somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ইরান দর্শন, ভয়াবহ অভিজ্ঞতা!

২৫ শে জুন, ২০০৯ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(প্রিয় পাঠক, ইরান নিয়ে আমার কোন ইন্টারেস্ট নাই। কিন্তু এখন আমি এইসব খবর রাখতে বাধ্য। কারণ একটা পত্রিকায় রিপোর্টিং করতে হচ্ছে। আন্তর্জাতিক সব খবর আমার দেখতে হয়। যা হোক, খবর বের করতে গিয়ে আমার যে দশা হয়েছে সেটাই তুলে দিলাম। প্লিজ, আমাকে নব্য ইরান বিশেজ্ঞ বলবেন না!)

সিএনএন- এ একটু আগে দেখলাম একজন প্রত্যক্ষদর্শী পুলিশের মাইরের বর্ণনা দিতে গিয়ে বলছেন, তারা মানুষকে পশু গণ্য করে পশুর মত মারছেন। কথাটা যে বলছিল, সে কেঁদে কেঁদে বলছিল। তাঁর কথা শুনে শুনে সিএনএন এর খবর পাঠকও দেখি কেঁদেই ফেলছেন। বলছেন, ভাই আপনি সেভ থাকেন, আর আমাদের সাথে যোগাযোগ রাখেন।

ভিডিও এর পর ভিডিও আসছে সিএনএন এ। বিবিসি অবশ্য একটি এড়িয়েই চলছে ইরানকে বলা যায়। তাদের কাছে এইসব খবরের তেমন কোন মূল্য নেই দেখলাম। আরেকটা কারণ হতে পারে সেটা হলো, সিএনএন এর আই রিপোর্ট আছে। সেটা বিবিসির নাই।

চ্যানেল ঘুরিয়ে চলে গেলাম আল-জাজিরাতে। সেখানে নিচের বারে লেখা উঠছে, সেন্ড আস লেটেস্ট অন ইরান।
সেখানেও দেখি এক প্রত্যক্ষদর্শীর ফোন। তিনিও কাঁদো কাঁদো। এবং আল-আজিরায় দেখি সিএনএন থেকেও ভালো ভালো ভিডিও পাঠাচ্ছে মানুষজন। যাকে বলে মেরে একেবারে ঠান্ডা করে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের।

ব্লগে বসার আগে আমি এসব একেবারেই বিশ্বাস করতে শুরু করেছিলাম। যে আসলেই মনে হয় এসব হচ্ছে। এটা মিডিয়া প্রপাগান্ডা না। কিন্তু পরক্ষণেই আবার মনে হচ্ছে না না, ব্লগে দেখে তো মনে হয় এসব মিডিয়ার কারসাজি।

আচ্ছা কোথায় যাই বলুন তো? কে আসল খবরটা দিতে পারবে? কাকে বিশ্বাস করা যাবে?

আল-জাজিরায় ঠায় বসে রইলাম। প্রত্যেকটা খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছি। দেখছি আর শুনছি। একটা খবর দেখলাম, মাহমুদ আহমেদিনেজাদ বৈঠক করছেন বুলগেরিয়ার প্রেসিডেন্টের সাথে। রুটিন বৈঠক। সেখানে হাজার খানেক ক্যামেরা ফোকাস করছে আহমেদিনেজাদকে। তিনি হাসছেন।

আচ্ছা, ইরানে না মিডিয়া ব্যান? তাইলে? ওখানে মিডিয়া গেল কেমন করে?

যাক বাবা, সহজেই বুঝলাম, মিডিয়া প্রপাগান্ডা। আরে...ঠিক তখনই, ইরানের রাস্তায় আবারও বিক্ষোভের নতুন ভিডিও। নতুন হাঙ্গামার ইউটিউব খবর। রাস্তায় রাস্তায় আগুন জ্বলছে। পুলিশের ডান্ডা আবারও দেখা যাচ্ছে। মেয়েরাও ইট পাটকেল মারছে।

ভাই কোনটা বিশ্বাস করি? কারটা বিশ্বাস করি?

১৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×