আমার প্রিয় পোস্ট

ধর্ম নিয়ে ব্যবসার আরেকটি উদাহরণ!

০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫

শেয়ার করুন:                   Facebook

আজকে একটা মেসেজ পেলাম। সেটা অনেকটা এরকম,

"মদিনা শরিফের ১ লক্ষ হুজুর এক সাথে মহানবী (সঃ ) কে স্বপ্নে দেখেছেন। তিনি তাদেরকে বলতে বলেছেন, মুমিনদের কাছে বানী পৌছে দাও, তারা যেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর কাছে বেশি করে ইবাদত করেন"। এই মেসেজটি আপনি ১৫ জনকে পাঠাবেন তাহলে ৯ দিনের মধ্যে একটি সুখবর পাবেন, নাহলে নয় বছরেও কোন সুখবর পাবেন না।

মেসেজটা পেয়ে কিছুটা অবাক হলাম। তারপরে প্রেরক মানে আমার বান্ধবীকে ফোন করলাম। দেখি তার কথা বলার সময় নেই। হাপাচ্ছে। জিজ্ঞেস করলাম, "কি হল?"
-দোস্ত এখন কথা বলতে পারবো না।
-কেন?
-দোকানে যাচ্ছি ফ্লেক্সিলোড করতে।
আমি অবাক হয়ে বললাম, "কি হইছে?"
-আরে মেসেজ যেটা তোকে পাঠালাম সেটা মাত্র ১০ জনকে পাঠানো হইছে। আরও ৫ জনকে পাঠানোর পয়সা নাই। ফেক্সি করে পাঠিয়ে তোকে কল দিচ্ছি।

এরপর অবশ্য তার সাথে কথা হয় নাই আজকে। মেসেজটা যে চাতুর্যপূর্ণ এবং কতিপয় ধর্মভীরু লোকজনকে এই মেসেজটা দিয়ে অযথা হয়রানি করা হচ্ছে তা বুঝা যায়। একজন ধর্মভীরু লোক হিসেবে যে কেউ জিনিসটাকে বিশ্বাস করবে এবং ১৫ জন পাঠাবে।

কিন্তু একবার ভেবে দেখুন খবরটার ভিত্তি কত দুর্বল। মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য একদল স্বার্থপর লোক এই কাজ করছে। তার কারণ আমি বলি। দেখুন মেসেজটা দিয়ে আমরা আসলে কার উপকার করছি?
আমি পনের জনকে পাঠালে সেই পনের জন আরও পনের জনকে পাঠাবে। পনের জনের প্রত্যেকে আবার পনের জনকে পাঠাবে। যদি পনের জনকে না পাঠায় ১০ জনকে পাঠাবে। দশ জনের প্রত্যেকে পনের জনকে পাঠাবে। তাহলে একেকটা মেসেজ এ ন্যূনতম যদি ১.৫০ টাকা করে পরে তাহলে হিসেব করে দেখুন মোবাইল অপারেটর গুলো কতটাকা লাভ করছে!

জিপির নাম্বারগুলো থেকে এরকম বেশি করা হয়। আজ পর্যন্ত অন্য অপারেটরে এরকম ভাউতাবাজি মেসেজ পাই নাই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ধর্মব্যবসা! ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ১৮২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১১
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: :) হা হা। এ না হলে........।
২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৭
comment by: অক্ষর বলেছেন: এসব ভাওতাবাজি ও মানুষ বুঝে না

(আপনি কিন্তু পাঠায় দিয়েন, নইলে কিন্তু বিপদ আসন্ন)
৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: +
৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩২
comment by: হিডেন স্ট্রিট বলেছেন: আপনি কিন্তু পাঠায় দিয়েন, নইলে কিন্তু বিপদ আসন্ন :)
৫. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
comment by: গিফার বলেছেন: হা হা হুমম .....

আসলে এগুলা ফালতু মানুষের কাজ যারা সাধারন মানুষ কে বিভ্রান্ত করে.....

এইগুলা ফালতু মেসেজ......
৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
comment by: মানুষ বলেছেন: এমন গায়েবি ইমেল আর ইনস্ট্যান্ট ম্যাসেজ প্রায়ই পেতাম, ফরোয়ার্ড না করলে নাকি আমার চৌদ্দ গুষ্টি নাকে মুখে রক্ত উঠে মারা যাবে। পরে যারা এই সব আউল ফাউল ম্যাসেজ ফরোয়ার্ড করতো তাদের উপযুক্ত ঝাড়ি দেওয়ার পর বন্ধ হইছে।
৭. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: ছোট বেলায় এই জিনিস পাইতাম লিফলেটে, মোবাইল জমানায় পাই এস.এম.এস এর মাধ্যমে এখন এই পদের কিছু ই-মেইল ও পাইছি। পুরাপুরি ফাও ও ধান্দাবাজি জিনিস ।
৮. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
comment by: ইউনুস খান বলেছেন: মানুষ বলেছেন: এমন গায়েবি ইমেল আর ইনস্ট্যান্ট ম্যাসেজ প্রায়ই পেতাম, ফরোয়ার্ড না করলে নাকি আমার চৌদ্দ গুষ্টি নাকে মুখে রক্ত উঠে মারা যাবে। পরে যারা এই সব আউল ফাউল ম্যাসেজ ফরোয়ার্ড করতো তাদের উপযুক্ত ঝাড়ি দেওয়ার পর বন্ধ হইছে।
৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫১
comment by: েক আিম বলেছেন: এইটা তো ধর্ম নিয়ে ব্যবসা না: এইটা বিভিন্ন ভাবেই প্রচারিত হয়: কখনো ধর্ম, কখনো বাচ্চা মেয়েকে নিয়ে:

ইউনুস খান বলেছেন: মানুষ বলেছেন: এমন গায়েবি ইমেল আর ইনস্ট্যান্ট ম্যাসেজ প্রায়ই পেতাম, ফরোয়ার্ড না করলে নাকি আমার চৌদ্দ গুষ্টি নাকে মুখে রক্ত উঠে মারা যাবে। পরে যারা এই সব আউল ফাউল ম্যাসেজ ফরোয়ার্ড করতো তাদের উপযুক্ত ঝাড়ি দেওয়ার পর বন্ধ হইছে।
১০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৪
comment by: মেঘলা মানুষ বলেছেন: এটা শুধু মেসেজে না, ই-মেইলেও আসে।
১১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
comment by: স্বাধীন_০৮ বলেছেন:
আসলে এগুলা ফালতু মানুষের কাজ যারা সাধারন মানুষ কে বিভ্রান্ত করে.....

এইগুলা ফালতু মেসেজ......

 



 


আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৪৯৪৯