হ্যামলেট
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭
হ্যামলেট
এবার আমাকে দাও নিবৃত্তি
যখন মঞ্চের ভেতর থেকে নেমে আসছে অন্ধকার
মানুষগুলি কেবল ছায়া ব্যতীত আর কিছুই নয়, তখন
এই নির্বোধ পাঠ থেকে আমাকে বিরত করো
জলন্ত অগ্নিকুন্ডের ভেতর অবশেষে ফাঁপা ধোঁয়াও যে
তারও আছে শেষ হয়ে যাওয়ার পূর্ণতা, বিরতি ও বিশ্রাম;
অনন্যোপায় আমাকেই কেবল বলো না
দুর্গ প্রাচীরে উৎকীর্ণ শোকলিপিগুলি পড়ে যেতে
যুদ্ধবন্দী মৃতদের, বারবার।
১৯৯৮
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর হয়েছে।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অনেক সুন্দর হয়েছে।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














