somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ্যকরুন কর্তৃপক্ষ:সুন্দর পরিবেশ এখন আপনাদের প্রয়াসের ব্যাপার মাত্র (হোসেইনের পোস্ট)

০৬ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নীতিমালা শেষপর্যন্ত আসিয়াচে।সে জন্য ধন্যবাদ।ইংরেজীতে লেখা বইলা সেইডা পড়তে পারি নাই,যখন বাংলা করবেন,তখন পইড়া ফালাইব।
তবে এর মাঝেই বহুত দেরী হয়ে গেছে।দেরীর কারনে যে সব ব্যাপার ঘটে গেল সেগুলো একটু বলি:


১) রাজাকার তোষন আর ছাগলামির কারনে একে একে অনেক ব্লগার লেখালেখি বন্ধ করে দিয়েছেন, অনেকে সাইট ছেড়ে চলে গিয়েছেন, অনেকে তার পরিচিতদের এখানে আসতে বারণ করেছেন এবং অন্যদের এই সাইটে আসার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন।

২) বাজে পরিবেশের কারনে মেয়ে ব্লগাররা এখানে নিরাপদ বোধ করেন না। ফলাফল, নারী ব্লগারের সংখ্যা শূণ্যের কাছাকাছি।
রাগ ইমনকে কাপড় খুলে ফেলার হুমকি দাতা এখনও বিপুল বিক্রমে লেখালেখি চালিয়ে যাচ্ছে,কিন্তু আহত রাগ ইমনই ব্লগ ছেড়ে চলে গেছেন।রাগ ইমনের লেখালেখির চেয়ে রাগ ইমনকে টিজ করা ব্যক্তি বা গোষ্ঠীর লেখালেখি কোন অংশেই কোয়ালিটির দিক থেকে ভালো না,তবু তাদেরকেই পৃষ্ঠপোষকতা করা হয়েছে বলে অনেকের ধারনা।


৩) ভাল ব্লগারের অভাবে সাইটে ভাল লেখার পরিমান কমে গিয়ে ফালতু লেখা বেড়ে গিয়েছে দিন দিন। এর ভেতর সংখ্যাগরিষ্টের আবেগে আঘাত করে (গোলাম আযমের ছবি ও লেখা দিয়ে এবং নিজামীর ছবি পোস্ট করে) জঘন্য কিছু পোষ্ট হয়েছিলো যা সাইট থেকে যথাসময়ে সরিয়ে নিতে ব্যার্থ হয়েছিলো কতৃপক্ষ। এমনকি একটি পোষ্টকে সরিয়ে নেয়ার পর আবার ফিরিয়েও আনা হয়েছিলো যাতে অনেকেই মনে কষ্ট পেয়েছেন। ফলাফল হিসেবে প্রো ১৯৭১ এর বাংলাদেশী নীরব পাঠকরা এখানে আসা কমিয়ে দিয়েছে..। বলা বাহুল্য এদেশের কোন মানুষই দেশের স্বাধীনতা নিয়ে ফালতু কথা সহ্য করাতে রাজি নয়। স্বভাবতই ভিজিট কমে যেতে লাগলো এবং আলেক্সাতে রেংক হারাতে শুরু করলো সামহোয়্যারইন। (এটা গত বেশ কয়েকমাস ধরেই ঘটছে... সম্প্রতি এই হার আরো বেড়েছে)।


৪) বিভিন্ন ফোরাম ও অনলাইন গ্রুপে এই সাইট সম্পর্কে নেগেটিভ প্রচারনা চলতে থাকলো। কারন এখানে ব্যাপক নোংরামী চর্চা ও সংখ্যাগরিষ্ঠের আবেগে আঘাতকারী লেখা হচ্ছিলো। সেসব মডারেশনেও কতৃপক্ষের সীমাহীন উদাসীনতা লক্ষ করা গিয়েছে। ফলাফল, এই সাইট সম্পর্কে লোকজনের মাঝে প্রচুর নেগেটিভ ধারনা তৈরি হয়েছে।


৫) বুড়া ব্লগাররা হাজার নিক বিইয়ে এখানে নতুন ব্লগারের ছদ্মবেশ ধরে আসেন আর নিজের লেখাকে টপ লিস্টে তুলার প্রকাশ্য ঘুষনা দেন।কতৃপক্ষ এই ব্যাপারেও চুপ।তাছাড়া ট্র্যাকার বসিয়ে ব্লগারদের ব্যক্তিগত অবস্থান জানার জন্য গুপনে চেষ্ঠা চালানো হয়,কর্তৃপক্ষ জেনেও না জানার ভান করেন। ফলশ্রুতিতে ভালো ব্লগাররা দ্বিতীয়বার এখানে আসার উৎসাহ পান না এবং আস্তে আস্তে নতুন ব্লগার আসা মোটামুটি বন্ধ হয়ে আছে এখন। (সাইট কতৃপক্ষের কাছে এব্যাপারে ভাল পরিসংখ্যান রয়েছে.. আমার আর বলার প্রয়োজন নেই।)


