আমার প্রিয় পোস্ট

হোসেইনের আবেদন :আসুন আমরা একটু দেখিয়ে দেই আরেকবার

০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২০

শেয়ারঃ
0 0 0

একটা ছোট্ট বাচ্চারে বাচাঁনোর আবেদন এসেছে ব্লগে।
দেখলাম সেদিকে খুব একটা কারো খেয়াল নেই।ধূ.গো একটা পোস্ট দিয়েও সেটাকে স্টিকি করতে পারলেন না। (মহামহিম নোটিশ বোর্ড আসলে হোসেইন ছাড়া কাউরো লেখা পইড়া টাইম লস করেন না মনে হয়।)

বাদবাকী আল্লাহ ভরসা।
আমার আর কিছু করার খ্যামতা নাই।যৎসামান্য আর্থিক সাহায্য পাঠাবো।

বাকিদের নজরে আনার জন্য এটারে স্টিকি করার আবেদনটা এখনও মানা হয় নাই।অসুবিধা নাই।

আসুন আমরা ব্লগাররা একবার চেষ্টা করে দেখি আমাদের সিস্টেমে সেই পোস্টটারে বাইর কইরা নিয়া আসা যায় কি না।

সবাই মিইলা একটা করে ভোট দেন।
আইজকার মইধ্যেই ইনশাআল্লাহ টপ লিস্টে উঠান চাই।
বিসমিল্লাহ কইরা এই খানে টিপি দিয়া শুরু করেন রেটিং দেয়া।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২১
হোসেইন-দ্য এ টিম বলেছেন: ঠেইলা দিলাম কমেন্টের ঘরে।
৩. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২৬
হোসেইন-দ্য এ টিম বলেছেন: আরে এইটারে দিতে কে কইছে?আসলটায় দিয়া আসেন।
৬. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৪১
অমিত আহমেদ বলেছেন: এই না হলে হোসেইন!
দিলাম টিপি (২ পোস্টেই)!
৭. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫০
হোসেইন-দ্য এ টিম বলেছেন: শুকরিয়া অমিত ভাই।
ইতিমধ্যেই ৩ নাম্বারে নিয়া আসতে পারছি আপনাদের দোয়ায়।
৮. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫১
হেজাব বলেছেন: হ@অমিত
আপনাকে ধন্যবাদ পোস্টটাকে নজরে আনার জন্য। যতক্ষণ পারি সাম্প্রতিক মন্তব্যের ঘরে ঐ পোস্টটাকে রাখতে চেষ্টা করব।
১০. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৪
অমিত আহমেদ বলেছেন: তাসমানের ব্লগে একটা কমেন্ট দিছি... "নির্ভরযোগ্য কেউ পেপ্যালে একটা অ্যাকাউন্ট খুলেন। তাহলে আমরা প্রবাসীরা ক্রেডিট/ডেবিটে টাকা পাঠাতে পারবো"
হোসেইন ভাই, আপনি দেশে না? পেপ্যাল থাকলে আমি গনইমেইল ছাড়তে পারতাম।
১১. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫৬
হোসেইন-দ্য এ টিম বলেছেন: অমিত ভাই,ওয়েট করেন।প্রথম আলো বোধহয় কিছু করব।সেরকমই শুনলাম।
১৪. ০৯ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১৪
মাহবুব সুমন বলেছেন: দিলাম ৫।
ব্লগিংধান দেইখা ডরে আছি। ব্যান দেইখা কষ্ট পাইছি।
দেশে নাইক্কা, ক্যাঙারুর দেশে ক্যাঙারুর লগে রাগবী খেলি ৫ দিন ধরে। ব্লগ আর ভালো লাগে না। প্রিয় মানুষগুলান হয় নাই , হয় আসে না , হয় ব্যান। একটু ব্যস্তও আছি জীবন নিয়া। এই আর কি। সংগ্রাম চলবেই। যার যার মতো। যার যার মতো অস্ত্র নিয়া।
১৫. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩৫
হোসেইন-দ্য এ টিম বলেছেন: শুকরিয়া ভাইলোগ।
পোস্ট টপে উঠেছে।
শত সহস্র শুকরিয়া।
১৬. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৪৯
িশপু বলেছেন: দ্রিমু যাতে সব তাতেই দ্রিমু। ৫্৫=১০
১৭. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪৮
সাদাকালো বলেছেন: দিলাম ৫ । সাথেই আছি।
১৮. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১:৩৮
ধূসর ছায়া বলেছেন: নোটিশবোর্ড একটা মাদ্রাসী
২০. ১১ ই জুলাই, ২০০৭ রাত ১২:১২
অনন্তমৈথুন বলেছেন: এখানে ওখানে সবখানে দিছি..

 

মোট সময় লেগেছে ০.৯৫২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তারা বলেছিল, সেই গাড়ির ভেতরে আমাদের জন্য আছে খাদ্য আর পানীয়।কিন্তু আমি দেখলাম সেই গাড়িতে শুধু লাশ আর লাশ।চাপ চাপ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই