somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আর টিপাইমুখের বিরোধিতা করি না!

২৪ শে জুন, ২০১০ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিলো যখন আমি টিপাইমুখ বাঁধের বিষয়ে সক্রিয় প্রতিবাদ করেছি। টিপাইমুখ নিয়ে অনেক সেমিনারে গেছি। অনেক বিশেষজ্ঞ মতামত শুনেছি। নিজের মনে ভারতের এহেন পদক্ষেপকে ঘৃণা করতে শুরু করেছি।

কিন্তু আজ আমি ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করি না।

কেন জানেন?

কারণ একদিন হঠাৎ করে আমার বন্ধুরা বেড়াইতে চাইলো। গন্তব্য বুড়িগঙ্গা নদীর তীর। আমি খুশি হয়ে ওদের সাথে রওনা দিলাম। তবে বুড়িগঙ্গায় পৌছে আমি হতবাক হয়ে গেলাম। আমার কন্ঠস্বর ক্ষিণ থেকে ক্ষিণ হলো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম।

নৌকায় উঠেছিলাম। বুড়িগঙ্গায় বন্ধুদের সাথে। আমার শুধু মনে হচ্ছিল একটা বিশালাকার ড্রেনের মধ্য দিয়ে নৌকা চলছে। নৌকা চলছে, এমন সময় আমার এক বন্ধু বমি করে ফেলল। অসম্ভব রকমের অবস্থা হলো তার। দুর্গন্ধে আমরা সবাই নাকে কাপড় দিয়ে রেখেছিলাম।

বন্ধুটি যখন নৌকায় চিৎ হয়ে শুয়ে পড়ল, আমরা মাঝিকে বললাম, নৌকা তীরে ভিড়াও। মাঝি কর্কশ কন্ঠে বলল, এক ঘন্টার টাকা দিয়ে হবে।
আমি বললাম, দিবো। তবুও তীরে ভিড়াও।

বুড়িগঙ্গার যে পাড় দিয়ে নৌকায় উঠেছিলাম, আর যে পাড় দিয়ে নৌকা থেকে নামলাম, সেটার অবস্থা অবর্ণনীয়। পাড়ের পাড়ে, নানারকমের ফলের পঁচা অংশ। নানা রকমের আবর্জনা। পাড় থেকে কিছুটা দূরে চোখ মেললে দেখা যায় আসানমঞ্জিল, নবাব বাড়ি, যেটা সগৌরবে সেখানে দাঁড়িয়ে আছে।

আমার ধারণা পাল্টাতে শুরু করলো।

এই কিছুদিন আগেই আবার গেলাম তুরাগ নদীতে। অবাক হয়ে দেখলাম বিশ্বইজতেমা ময়দানের উপকন্ঠে অবস্থিত তুরাগের প্রায় ৮০ ভাগ ভরাট হয়ে গেছে। এবং নদী বলতে যা দেখা যায় তাকে একটা খাল বললেও যেন খালের অপমান হয়।

আমাদের দেশের নদীগুলো কে নষ্ট করছে? এই প্রশ্নের কি জবাব হবে? ভারত? যদি তাই হয় তাহলে আমরা কেন আমাদের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যার এ অবস্থা করেছি? এর জন্য দায়ী কি ভারত? একবার ভেবে দেখুন।

নদী ড্রেজিং বলে একটা শব্দ আমরা প্রায়ই শুনি। সেই ড্রেজিং কোনদিন হবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে একটি সংগঠন বুড়িগঙ্গা ড্রেজিং করার আগে একটা তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে অতিরিক্ত খরচের কারণ জানানো হয় এইভাবে, নদীর গভীরে ত্রিশফুট পুরো পলিথিনের আস্তরণ সরাতে এই ব্যয় হবে।

আমেরিকার আছে মিসিসিপি, ইংল্যান্ডের আছে থেমস। কোনদিন সেগুলো দেখা হয়নি। তবে টিভিতে যখন দেখি সেই নদীগুলোর পাড় কি চমৎকার ভাবে বাঁধাই করা, নদীর টলটলে পানি ঘুরে ফিরছে, তখন আমার বুড়ি গঙ্গার কথা মনে পড়ে যায়। তখন প্রচন্ড কষ্ট হয়।

আমরা কেন নিজেদের কর্মকান্ডের দিকে আজও তাকাই না। অন্যদেশ আমাদের সাথে কি করছে, তার ২০% সত্য হলে আমরা টেনে সেটাকে ৮০% করতে ব্যস্ত। অথচ নিজেদের হঠকারীতা, নদীগুলোর সাথে চরম খারাপ আচরণ আড়ালেই থেকে যায়।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×