আমার প্রিয় পোস্ট

এইসব ব্লগটগ-এই সব এটিম-এই সব ভালোবাসা...

০৭ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:২৪

শেয়ারঃ
0 0 0

ব্লগে ব্যান খাইয়া মনটা খুবই খারাপ হইছিল।আমি এমন কুনু জিনিষ লিখি না যে ব্যান খাইয়া ফালামু।কমেন্ট যা-ই দেই ,পোস্টে আমি আইনের ফাক দিয়া লিখি(ফাক আমার খুব পছন্দ)।

তারপর একটা রি-একশন পোস্ট দিলাম।সেই পোস্টে কইলাম ব্লগ যারা এখনতারি ছাড়ে নাই,তাগোরে ধইরা রাখতে চাইলে মুটামুটি দুই একটা বাংলা বইটই পড়ছে,কমসে কম হুমায়ূন আর মিলনের নাম জানে,এই রুম কাউরে দিয়া যেন মডারেশন করা হয়।কাশেম বিন আবু বকর ছাড়াও দেশে আরো অনেক লেখক আছে,তারা ভালো মন্দ লেখে,তাগোটাও পড়ছে,না পড়লেও অন্তত:তাগো নাম পেপার পত্রিকায় দেখছে এরুম পাবলিক দিয়া যেন মডারেশন করা হয়।

তারপর কইলাম,ব্যান করছেন ভালো কথা,কারনটা কইয়া ব্যান করেন।সেইডা কওনের হ্যাডম কাউরো নাই,বরং এই সব কথা কওনের অপরাধে আমার দুইটা নিকের দুইটাই ব্যন করলো,এমুনকি আমারে আই.পি শুদ্ধা ব্যান কইরালাইল।নতুন নিক নিতে পারি না।

তারপর ভাবলাম এই বালের ব্লগ জীবন আর না।বহুত হইছে।লেখালেখি কইরা আমি রবীন্দ্রনাথের মতোন নোবেলও পামু না,হুমায়ূনের মতোন বুড়া বয়েসে ছুড়ি বউও পামু না।তাইলে কিয়ের এই বেহুদা লেখালেকি।

কিন্তু আমার পার্সোনাল ইমেইল একাউন্ট খুইলা তো এক্কেরে মাথায় হাত দিবার যোগাঢ়।বহুত পাবলিক আমারে তাগো সেকেন্ড নিক পাঠাইছেন।কয়েকজন পাঠাইছেন কয়েকটা প্রক্সি সাইটের ঠিকানা,যে গুলান দিয়া আমি আই.পি লুকাইয়া ব্লগ চালাইয়া যাইতে পারব।
এমন অনেকে মেইল দিসেন,ব্লগে যাগো লগে আমার কোন
ইন্টারেকশনই নাই।তারা আমারে সাহস দিছেন,আমার পাশে আছেন জানাইছেন,আমারে উৎসাহ দিয়া ভালো ভালো লেখায় মনোযোগ দিতে কইছেন।কেউ কেউ আমারে তাগো সাইটে নিমন্ত্রন জানাইছেন,তাগো গ্র“পে এড করছেন।
আর এ-টিম তো রাইত হইতে এক্কেরে ঝাপাইয়া পড়লো।ডাক্তার আঈজুদ্দিন আমার পোস্টখানি পরথম তার ব্লগে প্রকাশ করলো।(হোসেইনের পার্সোনাল নীতিমালা)তারপর কমসে কম ২০/৩০ জন পাবলিক সেই একই পোস্ট বারবার পোস্টাইল।সাধের নোটিশ বোর্ড কতোজনরে ব্যান করবা কও?

ব্লগ জীবনের যোগাযোগরে আমি সবসময় ব্লগেই রাখতে চাই।তার বাইরে আমি সাধারনত:কারো সাথে ইমেইল বা চ্যাটে আসি না।আর বইমেলায় দল বাইন্ধা যাওয়া,আজিজে আড্ডা কিম্বা খিচুড়ি খাওয়ার মতো বিষয়ে তো আমি নাইই।(আমার থিওরি অনেকটা হিমু ভাইয়ের মতো,শুনছি তিনিও একটু দূরে দূরে থাকেন।)কারন ব্লগে আমি থাকতে চাই একলা আমার মতোন করে।কার সাথে কখন নীতির প্রশ্নে লাইগা যাইব,তারপর ব্যক্তিগত পরিচয়ের কারনে তার বিরুদ্ধে কথা কইতে পারবো না,এই সমস্যায় আমি পড়তে চাই না।আমি ত্রিভুজের মতুন নীতিবান না,এক সাথে আড্ডা মাইরা পরের সপ্তাহে তার কাপড় খুলবার ঘুষনা দিবার মতোন চশমখোর আমি হইতে পারব না।এর থেকে সবার লগে কিছু দূরে দূরে থাকাই মঙ্গল।এই ব্লগের দুই একজনের সাথে আমার পুর্ব পরিচয় আছে,তাগো ছাড়া আর কারো সাথে আমার নতুন পরিচয় তাই আর হয় নাই।

