আমার প্রিয় পোস্ট
- মৌলিক সংখ্যা নিয়ে আমার কিছু কথা - তারছিড়া..
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- গান শোনা যাবে এখন ভিন্ন মাত্রায়! - হাসান জোবায়ের
- এবার যে কোন অনলাইন রেডিও শুনুন আপনার (ওয়ার্ডপ্রেস বা জুমলা) সাইটে!!! - রাসেল আহমেদ (রাসেল)
- php mysql coonection দিতে হলে নিচের নিয়ম দেখুন - স্বনীড়
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ১ম পর্ব ) - বল্টু মিয়া
- আপনি কি আপনার কম্পিউটারের "Autorun.inf " Remove করতে চান - মোস্তাফিক
- Wavin' Flag - গানে গানে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা... - দি ফ্লাইং ডাচম্যান
- সাহায্য চাই পোস্ট! প্রথমআলো থেকে লেখা কীভাবে ইউনিকোডে কনভার্ট করে ওয়ার্ড ফাইল বানাবো? - হমপগ্র
- বিশ্বের ১০টি বিস্ময়কর ব্রিজ!!!!!!!!!! - পর্ব ৩ - মুভি পাগল
- দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা.... - সারওয়ার ইবনে কায়সার
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- বিজ্ঞাপনের রকমফের.........আজিব সব আইডিয়া - সারওয়ার ইবনে কায়সার
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- Split Personalities:: আপনি সুস্থ আছেন তো? - আইরিন সুলতানা
- Summer of 69 :: বুয়েটিয়ান ভার্শন(আমার প্রথম ভিডিউ পুষ্ট) - ভাঙ্গা পেন্সিল
- কথোপকথন: পূর্ণেন্দু পত্রী - সুজন ১২
- মেডিটাশনঃ কোয়ান্টাম মেথডের ফ্রি বাংলা অডিও MP3 ডাউনলোড করুন - রনি৪৪৬
- তুমি সন্ধ্যার মেঘমালা - অপ্সরা
- রাজাকার জামাত শিবিরকে কোপানোর জন্য সব চেয়ে সেরা গান / মাকসুদ(নিষিদ্ধ) রিপোষ্ট.। - আবুল বাহার
- যাও পাখি বলো তারে - লিরিক্স ও গীটার কর্ড - শাহারিয়ার আহমেদ
- ভাল লাগা কবিতা................ - বিপাশা দেবনাথ
- উড়াধুরা প্রেমের কবিতা - সুলতানা শিরীন সাজি
- Esnips থেকে ডাউনলোড ,বিনা কষ্টে বহুত আরামে করবেন - চিকনমিয়া
- তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও ... - প্রভাৎ ঋষি
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- হে নিদারুণ সুসময়, তুমি উচ্চারণ করো, কবির মৃত্যুতে আমাদের কিছু আসে যায় না! - মৃদুল মাহবুব
- Esnips থেকে গান ডাউনলোডের উপায় - রাশেদ
- নগ্নিকা এবং মনন ভূমে কাঠঠোকরার কেরামতি - আকাশচুরি
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- ক্যাচালের সিরিয়াস পোস্ট - ক্যাচাল
যারা বদলাতে বলেন তারা কতটুকু বদলেছেন? প্রসঙ্গ প্রথম-আলো সম্পাদকের বাড়ি
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫
লুৎফু ভবন, প্রথম-আলো সম্পাদক মতিয়ুর রহমানের বাড়ি।
দেখুন, পাশের বাড়িটি মাত্র ৬ তলা।
এই এলাকায় ৬তলার উপরে কোন বাড়ি নেই।
মতিভাই এর বাড়ির ফ্রন্ট ভিউ!
লালমাটিয়া ব্লক বি বাড়ি নাম্বর ----। প্রথম আলো সম্পাদকের বাড়ি। সেই বাড়িখানা ৮ তলা। অথচ অত্র এলাকায় ৬ তলার উপরে বাড়ি করার কোন অনুমতি নেই। কিন্তু আমাদের মতি ভাই, প্রথমআলোর সম্পাদক তিনি কিভাবে এইখানে আটতলা বাড়ি উঠিয়েছেন জানতে ইচ্ছে করে। নিশ্চয়ই ওনার হাত অনেক লম্বা, নাহলে আসেপাশে বড় বড় ডেভেলপার (যেমন রুপায়ণ এবং ডোম-ইনো) ৬ তলার উপরে বিল্ডিং বানাতে পারে নাই।
আইনের ধার কেন তিনি ধারলেন না, অথবা আইন কি ওনার বেলাতেই অন্যরকম?
