আমার প্রিয় পোস্ট

শীতের প্রথম...!

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

শেয়ারঃ
0 0 0

আমি সেদিকের পথে হাটছি আজও,
কুয়াশায় ঢাকা আকাশের নিচে, চাঁদহীন রাত্রির সতেজ আঁধার।
আমি সেদিকেই যেতে চেয়েছি মধুর চাঁদহীন রাত্রির সাথে।
একটি কুয়াশা ঢাকা ভোরের কাছে...গন্ধ মেখেছি শীতের।
আমি ভোরের কাছে রেখেছি কল্পণার সাতরং,
বাতাসের কাছে নিছক মধুর গল্পগুলো।
সাদাটে আলোয় অস্বচ্ছ ভোরের পাখি হয়ে উঠেছি সমস্ত কিছুর উপরে।
পাহাড় পর্বতের গা থেকে হিমালয়ের পাদদেশে।

শেষবারের ছবি এঁকে নিচ্ছি দেহভরে, আকাশের নিচে পা পরে ভীষণ
রাত্রিকে ভালোবেসে।
একদা তবু, সন্ধ্যের গাঁয়ে ছিলে তুমি একা একা,
স্বপ্নের জাল বোনা শেষে হয়েছিল পথে দেখা।
সেই শুভ্র শাড়ির আঁচলে হারানো দিনের মত,
আমি পথে হেটে যাই, দূরের কোথাও, দেখে প্রেমিকার সারমেয়!


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাশীতের প্রথম ;
প্রকাশ করা হয়েছে: ছেড়া কাগজ  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯৩২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