৬) প্রায়ই দেখা যেতো রাতে যেকোন একজন এ্যাকটিভ ব্লগারকে টার্গেট করে তাকে এমন ভাবে অপমানিত করা হয়, যাতে সে পুনরায় এখানে আসার ব্যপারে উৎসাহ না পায়।(উদাহরন:রাগ ইমন) ফলাফল, একটি নির্দিষ্ট শ্রেণীর ব্লগারই রয়ে গেল এখানে। বাকীরা সব আউট। বলা বাহুল্য, সেই নির্দিষ্ট শ্রেণীর ব্লগাররা সব ফালতু ব্লগার।


৭) ব্লগে ফালতু ব্লগারের সংখ্যা অধিক হয়ে গেল।তারা মুক্তিযুদ্ধারা অস্ত্র ভাড়া দেয়,কিংবা ৩০ লক্ষ মানুষ হত্যাকান্ডে দূ:খিত নয় এ রূপ প্রচারনা চালাতে থাকলো। সুতরাং তাদের সমল্লিত আক্রমনের মুখে সুস্থ মতের নতুন ব্লগার আসা একদমই বন্ধ হয়ে গেল।


৮) সেই ফালতুর দল বিভিন্ন সময়ে ফলস সব ইস্যু সৃষ্টি করে ব্লগে গোলমাল সৃষ্টি করতে লাগলো।তারা কখনো ট্র্যাকার বসালো,কখনো একহাজার নিক বানালো,কখনো বিদায় নিয়া আবার ফিরত আইল (কতৃপক্ষ খুব ভালই জানেন সেই নিকের কাহিনী... )।



৯) সর্বশেষে কতৃপক্ষের ঘুম ভাঙলো এবং নতুন নীতিমালা ঘোষিত হলো।ইংরেজীতে লেখা নীতিমালা বাংলাভাষী বেশির ভাগ ব্লগারই বুঝলো না।যারা প্রশ্ন করলো তাদের একজনকে আবার অহেতুক ব্যান করা হলো। খুব স্বাভাবিক ভাবেই ফালতু ব্লগারদের ভৌতিক নিকেরা সেটার পক্ষে বলতে শুরু করলো। সেই প্রচার এখনো চলছে....

এখানে দেয়া ৯টি পয়েন্ট যে একটুও ভুল নয়, তা কতৃপক্ষ খুব ভালই জানেন। আমি আজাইরা পাবলিকের মতুন সেই গুলার রেকর্ড রাখার কাজে ব্যস্ত নই।আমার বহুত কাজ আছে।


এবার বর্তমান পরিস্থিতিতে কতৃপক্ষের করনীয় সম্পর্কে আমার কিছু মতামত পেশ করি-

১) ব্লগে পুরো খালি হয়েগেলেও ব্লগের বর্তমান অবস্থার জন্য যারা দায়ী তাদের সব গণহারে ব্যান করে দেয়া উচিত। এবং সেটা একই সাথে, যাতে বাকীরা চিৎকার চেঁচামেচি করার সুযোগ না পায়। এতে হয়তো ব্লগ কিছুটা স্থবির হয়ে পড়বে। তবে তা খুবই অল্প সময়ের জন্য। আমাদের ব্লগ ইয়াহু গ্রুপ থেকে শুরু করে যত লিংক রয়েছে, সেগুলো মারফত সবাইকে জানিয়ে দেয়া যাবে ব্লগে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই তখন একে একে ব্যাক করবে এবং নতুন অনেক ব্লগার আসবে। (তবে পুরানো রাজাকারদের কেউ ক্ষমা প্রার্থনা করে বা নিজের পুরানো ফালতু পোষ্টগুলো মুছে দিয়ে নতুন ভাল ভাল পোষ্ট দেয়ার অঙ্গীকার করলে তাকে ব্যান হতে রেহাই দেয়া যেতে পারে।)


২) কিছু ব্লগার আছে যারা বছরে একবার বা দুইবার এখানে আসে.. তাও শুধুই অন্য নিককে সাপোর্ট আর রেটিং করার জন্য, তাদেরকে খুঁজে বের করে সাসপেন্ড করে দেয়া উচিত। (কাদেরকে ব্যান করা উচিত তার একটা লিষ্ট আছে আমার কাছে। আরিল আংকেল চাইলে দিতে পারি।)


৩) কিছু ব্লগার আছে যাদের ব্লগে মৌলিক কোন রচনা নেই। তাদের পুরো ব্লগ জুড়েই মুক্তিযুদ্ধ আর দেশকে আক্রম করা সব পোষ্ট। তাদের ব্লগ সরাসরি সাসপেন্ড করে দেয়া উচিত।


৪) নতুন পরিবেশে নতুন নীতিমালা শক্তভাবে পালন করতে হবে। কে নীতিমালা ভঙ্গ করলো তা দেখলে চলবে না, সরাসরি এ্যাকশন নিতে হবে।

৫) সেরা ব্লগার সিষ্টেমটা একটু মডিফাই করে আবার চালু করা হোক। সেটা সপ্তাহ থেকে বাড়িয়ে দৈনিক করা হোক। সেরা ব্লগার বাছাইয়ের জন্য ব্লগারের আচরন, অন্যের ব্লগে করা মন্তব্য সংখ্যা, নিজের ব্লগে প্রাপ্ত মন্তব্য সংখ্যা, প্রাপ্ত রেট, দেয়া রেট, পোষ্ট সংখ্যা ইত্যাদি বিবেচনা করা যেতে পারে। ফলাফল স্বরুপ ব্লগারদের মাঝে ইন্টারেকশন বাড়বে।

৬) প্রতি মাসে অথবা প্রতি তিন মাসে একটি খিচুড়ি খাওয়ার ব্যাবস্থা করা হোক। তাতে ব্লগারদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে।

৭) ব্লগের সেরা লেখাগুলো নিয়ে প্রতিবছর একটি সাময়িকী বের করা যেতে পারে (এটা অপশনাল.. আংকেল বাড়ির আবদার ধরা যেতে পারে.. )

৮) প্রতি মাসে গুড ব্লগার ও ব্যাড ব্লগার লিষ্ট প্রকাশের ব্যাবস্থা করা যেতে পারে। বাংলাদেশ বিরোধী প্রচারনা চালানো ব্লগারদের সরাসরি আইনের হাতে দেয়ার জন্য যৌথ বাহিনীর কাছে আই.পি শুদ্ধা লিস্ট পাঠানো যেতে পারে।এখনও দেশে রাষ্ট্রদ্রোহ মামলার ধারা খুবই শক্ত।

৯) প্রতি ব্লগারের জন্য ওয়ার্নি লেভেল সেট করার ব্যাবস্থা রাখা যেতে পারে। কোন ব্লগারের আচরন যদি খারাপ কিন্তু ব্যান করার মত যথেষ্ট না হয়, তখন ওয়ার্নিং লেভেল সেট করে দিবে মডারেটর বা এডমিন। সেই ব্লগার কোথাও মন্তব্য করলে তার ওয়ার্নিং লেভেলও দেখাবে। তাতে খারাপ আচরনের ব্লগারদের চিহ্নিত করতে সুবিধা হবে এবং নতুন ব্লগাররা খুব বেশী আপসেট হবে না পুরানো কারো আক্রমনের মুখে পড়ে।


আরো বেশ কিছু ব্যাপার ভেবে রেখিছিলাম.. আপাতত এই কয়টাই মনে আসছে। বাকীগুলো মনে পড়লে যুক্ত করবো পরবর্তীতে...। তবে এই কয়টা ব্যাপার নিয়ে কতৃপক্ষ ভাবতে পারেন। এগুলো বাস্তবায়ন করতে পারলে ব্লগের পরিস্থিতি আবার আগের মত হয়ে যাবে সন্দেহ নাই। সেই সাথে নতুন নতুন ব্লগারদের গুঞ্জনে ব্লগ প্রঙ্গন ভরে উঠবে। দিনে দিনে এই ব্লগ হয়ে উঠবে সুন্দর ও সুস্থ চিন্তা চর্চা করার অন্যতম মাধ্যম।


শুধু কতৃপক্ষেরই নয়, আমারা যারা ব্লগার, তাদেরও বেশ কিছু দায়িত্ব রয়েছে। সেগুলো সম্ভবত আমার বলে দেয়ার প্রয়োজন নেই। কারন এখানে যারা সুন্দর সুন্দর পোষ্ট দেন ও চমৎকার চিন্তা ভাবনার প্রকাশ ঘটান, তারা সকলেই আমার চেয়ে অনেক বেশী জানেন, বেশী বুঝেন এবং বেশী জ্ঞানী। তাই চলুন আমরা আমাদের জ্ঞানের সঠিক ব্যাবহার করি। সবার সুন্দর প্রচেষ্টার মাধ্যমে আমরা চমৎকার একটি ব্লগ পেতে পারি যা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারবে। আসুন অযথা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট না করে গঠন মূলক চিন্তা ভাবনা করি, যা আমাদের দেশের ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে।

সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন।

ইতি অধম
হোসেইন।
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×