কৃষিবীদ খোরশেদ আলমের ডায়েরী
‘‘খোরশেদ”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ
প্রথম কথা
“I with teach you
How to Love’’
সবেত আকাশে মেঘ জমেছে
ঝড় উঠবে,বিদ্যূৎ চমকাবে,বজ্রপাত হবে,-----তারপর------ মৃত্যু
* এক নজরে খোরশেদ আলম
নাম- খোরশেদ আলম
পিতা-মরহুম সিরাজ
মাতা-মোছাম্মৎ জুহুরা খাতুন
* জন্ম-৬ই নভেম্বর ১৯৭৩ ইংরেজি রোজ মঙ্গলবার ১০ই শাওয়াল ১৩৯৩ হিজরী ।
* মৃত্যু- ২৯শে জানুয়ারী ২০০২ ইংরেজি
১৫ই মাঘ ১৪০৮ বঙ্গাব্দ
১৪ই জিলকাদ ১৪২২ হিজরী
রোজ মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার চুড়ান্ত পরীক্ষায় কৃতিত্ব অর্জনের পর সনদ পত্র সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় থেকে আসার পথে ত্রিশাল নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাহাদাত বরন করেন।
* ভাই-মেঝ মুহাম্মদ শওকত আলম(চাকরীজীবি) ছোট ভাই জাহাঙ্গীর আলম(ব্যবসায়ী)
* বোন-বদিউন্নেসা,রেহেনা আকতার,সেলিনা আকতার,আয়েশা বেগম,মনোয়ারা বেগম (মুন্নি) ।
* শিক্ষাগত যোগ্যতা:
# এস.এস.সি-১৯৮৯ সনে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পরীক্ষায় (বিজ্ঞান) প্রথম বিভাগে উত্তীর্ন হন।
# এইচ.এস.সি-১৯৯১ সনে কক্সবাজার সরকারী কলেজ হতে এইচ এস সি (বিজ্ঞান) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ন হন।
# ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার(স্নাতক)-১৯৯৭ সনে বাংলাদেশ
কৃষি বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার (অনার্স) দ্বিতীয় বিভাগে উত্তীর্ন হন।
# ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার (স্নাতকোত্তর)-২০০০ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ সাইন্স ইন এগ্রিকালচার (মাস্টর্স) চুড়ান্ত বর্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ন হন।
একনজরে ডায়রীর উল্লেখযোগ্য কিছু কথা
সবসময় দুশ্চিন্তামুক্ত থাক
প্রেমঘঠিত ব্যাপারে একবারে নিষেধ।
আর আমার লক্ষ্য ম্যাজিষ্ট্রেট অবশ্যই অবশ্যই অবশ্যই প্রাণপন চেষ্টা চালিয়ে যাব হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও-খোরশেদ
(তার এ স্বপ্ন পূরণ হওয়ার পথেই মর্মন্তিক সড়ক দুর্ঘটনায় চিরদিনের জন্য থেমে গেল তার লক্ষ্য)
* ব্যক্তিগত পদক্ষেপ
“ যে ব্যাক্তি আত্মসমালোচেনার দ্বারা জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে সেই মহামানব।”
পদক্ষেপ :১
খোরশেদ, তোমাকে একটা কথা অবশ্যই মনে রাখা উচিত এই ভার্সিটির অন্যান্য ছাত্র আর তুমি এক নও,কারণ তোমার জীবনে যে ঝড় বয়ে গেছে
সেটার ক্ষতিপূরণ তোমাকে অবশ্যই করতে হবে। আর এজন্য অন্যান্য ছাত্রের চাইতে তোমাকে একটু বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং ভাল রেজাল্ট করতে হবে। ***
পদক্ষেপ:২
খোরশেদ,তোমার মনে রাখা উচিত তোমার পিতা নেই,আর সেজন্য তোমার ভাই বোনদের প্রতি তোমার একটা দায়িত্ব আছে,তাদেরকে গড়ে তোলার,তাদেওে ভরনপোষন করার দায়িত্ব তোমারই,ফ্যামিলিকে সচ্ছল করার দায়িত্ব তোমারই,তোমারই,তোমার ছোট ভাই কোটি টাকা ইনকাম করলেও তোমার প্রতি ফ্যামিলির চাওয়া পাওয়া ,ভাই-বোনদের চাওয়া-পাওয়া এটা কি পূরণ হবে? তোমার দায়িত্ব নিশ্চয়ই তোমাকেই করতে হবে। চিন্তা করে দেখ কত কষ্ট দিয়েছ ওদেরকে।
পদক্ষেপ:৩
তোমার পিতা তোমাকে কত আদর করেছে! তা কি তোমার মনে আছে?