প্রশ্ন থেকেই যায়, আমাদের মতি ভাই নিজে কতটুকু বদলেছেন? অথচ বদলে দাও, বদলে যাও বলে মানুষের মাথা নষ্ট করছেন, পত্রিকায় এবং টিভিতে বিজ্ঞাপণ দিয়ে।
আমার বক্তব্য অত্যন্ত সাধারণ। এই কর্পোরেট ধান্দার স্লোগান নিয়ে যারা লাফাচ্ছেন তারা কিন্তু একবিন্দুও বদলায়নি। তাহলে মানুষকে তারা কিভাবে বদলে যেতে বলেন?
এখন কি করার আছে জনাব মতিউর রহমানের? আছে একটাই, বাড়িটিকে ভেঙ্গে ছয়তলায় নামিয়ে আনা। আমি বলব, মতিউর রহমান, আপনি ভাঙ্গা শুরু করুন, বাকিরাও ভাঙ্গবে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রথম-আলো সম্পাদকের বাড়ি! ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হুম!
লেখক বলেছেন: কি স্লোগান!
এস বাসার বলেছেন:
বলার কিছু নাই। প্লাস।
লেখক বলেছেন: আমারও বলার কিছু নাই!
রাতমজুর বলেছেন:
মতিউর রহমান, আপনি ভাঙ্গা শুরু করুন, বাকিরাও ভাঙ্গবে
লেখক বলেছেন: হুম! তবে উনি ভাঙ্গবে বলে মনে হয় না!
নাঈম বলেছেন:
জোর যার মুল্লুক তার......
লেখক বলেছেন: হুম! সত্য কথা!
তুহিন২৭ বলেছেন:
বদলাইছেন তো জালিয়াতি কইরা ৮ তলা বানাইছেন, আমাদেরকেউ হয়তো এমনতর বদলাইতে কচ্চেন।
লেখক বলেছেন: তাই হয়তো!
গিফার বলেছেন:
হা হা হা বেশ.....+
লেখক বলেছেন: কেমন আছেন গিফার ভাই????
অনেক শুভকামনা আপনাকে!
গিফার বলেছেন:
আছি ভালোই ধন্যবাদ.....হাসান ভাইয়ের রিপ্লাই এর জন্য অপেক্খা করতেসি । wp বাংলা সেটাপ দেবার ব্যাপারে। আপনি ও মনে হয় ?
লেখক বলেছেন: আরেরে হয়, আমিও অপেক্ষায় আছি! ইস! ভাবেন, সামহোয়ারের মত নিজেরও একটা সাইট হতে পারে! কি ওসাম!
লেখক বলেছেন: সম্ভব না...উনি অস্পৃশ্য!
সুইট বলেছেন:
আপনে তো কিছুই বোঝেন নাই কেউ ৮ তলা বানাইতে পারে নাই সে বানাইয়া বদলে দিছে।
তারা এরকম বদলের কথাই বলছে..........খিক খিক
লেখক বলেছেন: হুম! আসলেই আমি অনেক বোকা ![]()
গিফার বলেছেন:
আপনার প্রশ্ন দেখলাম আপনি একটা languages নামে ফোল্ডার বানিয়ে নিন তাইলেই হচ্ছে wp-content ফোল্ডারে, যদি আগের থেকে না থাকে।
লেখক বলেছেন: আমার মেসেঞ্জার লগ ইন হচ্ছে না। ফেইসবুকে আসছি!
সর্বদাবেলায়েত বলেছেন:
ছবিগুলা কি আপনি নিজে তুলেছেন? ভালো হয়েছে।
লেখক বলেছেন: হুম! ধন্যবাদ!
মনির হাসান বলেছেন:
লাজওয়াব ...
লেখক বলেছেন: হুম!
লেখক বলেছেন: হুম! সেটাও দুই নম্বরি করে বানানো। এখানে সরকারি ভবনগুলোও ৬ তলার উপরে নেই। কারণ এখানে ৬ তলার বেশি করার অনুমতি নেই।
যে করছে সে অন্যায় করছে। প্রথম-আলোর দিন বদলের সম্পাদকের কাছ থেকে এহেন দুই নম্বরি আশা করা যায় না!
দৃষ্টি বলেছেন:
সাম্যের কবি, নজরুলের সাথে মিলিয়ে বলতে চাই " তুমি শোয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নীচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিচে"
লেখক বলেছেন: হ! তাইতো!
কুয়াশায় ডাকা বলেছেন:
সুইট বলেছেন: আপনে তো কিছুই বোঝেন নাই কেউ ৮ তলা বানাইতে পারে নাই সে বানাইয়া বদলে দিছে।
তারা এরকম বদলের কথাই বলছে..........খিক খিক
একমত
দেখা যাক এতে উনার কোন ভাব-উদয় হয় কিনা ?
পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মুভি পাগল বলেছেন:
জটিল পোস্ট। একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে। এখন যদি সংশ্লিষ্ট ব্যক্তির টনক না নড়ে তবে..............
"৬ তলার বেশি করার অনুমতি নেই।" এটা ভুল তথ্য।
ফিউশন ফাইভ বলেছেন:
অপপ্রচারেরও একটা ধরন আছে। কিন্তু এটা হয়ে গেছে (বসুন্ধরার টিস্যু পেপার ভোরের ডাক) ঢালাও ব্যক্তিবিদ্বেষ। লুৎফু ভবনের সবকিছুই নীতিমালা অনুযায়ী করা হয়েছে। এ সংক্রান্ত সব কাগজপত্র মতিউর রহমান পরিবারের কাছে আছে। রাজউক কিংবা গৃহায়ণ কর্তৃপক্ষ চাইলেই সেটা দেখতে পারে। কিন্তু এমন অভিযোগ উঠার পরও তারা যাচ্ছে না কেন? যাচ্ছে না এ কারণে যে, সেখানে কোনো অনিয়ম হয়নি, তারা কোনো অনিয়ম খুঁজে পাবে না। তারপরও বাংলাদেশ বলে কথা, এখানে যার যা খুশি প্রচারণা চালাতে পারে!
চাষী বলেছেন:
উনার বেতন কত ? আগেতো কমিউনিস্ট পার্টির পেপারে পেটে ভাত চাকরি করতেন। তারপর প্রথম আলো। কয়েকবছর চাকরি করেই এত বড় বাড়ির মালিক। অবিশ্বাস্য। দুদক এগুলি তদন্ত করেনা কেন ?
হা...হা...হা... বলেছেন:
সব খুঁজা এইটা পাইলেন? প্রথম আলো সম্পাদকের অনিয়মের সাথে বসুন্ধরার অনিয়ম পাল্লায় তুলে একটি মাপদেন তো দেখি পাল্লা কোন দিকে হেলে?
রাজর্ষী বলেছেন:
সেখানে যে ৬ তলার বেশী করার অনুমতি নাই সেটার প্রমান দেখান।
আবু সাঈদ আহমেদ বলেছেন:
ভাই উনিতো এইটা বদলে যাওয়ার শ্লোগান দেয়ার আগে বানাইছেন.... বানানোর পর থেকে উনার মনে বদলে দেওয়ার বাসনা জাগছে... পুরানো কাসুন্দি নিয়া ঘাইটেন না... খালি গণ্ধ আর গণ্ধ.............সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।
প্রমান ছাড়া বাড়ির ছবিটা ছেপে পাঠকদের হালকা রস দেবার চেষ্টা করেছে আমাদের সময় আর ব্লগে সেসবেরই জের চলছে।
রূম্মান বলেছেন:
খাড়ান আমি আইতাছি ডিনামাইট লইয়া.........
বাঙ্গাল বলেছেন:
হাহাহাহাহা...হাহাহা...হাহাহাহা। থামতেছে না।
আশক বলেছেন:
cholchhe choluk......................................
উসীমজদ্দীন বলেছেন:
মতিউর রহমান ভাল লোক না হতে পারেন। কিন্তু আপনার এই তথ্যটি সঠিক তার স্বপক্ষে কোন যুক্তি প্রমাণ আপনি উপস্থাপন করতে পারেননি। মতিউর রহমানের বাড়িটি যে অবৈধ তার দলিল পত্রাদি দেয়ার জন্য আপনাকে অনুরোধ করছি।
হায়রে দুনিয়া বলেছেন:
ওই এলাকায় ৬ তলার বেশি বাড়ির অনুমতি নাই, এই তথ্যটা কই পাইলেন। আমি যদ্দুর জানি শুধু এয়ারপোর্ট এলাকায় এই ধরনের নিষেধাজ্ঞা থাকে (৪ তলা। লালমাটিয়া তো এয়ারপোর্ট থেকে বহুহুহুহুত দূরে। ওইখানে এই restriction থাকার কি কারন???
সোমহেপি বলেছেন:
উনার একসময়ের স্লোগান ছিল'কেউ খাবে কেউ খাবেনা তা হবে না তাহবেনা'আর এখন স্লোগান হচ্ছে অনেকের বিল্ডিং থাকবে আমার থাকবে না তা হবে না তা হবেনা'
অশ্বথবৃক্ষ বলেছেন:
ফিভাদার পারফরমেন্স দেখে খুশি লাগলো ।
বাতিল প্রতিভা বলেছেন:
২৮ নং মন্তব্যের জবাব চাই ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















আগে নিজে চোর হোন। তাহলে চোরের কার্যকলাপ গুলি বোঝা যাবে।