অমি রহমান পিয়ালকে ব্যান করা হইছে।ব্যান করা হইছে তার সবগুলা অন্য দুইটা নিক অ:র:পি আর অমনিবাস।
কেন ব্যান করা হইছে?কারন তিনি একটি কার্টুন তার প্রোফাইলে লাগিয়েছেন। কয়েকজন ব্লগার যেমন ত্রিভুজ,ফজলে এলাহী,আশরাফ উনারা দাবী করছেন এই কার্টুনখানা আসলে মহানবী (সাঃ) এর বিকৃত কার্টুন। হইতে পারে,আমার জানা নাই।
মহানবী (সাঃ) এর কার্টুন আকাঁ খুবই খারাপ একটা কাজ,আমি সেই কার্টুন দেখার কোন উৎসাহ কখনো পাই নাই,আগ্রহ পাই নাই,তাই আমি সেই কার্টুন দেখলে চিনতে পারবো না।কার্টুন খানা কোন পত্রিকায় এই দেশে ছাপে নাই,টিভিতে দেখায় নাই,তাই ঘটনা চক্রে এইডা দেখার কোন সুযোগ আমি পাই নাই।
এইডা দেখতে হইলে খুইজা পাইতা দেখতে হইবো,সেই খুজাখুজি একটা অশ্লীল বিষয়,একজন মহাপুরুষরে অপমান করা হইছে কার্টুন দিয়া আর সেই কার্টুন আমি খুইজা দেখব এতো বড়ো চামার আমি না।
তয় ত্রিভুজ,আশরাফ,ফজলে এলাহী..উনারা খুইজা দেখছেন,সেইডা উনাগো অভিরুচি,আমার কোন আপত্তি নাই।
উনারা দেখছেন বইলাই চিনতে পারছেন যে এইডা মহানবী (সাঃ) এর কার্টুন,উনারা স্বাভাবিক ভাবেই আপত্তি জানাইছেন।
অমি রহমান পিয়াল সেই আপত্তির মুখে কোন গোয়ার্তুমি করেন নাই,তিনি দূ:খ প্রকাশ কইরা কইছেন যে এইডা মহানবী (সাঃ) এর কার্টুন এইডা তিনি জানতেন না।
তার এই ব্যখ্যা নিয়া ত্রিভুজ,ফজলে এলাহী,আশরাফদের কথা হইলো,'উনি কেন জানেন না।উনি সাংবাদিক,উনারে জানতে হইব।" আজিবতম যুক্তি। একজন স্পোর্টস সাংবাদিকের কী ঠ্যাকা পড়ছে যে কোন না কোন দেশে কী কার্টুন ছাপছে,সেইডা জাইনা রাখতে হইব?
সাংবাদিক আশরাফ তো ৫টা রাজাকারের নাম জানেন না,উনি জানেন না যে এই দেশে ১৯৭১ সালের আলবদর আলশামস বাহিনীর নেতারা কারা ছিল,তো কী হইলো? নিজের দেশের ইতিহাস জানেন না কইরা কী তারে ব্যান করতে হইবো?
কিন্তু সব ধরনের ব্যাখ্যা দেয়ার পরও পিয়ালরে ব্যান করা হইছে।
দূ:খ প্রকাশ করার পরেও তারে ব্যান করায় আমার কাছে ডাল মে কুছ কালা মনে হইতাছে।
-----------------------------------------------
পিয়াল এই ব্লগে কী করেন? তিনি একের পর এক দলিল দিয়া ইতিহাসকে ডিফেন করেন।
কেউ উল্টাপাল্টা কিছু কইয়া ১৯৭১ নিয়া আওয়াজ দিলে পিয়াল আস্তে কইরা তার ঝুলা থাইকা ১৯৭১ সালের একটা ভিডিও,নাইলে ছবি,নাইলে পেপার কাটিং,নাইলে লিফলেট তুইলা দেন ।তিনি চানপুরের চান মিয়া কিংবা মতিউর রহমান রেন্টুর কাছ থাইকা ইতিহাস শিখেন নাই,তিনি ইতিহাসের উপাত্ত দলিল বগলে নিয়া ঘুরেন।তাই পিয়াল থাকলে এই ব্লগে অনেকেরই বড়ো অসুবিধা ।
আর একই কারনেই এই ব্লগে পিয়ালের থাকা দরকার,থাকা জরুরী।বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্লগিং সাইট সামহোয়্যারে
যাতে কেউ বিকৃত ইতিহাস চর্চা না করতে পারে,যাতে কইরা আমাদের কিশোর তরুণদের বিভ্রান্ত করতে না পারে,এই জন্যই এই খানে পিয়ালরে আমাদের দরকার।এটা পিয়ালের জন্য না,পিয়ালের ঝুলায় জমা থাকা হাজার হাজার সত্য দলিলের জন্য দরকার ।
সদ্য ব্যন খাওয়ার পরে আমার কাছে কিছু নিক জমা পড়ছে।আমি চাইলে এই নিক গুলা থাইকা পিয়ালরে একটা নিক পাঠাইতে পারি।আই পি হাইড করার বিভিন্ন কলা কৌশল এ-টিম আবিষ্কার করছে,সেই গুলান উনারে শিখাইতে পারি।
কিন্তু আমি তারে অন্য কোন নিক পাঠামু না বইলা সিদ্ধান্ত নিছি।
আমি তারে আমার নিজের নিকটা দিয়া দিমু।
একজন অমি রহমান পিয়াল যদি এই নিক ব্যবহার করেন তাইলে
একজন হোসেইনের অপমৃত্যু ঘটে।
তা ঘটুক।
ইতিহাস বিকৃতির যে কোন অপচেষ্টা রুখতে পিয়ালকে আমাদের বাচিঁয়ে রাখা দরকার।
এ জন্য যদি কয়েকজন ব্লগার হোসেইনকে একটু ত্যাগ স্বীকার করতে হয়,করতে হবে।
উপায় নাই।
দেশের বর্তমান ,ভবিষ্যত কিম্বা অতীত নিয়া যে কোন ষড়যন্ত্র রুখতে যে কোন ধরনের ত্যাগ লাগেই।
হোসেইন এর নিক তো সে তুলনায় কিছুই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



