আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

ইমরোজ 

প্রথম অপেক্ষা!

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০২

পিচ-ঢালা রাস্তা কিছু গলি পর...
আলোর ঝলকানি লাগা সতেজ বারান্দা।
ওপাশ থেকে চাঁদ উঁকি দেয়, এপাশ থেকে আমি।
অকস্মাৎ বলে ওঠে শীতল বাতাস ভালোবাসি।
বারান্দার আসেপাশে অস্থির চোখ।
বিচ্ছিন্ন অনুভূতি, ভালোবাসার সাতরং...
একপাশে পরে পরে সময়ের অপেক্ষা।
এই এলো......

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

লাস্যময়ীর হাত ধরা...

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৭

সন্ধ্যা সাড়ে সাতটা। তখনও আকাশ পুরো কাল হয়নি। একতলার ছোট্ট বারান্দায় বসে আকাশ দেখছে অনব। তার চোখে উৎকন্ঠা। যেখানে এসেছে সেটা মোটেও ভাল জায়গা নয়। পার্টি হচ্ছে। অর্চির জন্মদিন আজ। অর্চি অনবের দুই বছরের বড়। তবে দুজনই খুব বড় নয়। একজন আঠার আরেকজন ষোল।

অর্চির বাবা মা যেকোন পার্টিতে মদের...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

একা প্রশ্নের মুখে

১১ ই জুন, ২০০৮ রাত ১০:০৫

অন্ধকার কেমন রোমান্টিক হয়। মন কেমন উদাসীন। অথবা একটা একটা করে স্বপ্নগুলো এলোমেলো উড়তে থাকে। মনের দেখা পাওয়া যায় না।

অনেকদিন ধরেই এমন একটা যুদ্ধের মধ্য দিয়ে চলতে হচ্ছে অনবের। হাতের কাছে কোন স্থির কিছু নেই। সবকিছুই চলমান মনে হচ্ছে। একটা একটা করে দিন যেমন আকাশের চাঁদের দেহটা খেয়ে ফেলে তেমনি...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বৃত্তের বৃত্তান্ত!

০৪ ঠা জুন, ২০০৮ রাত ১২:১২

সেদিনের মত করে যখন আবার রাত্র নামলো,
অচেনা অন্ধকারে আগের মত করেই
কোন ত্রিচক্রযানে ইতঃস্তত একটি মুখ।

হাতে পুরনো দেয়াশলাই কাঁধে ঝুলানো ব্যাগ।
রাতের চাঁদ তখন অস্পষ্ট,
সেয়ানা গাছের পাতাগুলো নিরর্থক কাপছে।
তখন একরাশ ধোয়া বের হয়ে এলো পুরে যাওয়া ফুসফুস থেকে।...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বিষাক্ত সঙ্গী/ ইমরোজ আহমদ

০২ রা মার্চ, ২০০৮ রাত ১:৩০

পথ আর কতই বা? বেশি নয়। এই সংকীর্ণ পথের মাঝে হেটে চলা। যেন অনন্তকাল এরকম পট এঁকেছে শহরবাসী। ১৬১০ সাল থেকে ঢাকার পথচলা। সেই থেকে আজ অবধি পরিবর্তন অনেক, তবু মানুষের পরিবর্তন নেই।

এই যে রাজপথ; কথা বলে অধিকারের।
দেয়াল নিঃশর্ত মুক্তি চায় কার।
অথচ প্রতিটি মানুষই বন্দী। তাদের কারাগার তো দেয়ালের...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

বিদগ্ধজন / ইমরোজ আহমদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫২

অনবের পথচলা কবে শুরু হলো বলা কঠিন। নিঃসঙ্গতার দেয়ালে দেয়ালে যখন শূন্যতাও অর্থ খুজে ফেরে।

জন্মসূত্রে পাওয়া এক কঠিন অভিশাপ তাকে একঘরে করে রেখেছিল একযুগেরও কিছু বেশি সময়। বাবা মায়ের মমতার রূপ তার সেভাবে দ্যাখা হয়নি। দু'জনের মধ্যে ছিলো বিস্তর দূরত্ব আর ব্যাক্তিত্বের স্নায়ুযুদ্ধ। এসবের হাত ধরেই রাস্তায় নামা। প্রথম...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

প্রথম প্রেমের কবিতা, অনবের হাতে/ ইমরোজ আহমদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৩

মেয়েটির নাম বুশরা। একা একা স্কুলের বেঞ্চিতে বসে বই পড়ছিলো। হাতে একটা ছোট্ট পেন্সিল। সেটা দিয়ে দাগিয়ে নিচ্ছে ভবিষ্যৎ।

এই মেয়েটিই অনবের প্রথম ভালো লাগা। ওর পাখির নীড়ের মত দুটো চোখ দেখেই অনব প্রথম প্রেমের কবিতাটি লিখেছিলো। সেদিন আকাশ রোদেলা ছিলো অথবা শরতের মতই নীল। দু'তিনটা ডানা মেলা চিল স্কুলের...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

অনবের জন্মদিন, জাতিস্বর/ ইমরোজ আহমদ

২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০২

কোন এক ভোর চারটার সময়ে ভূমিষ্ট হলো কেউ। শাঁ শাঁ বাতাসের শব্দ। নীরবতাকে বিদ্ধ, বিদগ্ধ করে দিচ্ছে বিজন কোন বাড়ির উঠান। একটি সন্তানের জন্মের খবর। নতুন সত্ত্বা নতুন প্রাণ, নতুন মৌলিকতা। তবু তাকে বাঁধানো হয় আমাদের ছকে। হারিয়ে যায় মৌলিকতা!

স্বাগতম,
একটি বিদগ্ধ নগরীর দ্বারে।
নিঃশ্বাস ফেলে যায় অন্ধ নাসিক্য, ধূলিকণা,...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে

অনবের প্রয়ান দিবসে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৪৪

অনব, একটি কাল্পনিক চরিত্র ঢাকার রাস্তায় লাল নীল আলোতে তার বাস।

কখনও স্টেশনে কখনও ভাঙ্গা রাস্তার পাশে,
আবার কখনও অনবের ঘর হয়ে উঠে
বিবর্ণ কোন পুরানো দালান।
স্থায়ী ঠিকানাহীন এই চরিত্রটি এই সেদিন মাত্র বুঝতে শিখেছে,
প্রখর রোদে ঘুরে ফেরে অস্ফুট জলের আর্তনাদ।...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.৮৮৪২ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার আমি।
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪৬৮টি
  • মন্তব্য করেছেন: ৬৩৫৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৭৪৭৭টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১৯৯৪২৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