আমার প্রিয় পোস্ট
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
- উদারীকরণের ফল ভোগ করছে অর্থনীতি - বাকী বিল্লাহ
- অ্যাডভোকেট আকন্দের সুপারিশ, বিদিশার প্রত্যাবর্তন - বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ
- একজন রাজাকারের সরল স্বীকারোক্তি - তার দেশমাতা সম্পর্কে - দি এ টীম
- ইংরেজি থেকে বাংলা অনুবাদক প্রোগ্রাম তৈরি প্রসঙ্গ - মুকুল
- হুমায়ুন আজাদ যেখানে জিতে গেছেন - মুহম্মদ জুবায়ের
- সামহোয়ারইন নিয়ে বাজে কথা - ডঃ ফচটাচ
- মাগনা বই - ফরিদ
- ইজি ট্রান্সলেটর (টেক্সট এবং ওয়েব) - হিজিবিজি হিজিবিজি
- “একাত্তরে ঘাতক দালালরা কে কোথায়” গ্রন্থের প্রনেতা শফিক আহমদের সাথে এক সন্ধ্যা - এস্কিমো
- মিথ্যাবাদি ব্যারিষ্টার মইনুল - কেমিকেল আলী
- ৭১ এর ঘাতক দালালেরা কে কোথায়। বিখ্যাত সেই বইয়ের তালিকা থেকে আসুন মিলিয়ে নেই দালালেরা এখন কোথায়। - আমি সাগর
- বন্যা আসছে (উৎসর্গ ত্রিভুজ ভাই) - অশ্রু
- অনলাইনেই কনভার্ট করুন - নাজিরুল হক
- ব্লগ ভরিয়া গেচে হরিদাস পালে ৯ - দি এ টীম
- প্রপোগান্ডা : সচলায়তন (রাজাকারি নিক) স্টাইল - অমনিবাস
- মদ খাবার লাইসেন্স - কৌশিক
- ম্যাথ ট্রিকস্ - মামুনুর রহমান খাঁন
- এ টীমের নীতি মালা - ডাক্তার আইজউদ্দিন
- বাঁধ ভাঙার আওয়াজ, এর নীতিমালা... - নোটিশবোর্ড
- ব্লগীয় কবিতা : ওরা এল পায়ে পায় (উত্সর্গ - বাস্তুচ্যুত হোসেইন) - মেজভাবী
- জনগণ জেগে উঠুন: প্রাকৃতিক সপ্তাশ্চর্যের জন্য বাংলাদেশকে মনোনয়ন দিন - বায়েজীদ
হারানো ব্লগঘরের জন্য এলিজি (হোসেইনের কবিতাঞ্জাল)
০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫৭
মুক্তির কথা বলতে গিয়ে আমার পিতা পিতামহ
এক বর্ষার অন্ধকার কাদাময় পথ বেয়ে যশোর রোড হয়ে
হেটে চলছিলেন অবিরাম।
আমার পিতামহী তার নূজ্য শরীর নিয়ে ধীরপায়ে,
কোলে থাকা বড়'পা তখন সেই স্যাতস্যাতে শীতার্ত রাতে,
অনভ্যস্ত হাতে বোরকা সামলাতে সামলাতে আমার কিশোরী মা,
আর বাবা -মায়ের স্বপ্নের ভেতরে হয়তো আমিও,
আমরা সবাই চুপচাপ,গৃহতাড়িত উদ্বাস্তু হয়ে কলকাতার পথে
সেই তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে হেটে চলি ,হেটে চলি...।
ছত্রিশ বছর পরে কোন এক বিকেলে আমাকেও
উদ্বাস্তু করে দেয় কিছু উন্মাদ মানুষ,
আমার অন্তর্জালের ঘর,দীর্ঘ ৬ মাসে জমানো কথামালা,
অনেক প্রিয় মানুষের ঠিকানা,
অনেক রাগ-অভিমান-দূ:খ-ক্ষোভ
সব কিছু থেকে হঠাৎ একদম বিনানোটিশে উৎখাত করে আবারও কিছু হায়েনা শাবক তৃপ্তির ঢেকুর তুলে ভাবে ,
বেশ একহাত দেখে নেয়া গেল তবে।
আবারও মুক্তির কথা বলায়,
আবারও আমার স্বাধীনতার কথা বলায়,
আবারও আমার মায়ের অধিকারের কথা বলায়
আবারও উদ্বাস্তু হতে হয়।
আমার পিতামহ ফিরতে পারেন নি আর নিজ ভূমে,
তবে আমার পিতা ঠিকই ফিরেছিলেন।
ফিরেছিলেন পাশের বাড়ির জয়ন্ত দা,
ফিরেছিলেন মাহবুব ভাই
মিছিলে মিছিলে মাথা উচুঁ করে ফিরেছিল অসংখ্য মানুষ
পিপড়ার পালের মতো,বন্যার জলের মতো অসংখ্য
ঘরছাড়া মানুষ ফিরেছিল আবার নিজের ঘরে।
নির্বোধ হায়েনারা জানে না,
ঘর ছাড়া করলেই
মুক্তির কথাকে চুপ করা যায় না।
সাধারন বলেছেন:
হায়েনা রা নির্বোধ ই হয়@হোসেইন।আপনার লেখাগুলো ফিরিয়ে দেয়া উচিত।
তারেক রহিম বলেছেন:
এতা হায়েনা নাম এরা কাপুরুষ শুয়োরের পাল
অমিত বলেছেন:
গুলির পর গুলি..
বইপাগল বলেছেন:
যশোর রোড ... ?! যাই হোক, ৫
এস্কিমো বলেছেন:
নির্বোধ হায়েনারা জানে না,ঘর ছাড়া করলেই
মুক্তির কথাকে চুপ করা যায় না।
- এটা প্রমানিত সত্য নয়কি?
তারপরও অনেকে মানতে চায় না প্রথম প্রথম...
মুহম্মদ জুবায়ের বলেছেন:
এরকম একজন ভালো কবিকে সামহোয়য়্যার অ্যাসেট না ভেবে লায়াবিলিটি ভাবছে! তাদের বিচারের মাপকাঠি কি?আবারও মুগ্ধ, হোসেইন!
হেজাব বলেছেন:
চলুক
বায়েজীদ বলেছেন:
আরও একটা কবিতা পাইলাম জমাইয়া রাখার মতো। সাবাশ হোসেন, চলুক লেখালেখি। আমরা আছি মুক্তিকামীদের সাথেই।
মুকুল বলেছেন:
আরেকটা ফেভারিট পোস্ট। ৫
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
শুকরিয়া সবাইকে।
দ্রোহী বলেছেন:
মুগ্ধ হয়ে পাঁচুদা দিয়ে গেলাম।
অর্জুন মান্না বলেছেন:
এমন কবিতা লেখে যে তাকে ব্যান করা অপরাধের সামিল।
হোসেইন-দ্য এ টিম বলেছেন:
শুকরিয়া সবাইকে।


















