আমার প্রিয় পোস্ট

নিয়ন্ত্রিত কারাবাস!

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০০

শেয়ারঃ
0 0 0

যে গাছটি মাটি ছুতে পারল না,

অথচ...দিব্যি কাঁচের বোতলে জন্ম নিয়ে

...............আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে!

তার আষ্টেপৃষ্ঠে লেগে থাকা সময়ের স্বর

...............অথবা মৃদু প্রাণ স্পন্দন ছুয়ে যায় হাজারো প্রশ্ন।

তবু জন্ম তার আজও পর্যবাসিত!

পৃথিবীর চেনাচেনা দেয়াল যেমন ভাঙ্গতে পারেনি মানুষ, তেমনি
অ...স...হা...য় গাছটাও বোতলের কাঁচে আটকে,

...............কোন এক উদ্ধারকর্তার কাছে মুক্তি চায়।

কিন্তু যখন উদ্ধারকর্তাই তাকে কাঁচের বোতলে পানি দিয়ে ভিজিয়ে যায়,

তখন গাছটার বড় ইচ্ছে হলো তারই উপাসনা করতে!

এইখানেই যাবতীয় বোতলের কাঁচ শক্ত হয়।

...............ঠিক যেমন পৃথিবীর আকাশ অভেদ্য মানুষের কাছে!

গাছের পাতায় একটা পাখি বসলে...কী ইতিহাসটাই না হতে পারত!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ! ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৮
আবু সালেহ বলেছেন:

আরে বাহ!!

জটিল কথা.................
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই...

শুভকামনা!

২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
একরামুল হক শামীম বলেছেন:

গাছের পাতায় একটা পাখি বসলে...কী ইতিহাসটাই না হতে পারত!

দারুন
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: শামীম ভাই...অনেক ধন্যবাদ!

ভাল থাকবেন!

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
পলাশমিঞা বলেছেন: ভাইসব খাসা একখান কবিতা লেখছইন। তিনসত্য করে বলছি। শুনেন চাইলে আমি আবৃত্তি করতে পারব ?
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আব্দুল ভাই। কেমন আছেন? সব চলছে কেমন?

জ্বি আপনার ইচ্ছে হলে আবৃত্তি করতে পারেন!

শুভকামনা সহ!

৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
বিষাক্ত আলো বলেছেন: নিয়ন্ত্রিত কারাবাস! -নামটা অনেক সুন্দর !!! :)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।

ভাল থাকবেন!

৫. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬
অপ্‌সরা বলেছেন: খুব সুন্দর কবিতা!
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ অপ্সরা।

ভাল থাকবেন, শুভকামনা !

৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
সুখী মানুষ বলেছেন: হুম.. ডেপ্থ আছে কথায়। সুন্দর।
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ সুখী মানুষ।

অনেক শুভকামনা আপনার জন্য!

১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ বিমা।

শুভকামনা রইল!

৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪০
পলাশমিঞা বলেছেন: ভাইসাব আপনার কবিতা হুনবা ;)


Click This Link
১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: ওয়াও.........প্রথম আমার কবিতার আবৃত্তি অন্য কারও মুখে শুনলাম।

খুব ভাল লেগেছে। আব্দুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ভাল লাগছে!

৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৫৯
মানবী বলেছেন: অদ্ভুত!

কবিতার শিরনাম, ছবি আর কবিতার বক্তব্য সব চমৎকার ভাবে একসুত্রে গাঁথা!!!

কবিতাটির জন্য অনেক ধন্যবাদ!

+
১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ মানবী!

চির পরিচিত কিছু শব্দ থেকে বের হতে সচেষ্ট আছি।

বার বার আসবেন, স্বাগতম!

 

মোট সময় লেগেছে ০.৯৩১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