আমার প্রিয় পোস্ট
- ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন( Facebook Timeline) এক্টিভেট করে নিন আপনার প্রোফাইলে খুব সহজে
- বল্টু মিয়া
-
খেলবেন নাকি আগের দিনের জনপ্রিয়/ছোটবেলার অল টাইমস ফেবারিট গেমসগুলো!
- অংকন কুরী
- আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মেলাও হাতে - জয়নুল হক
- দলিল লেখার সময় ক্রেতাকে যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে - সৈয়দ আমিরুজ্জামান্
- ::::মাউন্ট এভারেস্টঃ ম্যালোরি- আরভিন অন্তর্ধান রহস্য! :::: - সৌম্য
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভানু বন্দোপাধ্যায়---কখনো শুনে দেখেছেন কি? - ফেলুডার চারমিনার
- মারফিসূত্র বা Murfy's Laws - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলা বানানের প্রায়োগিক কিছু ভুল: প্রয়োজন সাধারণ সতর্কতা - আলাউল হোসেন
- আমার দেখা সেরা শর্টফিল্ম গুলোর কালেকশন, একটি মাস্টওয়াচ পোস্ট - নিয়নের আলো
- ৭ খানা ইংরেজি গ্রামার শেখার ইবুক ফ্রিতে ডাউনলোড
- নিশাচর নাইম
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
- Photo Editing এর সাতকাহন - ইভা লুসি সেন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার নিরেট দেশপ্রেমের স্বাক্ষী দেয় সিআইএ'র সিক্রেট টেলিগ্রাম ০৩২৫/০৯৫০Z.....এবং অনেক অজানা কথকতা....... - দাসত্ব
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- ডিজিটাল ক্যামেরা কিনতে হলে - অরূপ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- হুমায়ুন আজাদের কিছু নির্বাচিত প্রবচন - জানজাবিদ
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- একটি টেকি পোস্ট মারামারি পোস্টও বটে আপডেট - রাজসোহান
- ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

- হাসান জোবায়ের
- পলিটিক্যাল জোকস (পর্ব- ১) - সন্দীপন বসু মুন্না
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- আপনার WINDOWS XP এর লগিন স্ক্রীন পরিবর্তন করুন খুব সহজে - এমদাদ খাঁন
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- উইন্ডোজ ইনষ্টল করুন মাত্র কয়েক মিনিটে - *সাইদুর রহমান*
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- বাংলাদেশ ও বিশ্বের বিশেষ দিনগুলো ... - মামন
- নিজেকে কি ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু মনে হচ্ছে? (ছবি পোষ্ট) - মে ঘ দূ ত
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- IELTS ফ্রি ডাউনলোড এর কারখানা (নতুন) !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৪ - পরিবেশবাদী ঈগলপাখি
- লোড শেডিং - হাসান মোহাম্মাদ
- ডিজিটাল ক্যামেরা আর ফটোগ্রাফি বিষয়ক যত পোস্ট লিংক আর্কাইভ - জিনিয়া আফরিন
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কিভাবে পাবেন - প্রদীপ মিত্র
- রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ - জুল ভার্ন
- সমালোচনা সস্পর্কে উক্তি - মুম রহমান
- জাতিসংঘের একটি বিশেষ সার্ভে - কাঙাল
- শিবনারায়ণ দাশ - বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রথম নকশা-প্রণেতা - রাগিব
- DOI : ২ টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ? - দাসত্ব
- ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র - কাঙাল মামা
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য? - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যেভাবে : সংকলিত - হাসমত০০৯
- english writing software::এখখান মানচুমারা খ্য়রাতি পোস্ট - রচীত
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- একাত্তর নিয়ে যে বইগুলো পড়া দরকার : : একটি তালিকা - শাহিন০৩
- জেনে রাখুনঃ আমাদের সমাজে প্রচলিত কিছু কথা যা হাদীস নামে পরিচিত কিন্তু বাস্তবে এগুলো কোন হাদীস নয়। - আব্দুর রহমান
- আমার স্মৃতিতে হুমায়ুন আজাদ: যেভাবে তাকে হাসপাতলে নিয়েছিলাম এবং পরবর্তী ঘটনাগুলো... - হাসান শরিফ
- ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি প্রসঙ্গ - মুকুল
- XP Genuine করুন : Microsoft এর মাথায় কাঁঠাল ভেঙে খান - নাফিস ইফতেখার
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর - ইউটার্ন
- ক ব র - জসীমউদ্দীন - ইউটার্ন
- সামুতে ১৮+ পোস্টের সংখ্যা প্রায় ২২,০০০ - গোপাল ভারঁ
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আমার বন্ধু - রিপোস্ট ৭ পর্ব একত্রে - অপরাজিতা ০০৭
- ব্যানানা বাংলাদেশ-১ (ইকোনমিক হিটম্যান)মডিফাইড - বাঙ্গাল
- সম্পর্ক ...... - ~স্বপ্নজয়~
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- নবীজির অন্দরমহলের রাজনীতি: সহীহ বুখারী মোতাবেক - ইবনে উজজা
- স্পাইসি জোকস (১৮++) - সন্দীপন বসু মুন্না
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ১ - রাগিব
- গুগল কথন - ৪ : ব্রিন আর পেইজের কথা - রাগিব
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- নবীনদের জন্য - নাদান
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
রি-পোস্ট : ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করবেন যেভাবে
২৬ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪৭
সম্প্রতি টি.আই.এন নাম্বার করেছি। তাই ঢাকায় বসবাসরতদের কিভাবে, কোথায় যেতে হবে জানিয়ে দিচ্ছি। নতুন করে বোধহয় বলবার দরকার নেই যে ব্যক্তি করসীমা এখন ১,৬৫,০০০ টাকা। যাই হোক টি.আই.এন করতে হলে প্রথমেই জানতে হবে আপনার কর অঞ্চল এবং সার্কেল অফিস।
যদি আপনার নাম A, B, C, D, E অথবা F দিয়ে শুরু হয় তবে -
বৈতনিক সার্কেল ৭, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩০০৪০)
যদি আপনার নাম M দিয়ে শুরু হয় তবে -
বৈতনিক সার্কেল ৮, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩০১৫২)
[যারা নামের শুরুতে মোহাম্মদ পুরোটা লিখেন তারা এখানে কাগজ জমা দেবেন। আর যাদের নামের শুরুতে "মো:" তারা নামের পরের অংশ যে আদ্যাক্ষর দিয়ে শুরু সেই সার্কেলে কাগজপত্র জমা দেবেন। যেমন কারও নাম যদি হয় মো: বদিউজ্জামান, তাহলে তার সার্কেল অফিস হবে ৭।]