আমি কতোদিন মনে মনে ভাবি,হয়তো ডাক্তার আঈজুদ্দিন আর আমি পাশাপাশি বাসায় থাকতাম কুনু এককালে,হয়তো পাড়ার বড়ো ভাই হিসাবে তারে কতো সালাম আদাব দিছি।হয়তো রাস্তায় হঠাৎ সিগারেট ধরাইতে গিয়া যে অপরিচিত মানুষটার কাছ থেকে দেশলাই নিলাম,সেই মানুষটাই শমশের।হয়তো যে বাসে চইড়া আমি রোজ অফিস যাই,সেই বাসে করেই অচেনা বাঙালি অফিসে যান।হয়তো আমেরিকার যে স্টোরে আমি কাজ করতাম সেই একই স্টোরে কাজ করতেন দ্রোহী নামের মানুষটা।পৃথিবী আসলে তো খুব ছোট জায়গা।হয়তো ভার্চুয়াল দুনিয়ার বাইরেও আমাদের আরো কোথাও দেখা হইছে।

এই সব মানুষগুলার সাথে আমার কোনদিন সামনা সামনি দেখা হইব না।তবু আমরা সকলে মিলে কী সুন্দর একটা ফ্যামিলি বানাইছিলাম ভার্চুয়াল দুনিয়ায়।কতো একে অন্যের বিপদে পাশাপাশি দাড়াইছি।সেই দিন মনে কইরা,আইজ হইতে দশ বিশ বছর পরে হয়তো আমরা দুনিয়ার কোন আনাচে কানাচে মুচকি হাসবো,হয়তো দুই ফোটা চোখের জলও ফেলব।

ইমেইলের পাহাড় দেইখা আমার বড়ো মন খারাপ হইলো।আমি মন খারাপ হওনের মতো ছেলে না,তবু আমার মনটা আসলেই খারাপ হইলো।

কে কইছে লেখালেখি কইরা কিছু পাইলা না হোসেইন?
এই যে এতোগুলা লোকের ভালোবাসা পাইলা,এই যে এতোগুলা লোক তোমারে ভাই ডাকলো,সেইডা কি কম পাওয়া?

কাঙাল জীবনে তুমি এর চেয়ে বেশি কবে কী পাইছ?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৭
র্দশক বলেছেন: ভাইজান, আসলে ভাল লেখেন। ভাইটি আমার আইটি শেখো আমার ফেবারিট ছিল। যাক লেখেন আমরা ও পড়ি।

আর, মেইল এড্রেস তো আমি পাইলাম। না হলে আমার ও একটা পেতেন।

ভাল থাকেন।
৩. ০৭ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৪৮
র্দশক বলেছেন: বিপ্লব ভাইয়ের কাছ থেকে ৫ দিলাম। সাথে সহমত ও আছে।
৪. ০৭ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:৫৪
অচেনা বাঙালী বলেছেন: আমি যদি তোমার মত লিখতে পারতাম!
৫. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২২
হাসিব বলেছেন: ব্যাপার নাহ । আয়া পড়েন এইদিকে ।
৬. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
তারেক রহিম বলেছেন: আরে মন খারাপ কইরেন না বস । আমরা আছি না!
৭. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: "এই যে এতোগুলা লোকের ভালোবাসা পাইলা,এই যে এতোগুলা লোক তোমারে ভাই ডাকলো,সেইডা কি কম পাওয়া?

কাঙাল জীবনে তুমি এর চেয়ে বেশি কবে কী পাইছ?"

