somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিতবে বাংলাদেশ: জিতবে সাকিব; জিতবে সাবেক, জিতবে হাসিনা খালেদা আর জিতব আমরাও

১০ ই মার্চ, ২০১১ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার উৎসব হবে। আবার জিতবে বাংলাদেশ। আমাদের এই হত দরিদ্র দেশে খুব বেশী উপলক্ষ আমরা পাই না যাতে সবাই একসাথে আনন্দ উদযাপন করতে পারি। প্রধানমন্ত্রী কিংবা বিরোধীদলীয় নেত্রী সবাই এই একটি ক্ষেত্রে একমত পোষন করে, জাতির সাথে এক হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দল সেই উপলক্ষটি অনেকবার এনে দিয়েছে। ডান- বাম , ধনী গরীব সব বিভেদ আমরা ভুলে যাই শুধুমাত্র একটি জয়ে। আর পরাজয়ে আমরা সবাই হতাশ হই, কষ্ট পাই। পরাজয়ের কষ্ট সইতে না পেরে কতবার যে ভেবেছি আর খেলায় দেখবো না। কিন্তু যখনই বাংলাদেশের খেলা চলে আসে তখন আবার ব্যস্ত হয়ে পড়ি। ভাবি আজকে হয়তো ভালো করবে। আমরা এমনই পাগল একটি জয়ে যেমন সুখের সাগরে ভাসি কোন কোন পরাজয় তেমন হতাশার অতল গহব্বরে ডুবে যাই। তাইতো আবেগ নিয়ন্ত্রন করতে না পেরে আমরা কত কিছুই না করি....তা তো শুধু এই কিেকেটের প্রতি ভালবাসা থেকেই।
ওয়েষ্ট ইন্ডিজের সাথে আমরা হেরে গেছি খুব চরমভাবে যা কেউ আশা করিনি। কিন্তু যা হয়েছে তা মেনে নেয়া ছাড়া আর কোন বিকল্প আমাদের নেই। এই পরাজয় নিয়ে এখনো পযর্ন্ত যা হচ্ছে আমাদের ক্রিকেটের জন্য খুব বেশী মঙ্গলজনক হয়তো হবে না। আমরা সবাই মনে হয় একসাথেই ভুল করে চলেছি। একদিকে আমাদের উর্চ্ছংখল আচরন ছিল তাৎক্ষনিক প্রতিক্রিয়ার বহিপ্রকাশ এই আচরন এখন অনেকটা নিয়ন্ত্রনে কিন্তু খেলোয়াড়দের মাঝে একটি বিভাজন যে তৈরী হল (সাবেক /বর্তমান) তা হয়তো রয়ে যাবে অনেকদিন।
সাবেক প্লেয়াররা এখন যে সব বিষয় নিয়ে সমালোচনা করছেন তা হয়তো আরো আগে করলে বাংলাদেশ দলের জন্য ভাল হতো। দল যখন জয়ী হয় তখন কোন সমালোচনা থাকে না কিন্তু হেরে গেলেই অনেক সমালোচনা বের হয়। বাংলাদেশ দলে স্পোশালিষ্ট স্পিনার নেই এই কথা এখন উঠছে কেন?

সাবেক এক প্লেয়ারের চিঠি দেখলাম, অনেকমূল্যবান বিষয় তিনি উপস্থাপন করেছেন। বিশেষ করে সাকিবের আচরন নিয়ে কিন্তু তিনি নিজের নামটিই প্রকাশ করলেন না! এত আত্মবিশ্বাসের অভাব কেন? আমরা জানি আমাদের ক্রিকেটের জন্য সাবেকদের কি অবধান ছিল, নতুনরা চাইলেও তা অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের আজকের যে অবস্থান তার সবচে বড় নায়ক আকরাম খান। আমার স্মৃতি যদি প্রতারনা না করে সে দিনটির কথা বলছি ১৯৯৭ সালের ৪ এপ্রিল। সে দিন ছিল শুক্রবার বাংলাদেশের সাথে হল্যান্ড কিংবা স্কটল্যান্ডের (ঠিক মনে নেই কোন দেশ) খেলা ছিল। হারলেই বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন শীপের সেমিফাইনালে উঠতে পারে না। একপর্যায়ে বাংলাদেশ হেরে যাওয়ার উপক্রম। কিন্তু আকরাম খানের অপরাজিত ৬৭ রানের উপর ভর করে বাংলাদেশ জয়লাভ করে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়। পরের ইতিহাস সবার জানা সুতরাং সাকিব আল হাসান যদি তাদের পারপরমেন্স নিয়ে প্রশ্ন তুলে সেটি খুবই দু:খজনক। দর্শকের সাথে অসভ্য আচরণ আমাদের দারুনভাবে আহত করে। আর সাবেকদেরও উচিত দলের বির্পযয়ে শুধু সমালোচনা না করে তাদের পাশে দাড়ানো। কাধেঁ হাত দিয়ে বলা উচিত খারাপ করেছিসতো কি হয়েছে পরের ম্যাচে নিশ্চয় ভাল করবি।

গত কয়েকদিনে যা হবার হয়েছে। এ সব কিছু ভুলে যেতে চাই। সাকিবের বাংলাদেশ হেরেছে ,আমরা সবাই একসাথে হেরেছি কিন্তু দর্শকের সাথে তুমি যা করেছো তাতে শুধু তুমিই হেরেছো, আমরা হারিনি। তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি। তোমাকে আমরা বুকে টেনে নিব। কাধেঁ নিয়ে চড়ব টেকনাফ থেকে তেতুলিয়া। তোমরা এগিয়ে চল তোমাদের সাথেই আছি থাকব চিরকাল যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকে। শুধু একটি কথা বলতে চাই শ্রদ্ধা করো সাবেকদের আর আমরাও কি একটু শ্রদ্ধা পেতে পারি না।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×