আমার প্রিয় পোস্ট

ইরান 'কায়েম' নামের নতুন ডুবোজাহাজ তৈরি শুরু করেছে

২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২১

শেয়ার করুন:                   Facebook


২৫ আগস্ট : ইরান 'কায়েম' নামে নতুন ডুবোজাহাজ তৈরি শুরু করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোস্তফা মোহাম্মদ নাজ্জার আজ এই ডুবোজাহাজ তৈরির কাজ উদ্বোধন করেছেন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যুদ্ধ জাহাজের বহর পারস্য উপসাগরে মোতায়েন করা হবে বলে খবর প্রচারিত হওয়ার পর এই ডুবোজাহাজ তৈরির ঘোষণা দেয়া হলো। সেমি হেভি সাবমেরিন 'কায়েম' নানা ধরণের টর্পেডো এবং পানির নিচ থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে ও ছুঁড়তে পারবে। এই ডুবোজাহাজ নির্মাণের কাজ উদ্বোধন করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জনাব নাজ্জার বলেছেন, ইরান সকল ধরণের সামরিক যান নির্মাণের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। ভূমি বা পানির নিচ থেকে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্রের মত নতুন রণ-সম্ভার তৈরির মাধ্যমে ইরানের নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি জানান। তিনি বলেন, রণ-কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপস্থিতির মাধ্যমে ইরানের বাহিনী পারস্য উপসাগর এবং ওমান সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করছে। তিনি বলেন, বিদেশী বাহিনীর উপস্থিতি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। এই সব বাহিনী প্রত্যাহার করে নেয়া হলে এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।#

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১৪২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি
১. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৪
comment by: মানুষ বলেছেন: জনাব আশরাফ কে দেখি না মেলাদিন।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১২

লেখক বলেছেন: কেন ভাই কোন দরকার আছে না-কী ?
চোখে মনে হয় কালো গগজ আছে ! মানুষ না চিনে এভাবে অন্যের ব্লগে অচেনা মানুষের নাম লেখা হয় কেন ?

২. ২৬ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৮
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: "ইরান 'কায়েম' নামের নতুন ডুবোজাহাজ তৈরি শুরু করেছে"।

তাতে আমাদের লাভ?

ওইটা কি ভাড়ায় পাওয়া যাবে?আমি ভাড়া করবাম চাই।
২৮ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২০

লেখক বলেছেন: অন্ধদের জন্য এটাই জানার বিষয় যে তারা ইসলামী হুকুমতের ছত্রতলে সামরিক ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে।

 



 


আমি সুস্থবুদ্ধি র্চচা করেত ভালবাসি। আর যারা যুক্তিভিত্তিক মানুষ এবং অপযুক্তির আশ্রয় নেন না তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, তারা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৯৮২০