somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর ক্যালকুলেটরে করদাতা নিজেই আয়কর হিসাব করতে পারবেন

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বয়ংক্রিয় কর ক্যালকুলেটরের মাধ্যমে এখন করদাতারা নিজেই আয়করের পরিমাণ নিরূপণ করতে পারবেন।
গত বছর কর ক্যালকুলেটর চালু করা হলেও প্রচার-প্রচারণার অভাবে এর ব্যবহার খুব একটা হয়নি। তবে এবারের আয়কর মেলায় অনেক করদাতাকেই কর ক্যালকুলেটর ব্যবহারে আগ্রহী হতে দেখা গেছে। আর এ কাজে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহায়তা বুথের কর্মকর্তারা সহায়তা দেন।
মেলার তৃতীয় দিনে গতকাল সোমবারও করদাতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
কর ক্যালকুলেটরের মাধ্যমে করদাতা নিজের মোট আয় নির্দিষ্ট ঘরে বসিয়ে দিলে তাঁর করযোগ্য আয়করের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে জানতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে কর ক্যালকুলেটরটি সন্নিবেশিত রয়েছে। এনবিআরের ওয়েবসাইটের ঠিকানা হলো: http://www.nbr-bd.org। কর ক্যালকুলেটরের ছকে আয়ের নয়টি খাত রয়েছে। খাতগুলো হলো: বেতন, সিকিউরিটিজের সুদ, বাড়িভাড়া, ব্যবসায়, কৃষি, ব্যবসায়ী উদ্যোক্তাদের লভ্যাংশ, স্ত্রী ও সন্তানের আয়, মূলধনি মুনাফা ও অন্যান্য খাতের আয়। তবে এসব উপখাতের মধ্যে বেতন ও বাড়িভাড়ার আয়ের বিস্তারিত উল্লেখ করতে হবে। আবার এসব আয়ের কোন অংশ বিনিয়োগ করা হলো, তা-ও বিস্তারিত থাকতে হবে।
সর্বোপরি এসব আয়ের মধ্যে কোনো কর রেয়াত থাকলে তার পরিমাণ মোট আয় থেকে বাদ দিতে হবে। এরপর মোট আয়ের পরিমাণ লিখলেই আরোপযোগ্য আয়করের পরিমাণ জানা যাবে। আর কর ক্যালকুলেটরে যেকোনো আয়ের পরিমাণ করবর্ষ অর্থাত্ ১২ মাসের মোট আয় লিখতে হবে।
উদাহরণস্বরূপ বলা যায়, কোনো চাকরিজীবীর যদি বেতন ছাড়া আর কোনো আয়ের উত্স না থাকে এবং তাঁর যদি বার্ষিক আয় দুই লাখ ৫০ হাজার টাকা হয়। তবে কর ক্যালকুলেটরের বেতন খাতে বার্ষিক বেতনের পরিমাণ লিখলেই দেখা যাবে, তাঁর আয়করের পরিমাণ সাত হাজার টাকা হবে।
এ প্রসঙ্গে মেলা উদ্যাপন কমিটির সভাপতি এম এ কাদের সরকার প্রথম আলোকে জানান, এবারের কর মেলায় ক্যালকুলেটর ব্যবহারে করদাতাদের মধ্যে আগ্রহ বেড়েছে। তবে যে কেউ চাইলে বাসায় বসেই এই কর ক্যালকুলেটর ব্যবহার করে নির্ধারিত বার্ষিক আয়কর বিবরণী প্রস্তুত করতে পারেন।
মেলায় আসা একজন করদাতা বলেন, ‘কর ক্যালকুলেটরের কথা আগে জানতাম না। আগে জানলে বাসায় বসেই আয়করের হিসাব-নিকাশ করা যেত। এবার মেলায় এসে কর ক্যালকুলেটরের মাধ্যমে আয়করের পরিমাণ হিসাব করেছি।’
রাজধানীতে আয়কর মেলার তৃতীয় দিন গতকাল সোমবার পর্যন্ত নতুন কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন মোট এক হাজার ৪৩৯ জন। আর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন নয় হাজার ৮৯৩ জন করদাতা। এতে রাজস্ব পাওয়া গেছে ২৪ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকা।
ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের আয়কর মেলা থেকে গতকাল সোমবার পর্যন্ত মোট দুই হাজার ৩১১ জন নতুন টিআইএন নিয়েছেন। আর বার্ষিক আয়কর বিবরণী জমা পড়েছে ১৫ হাজার ৯৫০ জন করদাতার। এতে রাজস্ব পাওয়া গেছে ২৮ কোটি ৭০ লাখ টাকা।

সূত্রঃ প্রথম আলো।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×