তোমার পিতার আশা-ভরসা কি ছিল? তুমি এ পর্যন্ত তোমার পিতার জন্য কি করেছ? তোমার ফুফুর জন্য কি করেছ? তোমার জীবনটা তো এরকম হওয়ার কথা না। তোমার জীবন হতে ংরসঢ়ষব, সংগ্রামী,নি:স্বার্থ অর্থাৎ সব কিছু বিলিয়ে দেওয়ার জীবন। চিন্তা করে দেখ তুমি কোন পর্যায়ে আছ?
পদক্ষেপ:৪
তোমার মনে রাখা উচিত তুমি একজন মুসলমান,তুমি আল্লাহ, রাসুল, আখেরাতকে বিশ্বাস কর। কিন্তু কাজে কর্মে তোমার সেই বিশ্বাস প্রমান পাচ্ছে কি? সারা জীবন কতটুকু পূণ্য সঞ্চয় করেছ তার হিসাব একবারও করেছ? কতটুকু পাপ করেছ? তার হিসাব করলেও পাপ মোছনের ব্যবস্থা করেছ কি? এভাবে তো জীবন চলে না,একদিন না একদিন মরতে হবে। সুতরাং যেভাবে চলাফেরা করতেই জবাব কি দেবে আল্লাহর কাছ চিন্তা করে দেখেছ? চিন্তা করে দেখ কারণ জীবনের সুসময় যৌবন বেশি দিন থাকবেনা আপাতত শেষ পর্যায়ে সুতরাং বুঝতেই পারতেছ তোমার কি করতে হবে?
পদক্ষেপ:৫
অতীতের সব ঘটনা ভূলে গিয়ে নতুন জীবন শুরু কর, না হলে তোমার দ্বারা কোন পদক্ষেপ পালন করা সম্ভবপর নয়, না হলে চিন্তা করে দেখ পার কিনা?
* নীতি বাক্যঃ
# খাঁটি, সরল, এবং সুস্থ হচ্ছে সেই মন, যা ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করে-স্যামুয়েল জনসন।
# মানুষ যখন আল্লাহকে ভয় করতে শেখে তখন অন্তত অন্তরে কোন মানুষের ভয় থাকতে পারে না-ইবনে সিনা।
# সমালোচনা হচ্ছে মহৎলোকের পোশাক পরিস্কার করার জাশ বিশেষ-স্যার হেনরী ওঠন।
# আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের ১ম গুড়তত্ত্ব-ইমারসন।
# পড়াশুনা ও প্রসূতি চর্চা অত্যন্ত কষ্টকর হলেও এর ফুল অত্যন্ত মধুর।
# খ্যাতিকে ধরে রাখতে জানলে তা ক্রমশ বৃদ্ধি পাবেই।
* গুরুত্বপূর্ন কিছু কথা:
# যার আশা নেই এবং ভয় নেই তার ভবিষ্যৎ জীবন অন্ধকার।
# জীবনে প্রতিষ্ঠার জন্য কয়েকটি ভৌত ভিত্তি:-
১.কম হাসি ও কম আড্ডা।
২. নিয়মিত পড়াশুনা,ঘুম,খাওয়া-দাওয়া।
৩. সুশৃঙ্খল ও অনড় নীতি,অবিচল নিষ্ঠা,ধৈর্য্য ও পরিশ্রম,নিয়মিত প্রার্থনা ও মানুষের উপকার করা।
সময়ের সঠিক বন্টন ও ব্যবস্থা।
# তোমার যত ইচ্ছা তুমি নাও বা খাও,এবং মনে রাখ,তারপর তোমার সঙ্গীর কাছ থেকে ও তাই নাও দুইটা মিলে যোগ কর । তারপর আমি তোমাকে যা দিলাম তাও যোগ কর। সবগুলো দুই ভাগ করো তোমার সঙ্গীরটা তোমার সঙ্গীকে দিয়ে দাও,এখন তোমার হাতে কতটা আছে তা আমি বলতে পারব। উত্তর আমি যা দিয়েছি তার অর্ধেক।
ব্যক্তিগত:- অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে।
*** এই ভার্সিটির একজন সাধারণ ছাত্র আর তুমি এক নয় । তোমার জীবনে যে একটা ঝড় বয়ে গেছে সেটা তোমাকে পদে পদে মনে রাখতে হভে।
* কৌতুক:
@ শিক্ষক-এই ছেলে পড়া বলো
ছাত্র-পড়া হিগ্যা আহি নাই স্যার
শিক্ষক-হোয়াই?
