যারা আমার মত হতাশায় ভুগছেন তাদের জন্য এই পোস্ট উৎসর্গ করলাম .. নববর্ষের শুভেচ্ছা হিসেবে ......
ছোট বড় নানা কারণেই আমরা কখনও না কখনও বিষণ্নতা বোধ করি । কেউ কেউ কিছু সময়ের জন্য , কেউ বা আবার অধিক সময়ের জন্য বিষণ্নতায় ভোগে । যেটা অসুস্থতার পর্যায়ে পড়ে ।
সমস্যা হলো , বিষণ্নতার ব্যাপারটি সব সময় সঠিক ভাবে বোঝা যায় না .. আমি এখানে কিছু বিজ্ঞানভিত্তিক ও গবেষণালব্ধ বিষয় তুলে ধরবো ,,। যেগুলো দেখে আপনাদের নিজের বা আশেপাশের প্রিয় মানুষ বা বন্ধুদের বিষণ্নতা ধরতে পারবেন ।
# বিষণ্ন্নতায় আচ্ছন্ন মানুষ কোন কিছুতেই মনযোগ দিতে পারেন না ..। সহজ স্বাভাবিক বিষয়গুলোও বারেবারে ভুলে যায় । যেমন: ঘর থেকে বের হবার সময় মানিব্যাগ বা মোবাইল ফেলে রেখে যাওয়া ।
# এই ধরণের মানুষ সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগে । বারবার আনমনা হয়ে যায় । দেখা যায় যে, সকালে কি দিয়ে নাস্তা করবে তা নিয়ে ভাবতেই কয়েক ঘন্টা পার করে দিয়েছে ।
# বিষণ্নতা দীর্ঘদিন ধরে চললে এরা মাঝে মাঝেই কান্নাকাটি করে । তবে সেটা অবশ্য সবার সামনে নয় । তারা সব সময় সবকিছু নিয়ে বিরক্ত আর উদ্বিগ্ন থাকে । কারণে অকারণে কথায় কথায় রাগ করে । দেখা যায় তুচ্ছ ঘটনা নিয়েই তুলকালাম বাধিয়ে দিয়েছে ।
# বিষণ্নতায় আক্রান্ত মানুষের ঘুমের কোন ঠিক ঠিকানা থাকে না । দেখা যায় রাতের পর রাত ঘুমহীন কাটিয়ে সারাদিন বিছানায় পড়ে আছে । আবার দেখা যায় চেষ্টা করলেও তারা ঠিক সময়ে ঘুমাতে পারছে না । বারবার ঘুম ভেঙে যাচ্ছে ।
# বিষণ্নতার সঙ্গে খাবার সম্পর্ক বিপরীতধর্মী । এই সময়ে মানুষ কিছু খেতে চায় না । দেখা যায় , সকালে নাস্তা করেই সারা দিন কাটিয়ে দিয়েছে ।
# যে সব কাজে আগে প্রচন্ড আগ্রহ ছিলো সে সব কাজে এখন ভাবলেশহীন ভাব দেখা যাবে .। বিষণ্নতা সব ইচ্ছাকে খেয়ে ফেলে । দেখা যায় , গান ,কবিতা বা খেলার পাগল মানুষটি এসবের কাছেও ঘেঁষছে না । আবার টম ক্রুজের ছবি বা টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনাতেও সে নিরুত্তাপ হয়ে বসে আছে ।
# বিষণ্নতার সাথে হতাশার সখ্য চির কালের । তাই বিষণ্ন মনের মানুষ সব সময় আশাহীনতায় ভোগে । ""জীবনে কিছু হবে না ,, কিছু পেলাম না """ এই টাইপের কথা তাদের কাছ থেকে বারবার শোনা যায় ।
# তারা মাঝে মাঝেই মনের কষ্ট কিংবা শরীরের ব্যাথার কথা বলেন ,যার কোন ব্যাখ্যা তারা দিতে পারে না । অথচ বারবার বলে খুব কষ্ট হচ্ছে ।
এরকম কারও ক্ষেত্রে হলে তাকে বকাবকি না করে তার দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে । তার বিষণ্নতার কারণ বোঝার চেষ্টা করতে হবে । যদি তাকে সবাই এড়িয়ে চলে তবে আত্মহত্যার মত ভয়াবহ ঘটনাও ঘটতে পারে ।
তখন কিন্তু তার কথা ভেবে চোখের পানি ফেলা অর্থহীন ।
****তাই যদি কাউকে ভালবেসে পাশে দাড়াতে চান তবে বেঁচে থাকতেই ভালোবাসুন ****

**আজ দেখ নতুন স্বপ্ন**
**ভুলে যাও পুরোনো কষ্ট**
**আজ করো নতুন কল্পনা**
**ভুলে যাও পুরোনো বেদনা**
**সুখের হোক প্রতিটি ক্ষণ**
**আজ হতে নতুন জীবন**
সবাইকে নববর্ষ ২০১১ এর প্রানঢালা শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