যদি আপনার নাম G, H, I, J, K অথবা L দিয়ে শুরু হয় তবে -
সার্কেল ৪১, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৩৬৭৩৭)
যদি আপনার নাম N, O, P, Q, R, S, T, U, V, W, X অথবা Z দিয়ে শুরু হয় তবে -
সার্কেল ৪৩, কর অঞ্চল ৪, ঢাকা (ফোন: ৯৩৫২৯০৭)
জেনে গেলেন আপনার সার্কেল অফিস ও কর অঞ্চল। সবক'টি অফিসই সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব ভবন-এর বিপরীত পাশে একটি গলির ভিতরে।
১। এবার আপনার নামের আদ্যাক্ষরের সাথে মিলিয়ে যে সার্কেল অফিস ও কর অঞ্চল হয় তার উপ-কর কমিশনার বরাবর ১০০০ টাকার একটি পে-অর্ডার করে ফেলুন যে কোন ব্যাংক থেকে।
২। এখান থেকে ডাউনলোড করে নিন তিন পাতার এ্যাপ্লিকেশন ফরমটি ও পূরণ করুন। [ফরম-এর ৮ নং ঘরে পে-অর্ডার নাম্বার, তারিখ, ব্যাংকের নাম ও শাখার নাম লিখুন]
৩। এ্যাপ্লিকেশন ফরমটির দুই কপি জমা দিতে হবে ফলে মোট আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ছবি সত্যায়িত করার দরকার নাই।
৪। যে প্রতিষ্ঠানে চাকরী করছেন তার আই.ডি কার্ডের ফটোকপি অথবা শেষ মাসের বেতন বিল অথবা পুরো বছরের বেতনের স্টেটমেন্ট -এর যে কোন একটির প্রয়োজন হবে।
তাহলে আরেকবার চেক করে নিই কাগজপত্রগুলো।
ক। পাসপোর্ট সাইজ ছবি সহ দুই কপি পূরনকৃত আবেদন ফরম।
খ। ব্যাংকের পে-অর্ডার
গ। ৪নং পয়েন্টে উল্লেখ করা যে কোন একটি কাগজ।
সাবধানতার জন্য বা রেকর্ড রাখার জন্য পুরো সেটের ফটোকপি করে রাখুন এবং কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দেয়ার সময় ফটোকপি সঙ্গে রাখুন।
কাগজ জমা দেবার সময় তারা একটি রিসিট দেবে অথবা আপনার কাগজের ফটোকপিতে রিসিভ লিখে দেবে। স্বাভাবিক নিয়মে একমাসের মধ্যে টি.আই.এন নাম্বার পেয়ে যাবার কথা। ![]()
আর অস্বাভাবিক নিয়মের কথা নাইবা বললাম
। আমাকে বলেছিল ২ দিনের মধ্যে করে দেবে। আমি বললাম তাড়াহুড়ার কিছু নাই, স্বাভাবিক নিয়মে হউক। ১৫ দিনের দিন পেয়ে গেছি। ![]()
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জর্জিস বলেছেন:
২০০৮ এ টিআইএন নাম্বার করেছি....কিন্তু মাঝে ২০০৯ এ ট্যাক্স দেইনি! ...এইটার উপায় কি?
লেখক বলেছেন: ট্যাক্সেবল ইনকাম না হইলে ট্যাক্স দিবিনা কিন্তু আয়কর রিটার্নটা তো জমা দিবি। আয়কর রিটার্নটা জরুরী। যাইহোক তোর তো মনে হয় সার্কেল ৩৬, কর অঞ্চল ৪, ঢাকা। এই নাম্বারে কথা বলে দেখ : ৯৩৩৬৬৬৯। ওরা বলতে না পারলে আমাকে জানা আমি স্যারদের কাছে জিজ্ঞাসা করে জেনে নেব।
লেখক বলেছেন: একবার টিআইএন করলে আমৃত্যু আয়কর রিটার্ন জমা দিতে হবে। গুলি মিস হলেও এটার কোন মিস নাই।
লেখক বলেছেন: এত ধইন্যা দিয়েন না গো ... আবার ট্যাক্স ধরবে ।
মৃদুভাষী বলেছেন:
আরো একটু বিস্তারিত লিখবেন ? যেমন- টিআইএন কি, কেন করতে হয়, কাদের জন্য এটা দরকার বা প্রযোজ্য, ইত্যাদি। আমার কোন ধারনাই নাই বললে চলে। এটার অবশ্য একটা কারনও আছে, আমি তেমন লেভেলের না যে এটা বিষয়ে কোন ধারনা রাখতেই হবে।
আমার মনে হ্য় এখানে আরো অনেককেই পাওয়া যাবে আমার মত ক্ষুদ্র।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: আয়কর দিতে গেলেই কেবল আপনার টিআইএন নাম্বার করে নিতে হবে। আয়করের আবার বেশ কিছু ভাগ আছে। যেমন : প্রতিষ্ঠানের আয়কর, ব্যক্তি আয়কর ইত্যাদি। এখানে আমি যে প্রসেসের কথা বলেছি তা ব্যক্তি আয়কর যারা দিতে চান তাদের জন্য টিআইএন নম্বর করার জন্য। প্রতিষ্ঠানের আয়করের ব্যাপারটা আরও জটিল এবং আমার নিজেরও এই ব্যাপারে ধারণা নাই।
যাদের জন্য প্রযোজ্য :
১। চাকুরীজীবিদের জন্য হিসেবটা বেশ সহজ। মাসিক মূল (বেসিক) বেতনকে ১৪ দিয়ে গুন করে যদি তা ১,৬৫,০০০ টাকা অতিক্রম করে তবে বাড়তি টাকার উপর আয়কর দিতে হবে। যেমন: কারও বেসিক যদি ১২,০০০ টাকাও হয় তাহলে তার বাৎসরিক আয় (১২,০০০ x ১৪) = ১,৬৮,০০০ টাকা। সুতরাং তিনি আয়কর দেবেন (১,৬৮,০০০ - ১,৬৫,০০০) = ৩,০০০ টাকার উপর ১০% হারে ৩০০ টাকা। [১৪ দিয়ে গুনন দেয়ার কারন ১২ মাস এবং ২ টি উৎসব ভাতা যোগ করে]
২। পৌরসভা, বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকায় যদি দ্বিতল বা বহুতল বিল্ডিং থাকে এবং যার পরিমাণ ১৬০০ বর্গফুট হয় তবে তার মালিককে আয়কর দিতে হবে।
৩। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন এবং প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসার ক্ষেত্রে আয়কর দিতে হবে।
৪। রেজিস্টার্ড প্রফেশনালস যেমন: ডাক্তার, উকিল, চার্টাড একাউন্ট্যান্ট ইত্যাদি
এছাড়াও আরো কিছু ক্রাইটেরিয়া আছে।
টিআইএন করলে বা আয়কর দিলে সরকার থেকে নানান সুযোগ সুবিধা দেয়া হবে বলা হচ্ছে । এর মধ্যে একটি হচ্ছে টিআইএন না থাকলে সরকারী আবাসনগুলিতে আবেদন করা যায় না ।
ব্যাংকের কিছু কিছু স্পেশাল ক্রেডিট কার্ড পাওয়া যায় না ইত্যাদি।
আবার পরে এ ব্যাপারে বিস্তারিত লিখব আশা রাখি। ধন্যবাদ।
মৃদুভাষী বলেছেন:
আপনার এই পোস্ট টি অনেক কাজের এবং উপকারি হবে।
মানচুমাহারা বলেছেন:
আগামীতে কাজে দেবে মনে হচ্ছে।
লেখক বলেছেন: কাফফারা পরে দিস। সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় আছে। এখন আমার খনসালঠেন্সি ফি দে।
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
মাত্র টিন করলেন, কয় বছর পরে বুঝবেন... এইটা কুন টিন... ঢেউটিন না মুড়ির টিন....আর এই টিনে কত প্রকার ঢেউ আছে... এরা যা করে মূলত ৩/৪ বছর কিছুই করবে না, হটাৎ বলবে আপনি কোনো সহায়ক কাগজ পত্র জমা দেন নাই। শুধু হিসাব বিবরনী জমা দিসেন.. সুতরাং এই গুলা গ্রহনযোাগ্য নহে... তার পর... ৫০ হাজার টাকার একটা ট্যক্স ধরাই দিবো...
কইব রাইতে ফোন দিয়েন...দফা রফা কইরা ২৫/৩০ এ সমাধান হইব..
বাকীটা আর নাই কইলাম..
তাই আমার পরামর্শ হলে.. যারা টিন করছেন... প্রথমেই কর বিবরনী দাখিল করার সময় অবশ্যই একজন উকিলের/কর প্রাক্টিশনারের কাছ থেকে করা বিবরনী পরামর্শ নিয়ে দাখিল করবেন...
তা হলে আগামীতে আর নাজেহাল হতে হবে না..