মনটা নাড়া দিয়ে গেল... কই যাইবেন? এত্তগুলান মানুষের মুখটা একবার মনে করেন? যাইয়েনা না ...
৮. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
এস্কিমো বলেছেন: হোসেইন - আমি আপনাকে কানাডায় "গোট কারী"র দাওয়াত দিয়া রাখছি। সেই কথাটা বললেন না। (জাস্ট কিডিং)।

ভাল থাকবেন...

৯. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
অমিত আহমেদ বলেছেন: সামহোয়্যারে এখন ঢোকাই হয় না, তবু আমি আপনাকে ব্যান করার খবর পেয়েছি। কয়েকজন আমাকে বিভিন্ন পোস্টের লিংক দিয়েছেন। বুঝতে পারছেন আপনি কতটা জনপ্রিয়?
সামহোয়্যারের জানেনা নিজেদের কবর নিজেরাই ওরা খুঁড়ছে।
শুনেন ভাই, আপনার সাথে শুধু এ-টিম না... বি-টিম, সি-টিম, তথাকথিত এটিট-টিম থেকে শুরু করে টিম-হীণ, টিম-ছুট সব ব্লগাররাই আছেন।

... নেই কেবল চতুষ্পদী-টিমের ব্লগাররা।
১০. ০৭ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
হেজাব বলেছেন: হ
সাথে আছি। দুই পয়সার মানুষ আমরা, একসাথে না থাকলে ক্যামনে কি।
১১. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:৪৭
বায়েজীদ বলেছেন: হা হা! কি দেয়েছে ভালবাসার সমহোয়ারইন!
এইবার দেখলেন তো, কি দিছে?
১২. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৮
অলৌকিক হাসান বলেছেন: ব্যাপার না। আছি লগে।

আর নিকের ব্যাপারে ভাইবেন না। লাগে পাচ দিব হাজার ....

আর এইদিকে আইলে খুব খুশি হইতাম।
১৪. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ৯:৫৭
শমসের আলম বলেছেন: বস্ ত চক্ষে পানি আইনা দিবেন। এটীম এখন রবিনহুড হইচে, মডুরামের আশ্রয় পায় নাই, তয় জনগনের ভালোবাসা পুরাটাই লইছে
১৫. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:১৪
হোসেইন-দ্য এ টিম বলেছেন: এস্কিমো:আপনে কানাডায় ছাগল পাইবেন কই?সব ছাগল তো জি.আর.ই দিয়া আম্রিকা যাইতেচে।
১৬. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:১৯
এস্কিমো বলেছেন: গল্পটা আপনাকে বলিনি-
একদিন বাংলাদেশী গ্রোসারীতে গেছি বাজার করতে। মিট সেকশানে একজন বেশ রাশভারী মানুষ সার্ভিস দিচ্ছে।
জানতে চাইলাম - ভাল ছাগলের মাংশ আছে?
ভদ্রলোক বেশ গম্ভীর গলায় বললেন - না, আমরা ছাগল বেচি না..তবে গোটের মাংশ আছে।

......
মনে হয় জি আর ই দিয়ে আসা ছাগলগুলো গোট হয়ে ক্যানাডায় আসে। বেশ সুস্বাদু বটে। পরীক্ষা প্রার্থনীয় ...বিফলে মূল্য ফেরত।
১৭. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:২১
অঃরঃপিঃ বলেছেন: পুলাডা হাসাইতে পারে যেমুন, কান্দাইতে ভি পারে। বহুত ডেঞ্জার আছে ভাইডি আমার
১৮. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১০:২২
অ্যালন বলেছেন: ৫
খুব ভাল লিখসো..হোসেন মামা..
:)
১৯. ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১১:৩৯
কেমিকেল আলী বলেছেন: অনেক পরে লেখাটা পড়লাম।

যা বলার অমিত আহমেদই বলে দিয়েছে।
২০. ০৮ ই জুলাই, ২০০৭ রাত ১২:২১
তারেক রহিম বলেছেন: কথা সিম্পল হোসেইন ভাই, আপনারে ভালবাসি।
ভালা থাইকেন।
২১. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৪
অমিত বলেছেন: হুসেন ভাইয়ের জন্য ১ কমেন্ট বিপ্লব। আইচ্ছা ভাইজান, আমরা তো এখনো অফিসিয়ালি হরিদাস পাল ঘোষণা দিলাম না !!!
২২. ০৮ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:১৫
স্বপ্নচারিনী বলেছেন: আমি ব্লগে আসার পর থেকে আজ পর্যন্ত এত সোচ্চার আওয়াজ দেখি নাই.....সাহস পাইলাম .............৫
২৩. ০৯ ই জুলাই, ২০০৭ দুপুর ২:১০
কৌশিক বলেছেন: হোসেইনের জন্য রেড কার্পেট সন্বর্ধনা হবে।
২৪. ০৯ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৩৩
অনন্তমৈথুন বলেছেন: মন খারাপ করা ভাল লাগা পোস্ট..

