দুপুরের বারান্দা

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩

শেয়ারঃ
0 0 0

দুপুরের বারান্দা

মনে হলো এক্ষুণি হলুদ স্কার্ট পড়ে বারান্দায় আসবে তুমি;
টবে ফুটে থাকা ফুলগুলি উপেক্ষা করে
হবে উদাস; এমন-ই দুপুরবেলা বইবে বাতাস ...
কি যেন নাই, কেন যেন নাই ...
এইরকম ভাবনায়, না-থাকাটাই পড়ে আছে, বারান্দা জুড়ে
আমি ভাবছি, হলুদ র্স্কাট পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছো তুমি!

রিকশা করে যাচ্ছে মা ও মেয়ে
একটা খালি রিকশা, তারপর
ঘণ্টা বাজাচ্ছে, কে যাবে, কে যাবে ...
ত্রস্ত শূণ্যতা বসে নড়েচড়ে
আইসক্রীমওয়ালা ... চলে যাচ্ছে গাড়িগুলা
কে যাবে, কে যাবে ...

মন্থর মন আমার দুপুরের রোদে
চা'এর দোকানের ছোট্ট ছেলেটাকে দেখে;
নিরব বারান্দার নিচে কথা বলে যাচ্ছে যারা
টেনে নিয়ে গেলো তারা আমাকে তাদের দলে

কথায় কথায় আমি ফেলে যাই তাকে,
কথার শূণ্যতায় ... হলুদ র্স্কাট-পড়া একটা মেয়ে
বারান্দায় জড়োসড়ো দাঁড়িয়েই থাকে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫
ফকির ইলিয়াস বলেছেন: মন্থর মন আমার দুপুরের রোদে
চা'এর দোকানের ছোট্ট ছেলেটাকে দেখে;
নিরব বারান্দার নিচে কথা বলে যাচ্ছে যারা
টেনে নিয়ে গেলো তারা আমাকে তাদের দলে

খুব ভালো লাগলো !
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯
লাল দরজা বলেছেন: পছন্দ হইছে, দারুন!
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ভাল্লাগলো, জেনে।

৩. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৩
আকাশনীল বলেছেন: জোস, পাশের বাড়ির মেয়েটা র কথা মনে পরল যেন;)
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: তাই!

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৩

লেখক বলেছেন: অাজিব

৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
তারিক টুকু বলেছেন: ভালো হয়েছে। আরো লিখুন।
২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।

৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
মুক্তি মণ্ডল বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগলো।
৭. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫১
ইমরুল হাসান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৪১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছোট ছোট পাথর, হৃদয়ের পাথরগুলি জমে থাকে তার পাশে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