ছাত্র-হোয়াইলে(শোয়াইলে)
হোয়াইতে পারের তবু পড়া কইবার পারুম না স্যার।
@ শিক্ষক-ফুল কত প্রকার
ছাত্র-এপ্রিল ফুল,হাউজফুল,ওয়ান্ডার ফুল,বিউটি ফুল ও গাছের ফুল।
@ শিক্ষক-অ’মাশা কাকে বলে?
ছাত্র-আম খাইয়ার আশাকে আমাশা বলে।
@ শিক্ষক-তুই একটা আস্ত গরু। রোজ স্কুলে কানমলা খাস।
ছাত্র-স্যার কি বোকা,আমি তো ছোট,তাই আমাকে বাছুর বলা উচিত।
@ শিক্ষক-বিভক্তি কত প্রকার?
ছাত্র-৩ প্রকার,যথা ১.পিতৃভক্তি ২.মাতৃভক্তি ৩. গুরুভক্তি ।
@ শিক্ষক-বলো ঘড়ি না থাকলে আমাদের কি অসুবিধা হতো
ছাত্র-ভাল হয় তো স্যার
শিক্ষক-তার মানে
ছাত্র-মানে স্কুলে দেরী করে আইতাম কিন্তু লেট অইতো না স্যার।
* অংক শুধু ভয়ের নয়,আনন্দের ও
যে কোন একটি বইয়ের যে কোন ১টি পৃষ্টা খোল,পৃষ্টা সংখ্যাটি খেয়াল করো,ঐ পৃষ্টার ১ম নয় লাইনের মধ্যে যে কোন ১ম লাইন বেচে নাও । আবার সেই লাইন থেকে নয়টি শব্দ থেকে যে কোন ১টি শব্দ বেচে নাও,প্রথমেই সেই পৃষ্টার সংখ্যাটি দ্বিগুন করে দাও। তারপর ৫টি চার গুন কর,গুনফলের সংগে ২০যোগ কর। এখন যোগফলের সংগে তোমার বেচে নেওয়া লাইনের সংখ্যাটি যোগ কর। এর সংগে যোগ কর ৫,যে যোগফলটি হল তাকে আরও ১০ দিয়ে গুন কর। এখন গুনফলের সংগে চেছে দেওয়া শব্দের সংখ্যাটি যোগ কওে দাও। এখন যে যোগফল আসবে তা থেকে ২৫০ বাদ দাও। এখন দেখতো যে সংখ্যাটি তুমি পেলে তার মধ্যে তোমার বইয়ের নিদিষ্ট পৃষ্টা সংখ্যাটি বেচে নেওয়া লাইন আর শব্দের সংখ্যাটি আছে কিনা।
* কোন নারী কথা কয় না?
ডিকশনারী।
* কোন বাগানে গাছ নাই
মনের বাগানে।
* বাড়ীর মধ্যে ঘর,ঘরের ভিতর ঘর
মশারী।
* শিখতে হবে:-
১. উন্নতজাতের গরু পালন।
২. উন্নতজাতের ছাগল পালন।
৩. উন্নতজাতের হাঁস-মুরগী পালন।
৪. মৌ পালন।
৫. ইংরেজি স্পিকিং কোর্স।
৬. অংক শিক্ষা।
৭. বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা শিখা।
৮. সর্বোপরি ভাল রেজাল্ট-ফাস্ট কাস।
৯. কৃষিতত্ত্ব সার্ভিস,বি.সি.এস জ্ঞান অর্জন।
শেষ কথা-
আমি ভাল আছি
কেন যে আমার জীবনটা এরকম হলো?
আমি ভাল আছি
কেন যে আমার জীবনটা এরকম হলো?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।