সহমত@কৌশিক দা
২৫. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৩
জানালা বলেছেন: সুন্দর লিখেছেন।
আপনার কবিতার মতো
২৬. ১০ ই জুলাই, ২০০৭ ভোর ৫:৪৩
প্রকৃতি প্রেমিক বলেছেন: আচ্ছা এই হোসেইন কি সেই হোসেইন যার ছবি দেখে আমি মন্তব্য করেছিলাম "হোসনি মোবারকের মত"? এনাকে ব্যান করায় দু:খ পাইছি। হোসেইন আপনি লিখতে থাকুন।
২৭. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫৩
দ্রোহী বলেছেন: হোসেইন কাকা, মনটা খারাপ কইরা দিলা।
২৮. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১২:০১
পাহাড় বলেছেন: ইমোশন দিয়া নজর কাড়েন। আপনার কাছে সরাসরি দাওয়াত দিতে চাই। সাহস কইরা আমারে একটা ইমেইল দিয়েন এই খানে আপনারা চাইলে পরিবেশ সুনদর করতে পারেন। আমাদের অবস্থান যাই হোক, এই জায়গাটা আমরা নিজেদের বাসার মতো মিলেমিশে থাকার জায়গা করতে পারি। আপনারাই পারেন। কারন, এই খানে দেখলাম তো, কারা গালাগলি করে।
২৯. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১২:০৮
হোসেইন-দ্য এ টিম বলেছেন: পাহাড়,আমার সাহস খুব কম।কোন ধরনের দাওয়াতে আমি নাই।আমরা এ-টিমের পক্ষে থেকে গন দেই,পার্সোনাল দেয়া নিষিদ্ধ।

আর আমার মেইল ঠিকানা এই ব্লগের মোটামুটি সবাই জানে।আপনের ঠেকা থাকলে মেইল দিয়েন,আমার কোন ঠেকা নাই কোন ছাগু সম্প্রদায়কে আগ্রহ নিয়া মেইল দেবার।
৩০. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১২:১০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: পাহাড় আরেকটা কথা।ইমোশন দিয়া দৃষ্টি কাড়ি না,দৃষ্টি কাড়ি আমার ইমোশন বিহীন লেখালেখি দিয়া।
আর মাঝে মাঝে ছাগুকে বলাৎকার করায় আপনার মতো ছাগুরা যখন চিৎকার করে তখন পাবলিকের দৃষ্টি চলে আসে,এই আর কি।
৩২. ১২ ই জুলাই, ২০০৭ রাত ৩:৫৮
পাহাড় বলেছেন: দাওয়াত না নিলে কি করুম। আমাদের কাজ হচ্ছে দাওয়াতের পথে ডাকা। যারা আসেব তারা আলো পাবে। ্র কথা বাড়াইয়া লাভ নাই।
৩৩. ১৪ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৫৯
রাশেদ বলেছেন: ৫ দিতে মনে ছিল না।
৩৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
মুকুল বলেছেন: হোসেইন, আপনাকে খুব মিস করছি!!!
৩৫. ২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩০
দ্বিধা বলেছেন: একটা লম্বা ঢুব দিয়ে ব্লগে এসে দেখি আমার সোকেসে হোসেইন ভাই নাই !!!...
আমি ভাবলাম, তাইলে কেমতে ?...স্টিকি পুস্টগুলান কই পাই !!!
অ্যাজকাই আপ্নারে পাইছি, তাই গিলতেসি পুরান মাল...
আপ্নে কইলাম থ্যাম্মেন্না ।
৩৬. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৬
রাশেদ বলেছেন: আহা! সেরম এক্কান লেকা।

 

মোট সময় লেগেছে ০.৯৭৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তারা বলেছিল, সেই গাড়ির ভেতরে আমাদের জন্য আছে খাদ্য আর পানীয়।কিন্তু আমি দেখলাম সেই গাড়িতে শুধু লাশ আর লাশ।চাপ চাপ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই