক কিছুই লেখা হয়, যাবতীয় অনুভূতি লিখতে লিখতে হয়রান হয়ে তারপর ঘুমোতে যাই। (ঘুমই আমার কাছে আসে)এসব চিঠির শিরোণাম অদৃষ্টে উড়োচিঠি।
আজ লিখবো অদৃষ্টে উড়োচিঠি- ৬৭৮ পর্ব
লেখক বলেছেন: আমি পড়তে চাই
সবাক ভাই, পোস্ট করুন! প্লিজ!
চিঠি পড়ে অন্যরকম মজা!
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত ভাই!
আপনিও ভালো থাকবেন!
অ্যামাটার বলেছেন:
চিঠি দিও প্রতিদিন...চিঠি দিও...আমি তো "অর্পিতাকে বিয়ে করেছিলাম তোমার উপর জিদ ধরে।"--এই লাইনটা না পড়লে এটাকে ডায়েরী ভেবেই ধরে নিয়েছিলাম!!
অ্যামাটার বলেছেন:
চিঠি দিও প্রতিদিন...চিঠি দিও...আমি তো "অর্পিতাকে বিয়ে করেছিলাম তোমার উপর জিদ ধরে।"--এই লাইনটা না পড়লে এটাকে ডায়েরী ভেবেই ধরে নিয়েছিলাম!!
লেখক বলেছেন: হুমম...ধন্যবাদ অ্যামাটার!
ভালো থাকবেন!
পথিক৪১৭ বলেছেন:
তোমার ঘরে বাস করে কারা ও মন বলনা, তোমার ঘরে বসত করে কয়জনা, ও মন জাননা, তোমার ঘরে বসত করে কয়জনা ......হায় রে জীবন, বিচিত্র! পিলাস্ ।
লেখক বলেছেন: ধন্যবাদ পথিক!
দস্যু বনহুর বলেছেন:
বহুদ্দিন বাদে একখান চিঠি পড়লাম। ... কঠিন পিলাচ!!!!!!!!!
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল!
মানুষ বলেছেন:
এই ছেলে একটা জিনিয়াস
লেখক বলেছেন: ধন্যবাদ বস!
মানু ভাই, আমি আসলে তেমন কিছু না। ![]()
পারভেজ বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই!
লেখক বলেছেন: আপনি বলার আগেই পড়ে ফেলেছি!
অনেক ধন্যবাদ, আমার ডাকে সাড়া দিয়েছেন তাই!
একরামুল হক শামীম বলেছেন:
গো-ধূলি আজকাল গ্রামেও দেখি না। কোথায় হারালো সব! ফিরে পেতে বড় ইচ্ছে হয়! আমারও ।
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই!
আমারও অনেক ইচ্ছে হয়।
নাঈম বলেছেন:
অসাধারণ লেখা, ইমরোজ। লেখাটি পড়তে পড়তে কিছুটা নষ্টালজিক হয়ে পড়েছিলাম। পুরানো কিছু স্মৃতিও মনে পড়ে গেল।অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি। ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ নাইম ভাই!
ভালো থাকবেন।
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
একদম নিজের কারণে যখন কিছু হারিয়ে ফেলা হয়....তখন...তখন....
কোথায় হারালো সব?
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে!
রুবেল শাহ বলেছেন:
অসহ্য সুন্দরের সরল প্রকাশ................. এই মানুষ গুলো এত ভাল লেখে। অথচ তারা পোষ্ট দেয় খুবই কম............ কিন্তু কেন ?ভাল লাগা রেখে গেলাম...........
শুভচ্ছা রইল
লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল শাহ আপনাকে।
অনেক ভালো লাগলো!
ফেরারী পাখি বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য!
সুরভিছায়া বলেছেন:
পাশের সীট খালি থাকে আজীবন ,ঐ সীটের চির বন্দোবস্থ ব্যবস্থা অনেক সময় করুনমধুর। ভাল লাগা লেখার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হুমম...আপনাকে অনেক শুভেচ্ছা!
লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান।
এইতো ভালই আছি! আপনার খবর কী?
অক্ষর বলেছেন:
জীবিত আছি
লেখক বলেছেন:
আমিও!
লেখক বলেছেন: ধন্যবাদ নিলা!
কুঙ্গ থাঙ বলেছেন:
আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম - গানটার কথা মনে পড়ে গেল। একটা চিঠি পেতে খুব ইচ্ছে করে। আহা কেউ যদি একটা চিঠি পাঠাতো!
লেখক বলেছেন: অনেক প্রীত হলাম আপনার মন্তব্যটি পেয়ে।
সুখে থাকুন ভালো থাকুন!


