লেখক বলেছেন: আপনার সাথে সহমত। তবে ব্যাক্তি আয়কর রিটার্ন ফরম আরও সহজ করা হচ্ছে। এখনকার ৮ পাতার ফরম ৩/৪ পাতায় নামিয়ে আনার জন্য বর্তমান চেয়ারম্যান স্যার নির্দেশ দিয়েছেন।
আমিতো ভেবে রেখেছি প্রথমবারেই যা দেখানোর বেশি করে দেখিয়ে দেব। আর আপনার পরামর্শ সবার জন্য অবশ্য পালনীয়।
বনের আগুন বলেছেন:
ামি ২০০৭ এ টিন নো কোরি,কিনটু রিটারন কোনোডিন ডেিনি।২০০৯ এ ামার ওফিস ৪০৩৮ টাকা কেটে একটা কাগোজ ঢোরিয়ে ডেয়। াগের টিন নো মোনে াচে ,কিনটু মুল কোপি নাই,কি কোরবো?
নোটুন রেজ কোরবো? না পোরোনো জোরিমানা সোহো ডিবো?
এক ুকিল বোলেচে ২০০৭ ঠেকে পরটি ডিন ৫০ টাকা কোরে ফাইন????
কেমনে ডিমু?
দাদা বোলে ডেন।
ডোননোবাড
লেখক বলেছেন: আপনার অফিস থেকে যেহেতু আয়কর কেটে নিয়েছে সেটা আপনার টিআইএন-এর বিপরীতে জমা করা হয়েছে কিনা জেনে নিন। আর আপনাদের অফিসের যদি আয়কর পরামর্শদাতা থেকে থাকে তার কাছে পরামর্শ নিন। ব্যাপারটা ফেলে রাখবেন না। নতুন টি.আই.এন না নিয়ে পুরনোটা এ্যাক্টিভ করাটাই ভাল হবে।
মৃদুভাষী বলেছেন:
আপনাকে আবারও অনেক ধন্যবাদ। সমস্ত আজে-বাজে পোস্টের ভিড়ে এই ধরনের পোস্টগুলো প্রায় সবার জন্যই অনেক কাজের এবং উপকারি।
হ্যা, আপনার যদি আরো জানা থাকে তাহলে এবিষয়ে বিস্তারিত লিখে আলাদা একটা পোস্ট দিলে বরং ভাল হবে।
যেহেতু এসব বিষয় সরকারি নিয়ম-নীতির ব্যাপার, এগুলো নিয়ে মানুষ সবসময়ই অশেষ ভোগান্তির শিকার হয়, তাই এগুলোর ব্যাপারে ভাল ধারনা রাখা উচিত।
হক মাহবুব বলেছেন:
ভাই একটা কথা জানতে চাইছিলাম।আমার একটা টিআইএন আছে, কিন্তু যখন এই নম্বর পেয়েছি তখন কোন সার্টিফিকেট আমাকে দেয় নাই বা আনিনি। এখন কি করি।
লেখক বলেছেন: উপরে দেয়া নিয়ম অনুযায়ী নামের আদ্যাক্ষরের সাথে মিলিয়ে সংশ্লিষ্ট কর সার্কেলে ফোন করুন। আর প্রয়োজনীয় কাগজ দেখিয়ে ডুপ্লিকেট সার্টিফিকেটও তোলা যায়।
লেখক বলেছেন: কাজে লাগবে জানলে ভাল লাগে।
লেখক বলেছেন:
রাশেদ মেকানিক্যাল বলেছেন:
ভাই আমি জজ কোর্ট থেকে ১ জন উকিলের মাধ্যমে টিন নাম্বার নিই।কিন্তু টিন নাম্বারের কাগজ পাওয়ার পর আমি ২২ পুরানা পল্টন আয়কর অফিসে যাওয়ার পর জানতে পারি কাগজটা ভুয়া।
এখন আমি যে টিন নাম্বার পেয়েছি তাহলে ত তাও ভুয়া।
তবে কি আমাকে আবার টিন নাম্বারের জন্য আবেদন করতে হবে?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















